Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? হে এ সবের মধ্যে উত্তর ব্যাক্তি ! যাদের অস্থিগুলি প্রান্তরে প্রোথিত রয়েছে এবং সেগুলির সুবাসে পর্বত ও প্রান্তর সুরভিত হয়েছে সে কবরের জন্য আমার প্রাণ উৎসর্গিত হোক সে কবরে আপনি অবস্থানকারী । ওতে রয়েছে পবিত্রতা, দানশলিতা ও ভদ্রতা । অতঃপর বেদুঈন চলে যায় এবং আমার চোখে নিদ্রা চেপে বসে । স্বপ্নে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাতলাভ করলাম । তিনি আমাকে বললেন - “হে উতবী ! এ বেদুঈন ঠিক বলেছে। তুমি যাও এবং এ বেদুঈনকে সুসংবাদ জানিয়ে দাও যে, আল্লাহ তায়ালা তার পাপ মার্জনা করেছে ।” তথ্যসূত্র £- তসীর ইবনে কাসীর - সুরা নিসার ৬৪ নং আয়াতের তফসীর । ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীর ৪- ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিও হযরত উতবীর ঘটনাটি বর্ণনা করেছেন এবং লিখেছেন যে, “আবু সাদেক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, আমাদের সামনে এক বেদুঈন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাফনের তিনদিন পর মদিনা মুনাওয়ারা এল সে প্রচন্ড দুঃখে নিজেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর মোবারকের উপর রেখে দিল এবং কবর মুবারকের মাটি স্বীয় শরীরে মাখতে লাগল এবং লাগল, “হে আল্লাহর রসূল ! আপনি ইরশাদ করেছেন এবং আপনার পবিত্র বানী শুনেছি। আপনি আল্লাহ পাকের নিকট থেকে আহকামাত গ্রহন করেছেন এবং আমরা আপনার নিকট থেকে আহকামাত গ্রহন করেছি এবং এ আহকামাত আল্লাহ পাক একথাও এরশাদ করেছেন, “ওয়া লাও আন্নাহুম ইজ জলামু আনফুসাহুম.......... |” আমিও নিজের উপর জুলুম করেছি । আপনি আমার জন্য ক্ষমা প্রার্থণা করুন । “এ বেদুঈনের ব্যাকুলতার জবাবে কবর মোবারক থেকে শব্দ ভেসে এল, অবশ্যই তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।” তথ্যসূত্র ৪- ইমাম কুরতুবী - আল জামেউল অহকামুল কুরআন - খন্ড নং ৫, পৃষ্ঠা নং ২৬৫। ৪২ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? তফসীর ইবনে কাসীর এবং তফসীর কুরবৃবী ছাড়া নিম্নলিখিত গ্রন্থবলীতেও এই ঘটনাখানি বর্ণিত হয়েছে - ১। বাইহাকি - শুয়াবুল ইমান - খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৪৯৫, হাদীস নং ৪১৭৮ ২। ইবনে কুদামা - আল মুগনী - খন্ড নং ৩ পৃষ্ঠা নং ৫৫৭ ৩। ইমাম নববী - আল আজকার, পৃষ্ঠা নং ৯২-৯৩ ৪। ইমাম ইবনে হাজার হাইশামি - আল জাওহার উল মুনাজ্জাম, পৃষ্ঠা নং ৫১ ৫। ইমাম মুহাম্মদ বিন আলাভী আল মালিকী - মাফাহিম, পৃষ্ঠা নং ১৫৭-১৫৮ বিরোধীদের স্বীকারোক্তি ৪- ১। উপরে বর্ণিত ঘটনাটি বিরোধীগণও স্বীকার করেছেন। সুরা নিসার ৬৪ নং এ লিখা হয়েছে - “এ আয়াতটি যদিও মুনাফিকদের বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কিন্তু এর শব্দাবলীর ভিতর থেকে একটি সাধারণ নিয়ম নির্গত হয়। তা হল, যে লোক রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে উপস্থিত হবে এবং তিনি তার মাগফিরাতের জন্য দোয়া করবেন, তার মাগফিরাত অবধারিত । বস্তৃত রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে উপস্থিতি যেমন তাঁর পার্থিব জীবনে হতে পারত, তেমনিভাবে বর্তমানে তাঁর রওজা মোবারকে উপস্থিতির হুকুমও একই রকম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাফন কার্য সমাপ্ত করে নিলাম, তার তিন দিন পরে জনৈক গ্রামবাসী এলেন এবং কবরের নিকট এসেই পড়ে গেলেন এবং কেঁদে জার জার হয়ে উল্লিখিত আয়াতের উদ্ধৃতি দিয়ে বলতে লাগলেন “আল্লাহতায়ালা এবং রসূল যদি তার মাগফিরাতের দোয়া করেন, তবে তার মাগফিরাত হয়ে যাবে । সেজন্যই আমি আপনার খেদমতে হাজির হয়েছে, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন।” তখন যেসব লোক সেখানে উপস্থিত ছিলেন, তাদের বর্ণনা হল এই যে, সে লোকের প্রার্থনার উত্তরে রওজা মোবারকের ভিতর থেকে একটি শব্দ বের হল “কাদ গুফিরা লাকা" অর্থাৎ তোমাকে ক্ষমা করা হলো ।”' (তথ্যসূত্র- মারেফুল কুরআন, মুফতী শাফী উসমানী, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৪২) ৪৩

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।