Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ২। সহীহ মুসলিম - খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০১০, হাদীস নং ১৩৯০ ৩। নাসাঈ - সুনান - খন্ড নং ২, পৃষ্ঠা নং ২৭, হাদীস নং ৬৯৫ ৪ | নাসাঈ - সুনানুল কুবরা - খন্ড নং ১, পৃষ্ঠা নং ২৫৭, হাদীস নং ৭৭৪ ৫। নাসাঈ - সুনানুল কুবরা - খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৮৯, হাদীস নং ৪২৮৯ ৬। আহমাদ বিন হাম্বল - মুসনাদ - খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৪০ - ৪১ জরুরী ভাষ্য ৪- উপরের হাদীসদ্বয়ে “বায়তি” বা “আমার ঘর” বলতে রওজা মুবারককেই বোঝানো হয়েছে। এ বিষয়ে হাদীস বিশেষজ্ঞগণের মধ্যে কোন মতবিরোধ নেই । কারণ, নবীগণের কবর এ জায়গাতেই হয় যেখানে তাঁরা ইন্তে- কাল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহে আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহে আলাইহি নিজ নিজ গ্রন্থে সংশ্লিষ্ট অধ্যায়ের নামকরনের দ্বারা বিষয়টি স্পষ্টতর করেছেন ৪- ১। ইমাম বুখারী রাহমাতুল্লাহে আলাইহি তাঁর সহীহ বুখারীতে প্রথম খন্ডে “কিতাবুত তাতুয়া" -তে ১৮ নং অধ্যায়ের নামকরন করেছেন “ফাদলি মা বায়নাল কাবর অল মিনবার |” ২। ইমাম মুসলিম রাহমাতুল্লাহে আলাইহি তাঁর সহীহ মুসলিমে কিতাবুল হজের ৯২ নং অধ্যায়ের শিরোনাম রেখেছেন £ “মা বায়নাল কাবার অল মিম্বার রওজাতা মিন রিয়াদিল জান্নাহ।' সবোঁপিরী নিম্ন বর্ণিত হাদিস সমূহে 'আমার কবর' কথাটি সুস্পষ্টিভাবে উল্লেখ আছে। হাদীস নম্বর ৬১ ৪- মুহাম্মদ বিন মানকারদ বর্ণনা করেন যে আমি যাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে কে রওজা শরীফের পারে কান্নারত দেখলাম । তিনি বলছিলেন, ইহাই এ জায়গা যেখানে অশ্রপাত করা হয়। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “আমার কবর এবং মিম্বার এর মধ্যবর্তী জায়গা জান্নাতের উদ্যান - সমূহের মধ্যে একটি উদ্যান।” তথ্যসূত্র ৪- ১। আহমাদ বিন হাম্বল - মুসনাদ - খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৩৮৯ ২। বাইহাকি - শুয়াবুল ইমান - খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৪৯১, হাদীস নং ৪১৬৩ ৩। আবুল ইয়ালা - মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৯০, হাদীস নং ১৭৭৮ ৪ হাইশামি - মাজমাউজ জাওয়ায়েদ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৮ ৫০ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? হাদীস নম্বর ৬২ £- হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার কবর এবং মিম্বার এর মধ্যবর্তী জায়গা জান্নাতের উদ্যান - সমূহের মধ্যে একটি উদ্যান এবং (কিয়ামতের দিন) আমার মিম্বার হাওজের (কাওসার) উপরে থাকবে । তথ্যসূত্র ৪- ১। তাহাবী - মাশকাল আল আসার - খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৬৮-৬৯ হাদীস নম্বর ৬৩ ৪- হযরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এই আকাঙ্খা পোষন করে যে সে জান্নাতের কোন বাগানে নামাজ পাঠ করবে, তাহলে সে যেন আমার কবর এবং মিম্বার এর মধ্যবর্তী স্থানে নামাজ পাঠ করে।” তথ্যসূত্র ৪- দায়লামী - আল ফিরদৌস - খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৫৩৮, হাদীস নং ৫৬৭৬। হাদীস নম্বর ৬৪ ৪- হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার এই মিম্বার এর পা জান্নাতে স্থাপিত আছে।” তথ্যসূত্র £- ১। নাসাঈ - আস্‌ সুনানুল কুবরা - খন্ড নং ১, পৃষ্ঠা নং ২৫৭, হাদীস নং ৭৭৫ ২। নাসাঈ - আস্‌ সুনানুল কুবরা - খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৮৮, হাদীস নং ৪২৮৭ ৩। আহমাদ বিন হাম্বাল - মুসনাদ - খন্ড নং ৬, পৃষ্ঠা নং ২৮৯ ৪ । আবদুর রাজ্জাক - আল মুসান্নাফ - খন্ড নং ৩, পৃষ্ঠা নং ১৮২, হাদীস নং ৫২৪২ ৫। ইবনে আবি শায়বাহ - আল মুসান্নাফ - খন্ড নং ৬, পৃষ্ঠা নং ৩১৮, হাদীস নং ৩১৭৩৪ হাদীস নম্বর ৬৫ ৪- হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মান জারা ক্বাবরী ওয়াজাবাত লাহু শাফায়াতী” অর্থাৎ যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায় ।” তথ্যসূত্র ৪ ১। হাইশামি - মাজামাউল জাওয়ায়েদ - খন্ড নং ৪, পৃষ্ঠা নং ২। ২। জাহাবী - মিজানুল এয়তেদাল - খন্ড নং ৬, পৃষ্ঠা নং ৫৬৭ । ৫১

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।