Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? চতুর্থ পরিচ্ছদ আল কুরআনের আলোকে রওজা শরীফ জিয়ারত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফ জিয়ারতের উপর উলেমায়ে ইসলামের ইজমা আছে। বহু হাদীস বিশেষজ্ঞ রওজা শরীফে উপস্থিত হওয়াকে ওয়াজিব বলেন। স্বয়ং আল্লাহ তায়ালা স্বীয় হাবীবের দরবারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন । আল্লাহ পাক বলেন - “ওয়া লাও আন্নাহুম ইজ জালামূ আনফুসাহুম জা-উকা ফাসতাগফারুল্লাহা ওয়াসতাগফারা লাহুমুর রসূলু লাওজাদুন্লাহা তাওয়া বার রহীমা।” অনুবাদ ৪ এবং যদি তারা নিজেদের উপর জুলুম করত এবং (হে মাহবুব 1) আপনার নিকটে আসত এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইত এবং রসূলও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের জন্য ক্ষমা চাইতেন, তাহলে তারা আল্লাহ তায়ালাকে অবশ্যই তওবা কবুলকারী এবং দয়ালু পেত। ০517-0507057535505555515505105985% সুরা নিসার আয়াত নং ৬৪ এর আলোকে প্রমানিত হল যে, যদি কোন মুসলমান গোনাহর অতল সাগরেও নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবেন। কিন্তু এই ক্ষমা প্রাপ্তির কিছু শর্ত আছে শর্ত নং ১৪- গুনাহকারীকে অবশ্যই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসতে হবে। শর্ত নং ২ ৪- আল্লাহ পাকের নিকট গুনাহকারীকে ক্ষমা চাইতে হবে । শর্ত নং ৩ ৪- রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ লাগবে । যদি কোন গুনাহকারী ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এঁ গুনাহকারী ব্যক্তির জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করেন, তবে আল্লাহ তায়ালা অবশ্যই এ গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিবেন। ইহা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রতিশ্রুতি । ৪০ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? চ2001735055515805555 [51588551185 সুরা নিসার আয়াত নং ৬৪ এর বিধান যে, যদি কোনো গুনাহগার উম্মত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং মহানবীও সেই গুনাহগার ব্যক্তির জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ এ ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, এখনও বহাল রয়েছে । বিরোধীদের সর্বাধিক শ্রদ্ধাভাজন তফসীরকার হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তফসীরে লিখেছেন £- “অতঃপর আল্লাহ তায়ালা অবাধ্য ও পাপীদের প্রতি ইরশাদ করেছেন যে, তারা যেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করত: আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটও যেন তাদের জন্য আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করার অবেদন জানায় । তারা যখন এরূপ করবে তখন নিশ্চয়ই আল্লাহ তায়ালার তাদের তাওবা কবুল করবেন এবং তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন।” তথ্যসূত্র £- তসীর ইবনে কাসীর - সুরা নিসার ৬৪ নং আয়াতের তফসীর । ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহে তাঁর তফসীর গ্রন্থে এই আয়াতের তফসীরে এরপরে হযরত উৎবীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাটি উল্লেখ করেছেন এবং লিখেছেন, “উৎবী রাদিয়াল্লাহু আনহু বলেন, 'আমি রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমাধির পার্খে বসেছিলাম । এমন সময সেখানে এক বেদুঈনের আগমন ঘটে। সে বলে আসসালামু আলাইকুম ইয়া রসূলুল্লাহ ! আমি আল্লাহ তায়ালার “ওয়ালাও আন্নাহুম ইজ জলামু আনফুসাহুম জাউকা ফাসতাগফারুল্লাহা ওয়াসতাগফারা লাহুমুর রসূলু লাওজাদুল্লাহা তাওয়াবার রহীমা" বাণীখানি শুনেছি। তাই আমি আপনার সামনে স্বীয় পাপের জন্য আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থণা ও আপনার শাফাআত কামনা করছি। অতঃপর সে নিম্নের কবিতাটি পাঠ করে £-

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।