রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? নিষিদ্ধ হবে । একটি উদহরনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যেতে পারে । যদি কেউ বলে যে, “আমার ঘরে নাসিরুদ্দিন ছাড়া কেউ প্রবেশ করে নি" তাহলে এর অর্থ হল যে, নাসিরুদ্দিন ছাড়া কোন মানুষ দেখা করে নি। “নাসিরুদ্দিন' একজন মানুষ । তাই, “কেউ' বলতে মানুষ সম্মদ্ধীয় কাউকেই বুঝানো হচ্ছে, কোন পশু বা কীট- পতঙ্গকে বোঝানো হচ্ছে না। তাই কেউ যদি এই বাক্যটির এরূপ অর্থ করে যে, “বক্তার ঘরে নাসিরুদ্দিন ছাড়া কোন চতুষ্পদ পশু প্রবেশ করে নি” তাহলে নাসিরুদ্দিন আর তার সাঙ্গপাঙ্গ তার জিহ্বা ছিড়ে ফেলবে । অনুরূপ, তিন মসজিদ ব্যতীত সফর নিষিদ্ধ বলতে, তিন মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদ অভিমুখে সফরকেই বোঝানো হয়েছে। ইল্লা" বা ব্যতীতর অনতিপরেই “ইলাল সালাসাতিল মাসাজিদ' বা 'তিন মসজিদ অভিমুখে" উল্লেখিত হয়েছে । তিনটি মসজিদ ব্যতিক্রম । কাদের মধ্যে ? মসজিদ সমূহের মধ্যে । স্বতন্ত্র কোন শ্রেণীর উদ্দেশ্য হতে পারে না। এক্ষেত্রে স্বতন্ত্র কোন শ্রেণীর প্রসঙ্গ টেনে আনা বাতুলতার নামান্তর । অনৈক্য সৃষ্টিকারীরা একথা বলেও মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে, আলোচ্য হাদীসের অর্থ হল, তিন মসজিদ ছাড়া অন্য যে কোন ধর্মীয় সফর নিষিদ্ধ। এটিও বিকৃত অর্থ । এই অর্থ গৃহীত হলে অনৈক্য সৃষ্টিকারীরা নিজেরাই সবচেয়ে বড়ো বিদআতী বলে পরগণিত হবে । ধর্মীয় ইজতেমা, কনফারেন্স এবং সেমিনারে অংশগ্রহনের জন্য তারা হামেশাই এক স্থান থেকে অন্য স্থানে সফর করে। এছাড়া ধর্মীয় বিদ্যা অর্জনের জন্যও সফর আবশ্যক । তাই অনৈক্য সৃষ্টিকারীরা নিজেরাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে, আলোচ্য হাদীসের অর্থ হল, “তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদ অভিমুখে সফর করা নিষিদ্ধ, মসজিদ তিনটি হল মসজিদুল হারাম, মসজিদে নববী এবং আল আকসা" । (তথ্যসূত্র ৪ ৬1910117511 10930016 01 076 1১101017061 %০90501 /১000119]। 4১] /51017780 - 1886 1০9 7) জরুরী ভাষ্য নং ৪ ৪- অন্যান্য হাদীসের আলোকে “তিন মসজিদ ব্যতীত সফর ব্যাখ্যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং সুস্পষ্ট ভাবে প্রদান করে গেছেন। খারিজী বিদআতীরা এই হাদীস শরীফ সমূহকে চেপে রাখে। ৩২ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? হাদীস নম্বর ৫৬ ৪- রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে (অধিক সওয়াব প্রাপ্তির প্রত্যাশায়) নামাজ মসজিদে আকসা এবং আমার এই মসজিদ (মসজিদে নববী)।” তথ্যসূত্র £- ১। আহমাদ বিন হাম্বাল মুসনাদ, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৩৪ ২। আবু ইয়ালা - আল মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৮৯, হাদীস নং ১৩২৬ ৩। আসকালীন - ফাতহুল বারী - খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৬৫ ৪ | তাহাবী - মাশকাল আল আসার - খন্ড নং ১, পৃষ্ঠা নং ২৪৩ ৫। হায়শামি - মাজমাউজ জাওয়ায়েদ - খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৩১ হাদীস নম্বর ৫৭ ৪- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইন্নামা ইয়াসাফিরু ইলা সালাসাতি মাসাজিদ কাবা ওয়া মাসজিদি ওয়া মাসজিদুল এয়লিয়া।” অর্থাৎ “কেবল তিন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, কাবা মসজিদ, আমার মসজিদ এবং মসজিদে আকসা ।” তথ্যসূত্র ৪- ১। মুসলিম - সহীহ - খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০১৫, হাদীস নং ১৩৯৭ ২। বাইহাকী - আস্ সুনানুল কুবরা - খন্ড নং ৫, পৃষ্ঠা নং ২৪৪, হাদীস নং ১০০৪৪ ৩। বাইহাকী - দালায়েলুন নাবুয়াহ - খন্ড নং ২, পৃষ্ঠা নং ৫৪৫ হাদীস নম্বর ৫৮ £- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কেবল তিন মসজিদ অভিমুখেই সফর করা যাবে মসজিদে হারাম, আমার মসজিদ এবং মসজিদে আকসা ।” তথ্যসূত্র ৪- ১। তাবরানী - আল মুয়জামুল কাবীর - খন্ড নং ২, পৃষ্ঠা নং ২৭৬, হাদীস নং ২১৫৯ সহীহ মুসলিম, আহমাদ বিন হাম্বল এবং তাবারানীর এই হাদিস সমূহ থেকে সুস্পষ্টভাবে প্রমানিত যে, সুনির্দিষ্ট তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা (অধিক সওয়াবের উদ্দেশ্যে) নিষিদ্ধ । অন্য স্থান সফরে যাওয়া বৈধ । খারিজী বিদআতীদের ফতোয়া সম্পূর্ন মনগড়া এবং বানোয়াট । এমনকি ৩৩
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।