Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? করেন নি, বরং স্বীকার করেছেন। ক্রন্দন করেছেন এবং আল্লাহ পাকের নিকট করুন আর্তি নিবেদন করেছেন। সুতরাং কবর শরীফে গমনকারী ব্যক্তি সাহাবীই হোক বা তাবেঈ তার পরিচয় রেওয়ায়েতের উপর কোন প্রভাব ফলছে না। হযরত মালিক দ্বার এর রেওয়ায়েতের আলোকে সুপ্রতিষ্ঠিত হল যে, (ক) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর্দা গ্রহনের পর “ইয়া রসূলুল্লাহ' বলা বৈধ। (খ) তাওয়াসসুল এবং ইসতিগাসার (সাহায্য অন্বেষনের) নিয়তে রওজা শরীফ জিয়ারত বৈধ । (গ) আল্লাহ পাকের নেক বান্দাগনের কবর শরীফে গিয়ে ওসিলা অবলম্বন করা এবং সাহায্য প্রার্থণা করা বৈধ। (ঘ) কবর পাকে আগমনকারী ব্যক্তিকে মহানবী কর্তৃক স্বপ্নে সাক্ষাত প্রদান থেকে প্রমানিত হয় যে, পর্দা গ্রহনের পর মনিষীবর্ণের নিকট থেকে সাহায্য প্রার্থনা বৈধ । যদি তা না হত, তাহলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংশ্লিষ্ট ব্যক্তিকে নিষেধ করে দিতেন । তবে স্মরণ রাখতে হবে যে, আম্বীয়ায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের নিকট থেকে সাহায্য প্রার্থনা করা হয় বাহ্যিক অর্থে। প্রকৃত সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ পাক। একমাত্র আল্লাহ পাকই সকল সাহায্যের উৎস। নবী ও ওলীগন হচ্ছেন সেই সাহায্যের বিকাশস্থল। মুসলমানগন এই আকীদায় পোষ করেন। হাদীস নং ৭৫ £- উম্মুল মুমীনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর শরীফ জিয়ারত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি যখন এ ঘরে প্রবেশ করতাম যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমার পিতা কবরস্থ আছেন । আমি স্বীয় চাদর এভেবে খুলে দিতাম যে এখানে আমার স্বামী ও পিতাই তো রয়েছেন। কিন্তু যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে দাফন করা হল, আন্লাহ পাকের শপথ, তখন থেকে হযরত উম্ম রাদিয়াল্লাহু আনহা কে লজ্জার কারনে কানড় আবুত না হয়ে কখনও সে ঘরে প্রবেশ করতাম না।” তথ্যসূত্র ৪- ১। আহমাদ বিন হাম্বল, মুসনাদ, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ২০২। ২। হাকিম, মুস্তাদরাক, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৬১, হাদীস নং ৪৪০২। ৬৬ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ৩। হায়শামি, মাজামাউজ জাওয়ায়েদ, খন্ড নং ৮, পৃষ্ঠা নং ২৬। ৪। হায়শামি, মাহামাউজ জাওয়ায়েদ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ৩৭। ইমাম হায়শামি রাহমাতুল্লাহি আলাইহে বলেন, এই হাদীসের রেজাল সহীহ। ছ। দুর্ভিক্ষের হাত থেকে মুক্তির জন্য মা আয়েশা কর্তৃক মদীনাবাসীগণকে রওজা 82558151515158 হাদীস নম্বর ৭৬ ৪- উম্মুল মুমীনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুর্ভিক্ষের হাত থেকে পরিভ্রান প্রাপ্তির জন্য মদিনাবাসীগণকে রওজা শরীফে উপস্থিত হয়ে তাওয়াসসুলের উপদেশ প্রদান করতেন। সহীহ হাদীসে বর্ণিত আছে যে, মদিনাবাসীগণ একবার দুর্ভিক্ষের কবলে পড়েন । তাঁরা মা আয়েশার নিকট এসম্পর্কে ফরিয়াদ করেন। তিনি তাঁদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে গিয়ে সেখানকার ছাদে একটি ছিদ্র করতে বলেন এবং রওজা পাক ও আকাশের মাঝে কোন বাধা না রাখতে নির্দেশ দেন। তাঁরা তাই করেন। অতঃপর মুষলধারে বৃষ্টি নামে। এতে সর্বত্র সবুজ ঘাস জন্মায় এবং উটসমূহ এত হস্টপুষ্ট হয়ে পড়ে যেন চর্বিতে ফেটে পড়বে । এই বছরটিকে প্রাচুর্যের বছর' বলা হয় (আবু নুয়াইম এই বর্ণনা শুনেছিলেন সাঈদ ইবনে যায়দ হতে, তিনি আমর ইবনে মালিক আল নুকুরী হতে; তিনি আবুল জাওযা আউস বিন আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণনা করেন ।) তথ্যসূত্র - ১। দারিমী, সুনান, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৫৬, হাদীস নং ৯২। ২। ইবনে আল জাওজি, আল ওয়াফার বি আহওয়ালিল মোস্তাফা, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৮০১। ৩। ইমাম তাকিউদ্দিন সুবকী, শিফাউস সিকাম ফী জিয়ারাতে খায়রুল আনাম, পৃষ্ঠা নং ১২৮। ৪ । ইমাম কাসতালানী, আল মাওয়াহিবুল লাদুন্িয়াহ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ২৭৬। ৫ ইমাম যুরকানী, শারহে মাওয়াহিব, খন্ড নং ১১, পৃষ্ঠা নং ১৫০। ৬ ৭ আবদুল হক মুহাদ্দিস দেহলভী, আশমাউল লামায়াহ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৫৯৯। দারিমী, সুনান, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৫৬, হাদীস নং ৯২। জরুরী ভাষ্য £- শায়খুল ইসলাম শায়খ মুহাম্মাদ বিন আলাভী আল মালিকী রাহমাতুল্নাহে আলাইহে বলেন, এই রেওয়ায়েতের সনদ শক্তিশালী । আমার মতে, এটি ৬৭

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।