রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? জিজ্ঞাসা করলেন, কি বার্তা নিয়ে এলে ? তিনি বললেন, “হে আমীরুল মু'মিনীন ! তিনি (আয়েশা রাদিয়াল্লাহু আনহা) আপনার জন্য অনুমতি প্রদান করেছেন ।' উমর রাঘিয়াল্লাহু আনহু বললেন, সেখানে শয্যা রাভ করাই আমার নিকট সর্বাধিক গুরুত্পূর্ণ ছিল। ইন্তেকালের পর আমার শরীর বহন করে (আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে উপস্থিত করে) তাঁকে সালাম জানিয়ে বলবে, উমর ইবন খাত্তাব (পুনরায়) আপনার অনুমতি প্রার্থনা করছেন । তিনি অনুমতি দিলে, সেখানে আমাকে দাফন করবে । অন্যথায় আমাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে ফিরিয়ে নিয়ে আসবে । তথ্যসূত্র ৪- ১। সহীহ বুখারী - কিতাবুল জানায়েজ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৪৬৯, হাদীস নং ১৩২৮ ২। সহীহ বুখারী - কিতাবুল জানায়েজ, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ১৩৫৫, হাদীস নং ৩৪৯৭ রওজা শরীফে হযরত উমরের উপস্থিতি এবং সালাম প্রেরণ ৪- হযরত রাদিয়াল্লাহু আনহু যখন লোকজনকে সিরিয়া অভিমুখে কুচ করার জন্য শহর থেকে বের হওয়ার নির্দেশ দান করেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মসজিদে নববীতে প্রবেশ করে চার রাকায়াত নাজাম পাঠ করেন এবং তারপরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে উপস্থিত হয়ে সালাম প্রদান করেন।” তথ্যসূত্র ঃ- ফুতুহুশ শাম, ইমাম ওয়াকেদী, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩০৬ এবং ৩০৭। কায়াব আল অহবারকে সঙ্গে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আরহু-এর রওজা শরীফ জিয়ারত £- কায়াব আল আহ্বারের ইসলাম গ্রহনের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারতের জন্য কি আপনি আমার সঙ্গে মদিনা মুনাওয়ারা যাবেন ? তিনি বললেন, “হ্যা, আমীরুল মুমিনীন।” অতঃপর কায়াব আল আহবার এবং হযরত উমর ফারুক মদিনায় পৌছে সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকে উপস্থিত হন এবং সালাম প্রদান করেন। তারপরে তাঁরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কবর মুবারকে গিয়ে তাঁকে সালাম নিবেদন করেন এবং দু রাকায়াত নামাম পাঠ করেন।” তথ্যসূত্র - ১। ফুতুহুশ শাম, ইমাম ওয়াকেদী, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩১৮ এবং ৩০৭। ২) আল জাওহার আল মুনায্যাম - পৃষ্ঠা নং ২৭। ৫৮ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? চ। রওজা শরীফে এসে সাহাবীর কর্তৃক মহানবীর নিকট বৃষ্টির জন্য অনুরোধ ও সুফলপ্রাপ্তি হাদীস নম্বর ৭৪ ৪- হযরত মানিক দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, “হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু - এর যুগে জনগন দুর্ভিক্ষের কবলে পতিত হয়। একজন সাহাবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবরে এসে বলল- “ইয়া রসূলুল্লাহ ! আপনি আল্লাহ পাকের নিকট স্বীয় উম্মতের জন্য বৃষ্টির দোয়া করুন কারণ তারা ধ্বংস হয়ে যাচ্ছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্বপ্নে দর্শন দান করলেন এবং বললেন, “উমরের নিকটে গিয়ে তাঁকে আমার সালাম জানাও এবং তাঁকে বল যে, বৃষ্টি হবে। তাঁকে বল যে, “বুদ্ধিম্তা প্রদর্শন কর, বুদ্ধিমত্তা প্রদর্শন কর।' এই সংবাদ শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন এবং বললেন, “সম্পূর্ণ অক্ষম না হয়ে যাওয়া পর্যন্ত আমি সর্বত্র চেষ্টা করি।' তথ্যসূত্র ৪- ১। ইবনে আবি শাইবাহ - আল মুসান্নাফ, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ৩৫৬ - ৩২০০২ । ২। বাইহাকী - দালায়েলুন নাবুয়য়াহ, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ৪৭। ৩। ইবনে আবদুল বার - আল ইসতিয়ার ফী মায়ারেফুল আসহাব, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ৪৭। ৪ সুবুকি - শিফা আস সিকাম - পৃষ্ঠা নং ১৩০। ৫। হিনদী - কানজুল আমাল, খন্ড নং ৮, পৃষ্ঠা নং ৪৩১, হাদীস নং ২৩৫৩৫ । জরুরী ভাষ্য ৪- ১। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহে আলাইহে বলেছেন যে, এই রেওয়ায়েতের সনদ সহীহ । তথ্যসূত্র 8 আল বিদায়া ওয়ান নিহায়া, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ১৬৭। ২। সহীহ বুখারীর অন্যতম শ্রেষ্ঠ তফসীরকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহে আলাইহে লিখেছেন যে, এই রেওয়ায়েত ইবনে আবি শাইবাহ সহীহ আসনাদের সঙ্গে বর্ণনা করেছেন । (তথ্যসূত্র ৪ ফাতহুল বারী, খন্ড নং ৪৯৫ - ৪৯৬।) ৩। বিরোধীদের তথাতথিত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই রেওয়ায়েতকে সমর্থন করেছেন। (তথ্যসূত্র ৪ ইকতিদ্বাহ সীরাতুল মুসতাকীম, পৃষ্ঠা নং ৩৭৩।) ৪ | ইমাম জাহাবী এই রেওয়ায়েতকে সমর্থন করেছেন। (তথ্যসূত্র ৪- তারিখে ইসলাম আহেদ আল খুলাফায়ে রাশিদীন, পৃষ্ঠা নং ২৭৩1) ৫। ইমাম কাসতালানী এই রেওয়ায়েতের সনদকে সহীহ বলেছেন। ৫৯
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।