Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ৩। ইবনে মাজা - সুনান - খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৮৮, হাদীস নং ১৪০৯ ৪ । নাসাই - সুনান - খন্ড নং ২, পৃষ্ঠা নং ২৯, হাদীস নং ৭০০ ৫। আবু দাউদ - সুনান - খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৭৩, হাদীস নং ২০৩৩ জরুরী ভাষ্য নং ১ ৪- সম্মানিত পাঠক ! “তিন মসজিদ ব্যতীত সফর নিষেধ ।” এই হাদীস শরীফটির বিকৃত অর্থ ও ব্যাখ্যা প্রচার করে অনৈক্য সৃষ্টিকারীরা আউলিয়ায়ে কেরাম এর মাজার শরীফ, এমনকি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফ জিয়ারতকে হারাম, শির্ক ইত্যাদি বলে ফতোয়া দেয় । এই দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ বানোয়াট এবং মনগড়া । এর সঙ্গে হাদীসের কোন সম্পর্ক নেই। কোন হাদিসকে সঠিকভাবে উপলদ্ধির জন্য এ সম্পর্কিত অন্যান্য হাদীস শরীফ অধ্যয়ন করা অপরিহার্য । “তিন মসজিদ ব্যতীত সফর নিষেধ” সংক্রান্ত অন্যান্য হাদীস শরীফে সুস্পষ্ট ভাবে নির্দেশিত আছে যে, “তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদ অভিমুখে অধিক সওয়াবের উদ্দেশ্যে সফর করা নিষেধ ।” এ জন্য শীর্ষ স্থানীয় হাদীস বিশেষজ্ঞগণ খারিজী বিদআতীদের হাস্যকর, বিকৃত এবং কুপমন্ডুক ফতোয়াকে খন্ডন করেছেন এবং মুসলিম উম্মাহকে তাদের ফিৎনা সম্পর্কে সচেতন করে দিয়েছেন। পরবর্তীতে প্রামান্য হাদীস এবং হাদীস বিশেষজ্ঞগণের তফসীর উপস্থাপন করা হচ্ছে। জরুরী ভাষ্য নং ২ ৪- হাদীসের দ্রাটি বাহিক অথেরর পথার্লোচনা - অন্যান্য হাদীসের আলোকে তো ইহা সুপ্রতিষ্ঠিত যে, এই হাদীস শরীফের সঠিক অর্থ হলো, “তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদ অভিমুখে অধিক সওয়াবের উদ্দেশ্যে সফর করা নিষেধ ! প্রমান পরে আসছে। কিন্তু এই হাদীস শরীফটির বাহ্যিক অর্থ গ্রহণ করলেও অনৈক্য সৃষ্টিকারীদের এই দাবী প্রমানিত হয় না যে, সংশিষ্ট হাদীস শরীফটির অর্থ হল, তিন মসজিদ ব্যতীত করবসমুহের অভিমুখে সফর করা নিষেধ ! বাহ্যিকভাবে, এই হাদিসের দুটি অর্থ হতে পারে - ১। উল্লিখিত তিন মসজিদ ছাড়া কোন স্থানের দিকেই সফর করা যাবে না। অথবা ২। উল্লিখিত তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ অভিমুখে অধিক সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। ৩০ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? সংশ্লিষ্ট হাদীস দ্বারা যদি প্রথম অর্থ গৃহীত হয়, তাহলে তিন মসজিদ ব্যতীত সকল প্রকার সফর নিষিদ্ধ এবং হারাম বিবেচিত হবে । কিন্তু আমরা জানি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবসা-বাণিজ্য, জিহাদ ইত্যাদি কারনে সফর করেছেন, সাহাবায়ে কেরাম ধর্মবিদ্যা শিখবার এবং শিখানোর জন্য সফর করেছেন, আমরা বিদ্যার্জনের জন্য, ব্যবসা-বানিজ্যের জন্য, রুগীর চিকিৎসার জন্য, ধর্মীয় কনফারেন্স-সেমিনারে অংশগ্রহনের জন্য, ছ্বীন প্রচারের জন্য, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য আমরা সফর করি। সুতরাং, প্রথম অর্থ পরিতাধ্য । এই অর্থ গৃহীত হলে জীবন-প্রবাহ স্তব্ধ হয়ে যাবে। দ্বিতীয় অর্থই হল বিশুদ্ধ অর্থ। একাধিক হাদীস প্রমান করে যে, তিনটি মসজিদ ব্যতীত অধিক সওয়াবের নিয়তে অন্য কোন মসজিদ অভিমুখে সফর করা নিষিদ্ধ । সর্বজন শ্রদ্ধেয় হাদীস বিশেষজ্ঞগণ এই সম্পর্কে একমত যে, এই হাদীসের ভাবার্থ হল, উক্ত তিন মসজিদে নামাজের সওয়াব বেশী পাওয়া যায়। যেমন বাইতুল্লাহতে এক নামাজের সওয়াব অন্যান্য জায়গার এক লাখের সমান । বায়তুল মুকাদ্দাস এবং মসজিদে নববীতে এক নামাজের সওয়াব পঞ্াশ হাজারের সমান । কিন্তু অন্য কোন মসজিদে একই নিয়তে সফর করা নিষিদ্ধ। কারন ইহা অনর্থক এবং অবৈধ । অন্যান্য মসজিদে সওয়াব সমান । জরুরী ভাষ্য নং ৩ ৪- হাস্যকর তৃতীয় অর্থ । অনৈক্য সৃষ্টিকারীরা প্রথম অর্থও গ্রহন করে নি, দ্বিতীয় অর্থও গ্রহন করে নি । তারা গ্রহন করেছে তাদের নিজেদের কথিত “শাইখুল ইসলাম" ইবনে তাইমিয়া কর্তৃক উদ্ভাবিত বিকৃত অর্থটি । ইবনে তাইমিয়ার বিদআতি কর্মকান্ডকে তো মুহাদ্দিস এবং আয়েম্মাগন সম্মিলিতভাবে কবরস্থ করেছিলেন কিন্তু ইংরেজ প্রতিষ্ঠিত সউদি রাজতন্ত্রের বেতনভূত্ত ধর্মব্যবসায়ীরা এ ফিৎনাকে আবার কবর থেকে বের করেছে । খারিজী বিদআতীদের দাবি অনুসারে, আলোচ্য হাদীসের অর্থ হল, তিন মসজিদ ছাড়া কোন মাজার সফরের উদ্দেশ্যে বের হওয়া নিষিদ্ধ । সম্মানিত পাঠক লক্ষ্য করুন ! আলোচ্য হাদিস শরীফে কবর বা মাজার শব্দ তো ব্যবহৃতই হয় নি। এই হাদিস অনুসারে হয় তিন মসজিদ ব্যতীত সকল স্থানের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ হবে কিংবা তিন মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদের উদ্দেশ্যে সফর করা ৩১

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।