Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? তথ্যসূত্র ৪- স্প্নযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - মুহিউদ্দিন খাঁন -পৃষ্ঠা নং ১২। মাওলানা মুহিউদ্দিন খাঁন আরও লিখেছেন যে, “শায়খ আবদুল হক মহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলইহির অভিমত হচ্ছে যে, নবীপ্রেমে সম্পূর্ণ নিমজ্জিত আওলিয়ায়ে কেরামের পক্ষে হুজুর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুহানী সাক্ষাতলাভ কামালিয়াতের একটা বিশেষ স্তর । স্বপ্নযোগে সে সাক্ষাতলাভের মতই জাগ্রত অবস্থায় এ সাক্ষাতেও শয়তানের পক্ষে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই ।” তথ্যসূত্র ৪ স্বপ্নুযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - মুহিউদ্দিন খাঁন -পৃষ্ঠা নং ১৩। ২৮ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? তৃতীয় পরিচ্ছদ রওজা শরীফ জিয়ারত সম্পর্কে খারিজীদের আপত্তির খন্ডর ইংরেজের পুতুল সউদি রাজাতন্ত্রের আরবে শাষন ক্ষমতা প্রাপ্তির পূর্বে মুসলিম উম্মাহর মধ্যে এই ঘৃন্য আকীদার অস্তিত্ব ছিল না যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যাওয়া অবৈধ, বিদআত, হারাম বা শির্ক । মুসলিম উম্মাহর মধ্যে এই কিচ্ছিন্নতাবাদী আকীদারও অস্তিত্ব ছিল না যে, রওজা শরীফে গিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করা বা দোয়ার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুরোধ করা শির্ক। এই কলুষিত বিদআতী আকীদা মুসলিম উম্মাহর এক্যকে বিনষ্ট করছে। রওজা শরীফ জিয়ারত করা এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফায়াত কামনা করা শির্ক কিংবা হারাম, এর সমর্থনে না তো কোনও কুরআনী আয়াত আছে না তো কোনো হাদীস আছে। কোন সাহাবা, কোন ঈমাম, কোন হাদীস বিশেষজ্ঞ বা কোন ওলী- আল্লাহ এরূপ কথা বলেন নি। ফেত্নাবাজরা পেট্রো-ডলারের জোরে, ভাড়াটিয়া লেখকদের কাজে লাগিয়ে, বিনা মূল্যে বিষাক্ত পুস্তক-পত্রিকা বিলি করে আকাশ- বাতাশ মুখরিত করে দিয়েছে যে, শির্ক হচ্ছে, ব্যক্তি পূজা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াত মুশরিক হয়ে গেছে। খারিজী বিদআতীরা একটি হাদীস শরীফ এর বিকুত অর্থ ও ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হাদীস শরীফটি নিম্নে পরিবেশিত হল। হাদীস নম্বর ৫৫ £- হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “লা তুশাদ্দুর রিহালি ইল্লা সালাসতি মাসাজিদ, আল মাসাজিদুল হারাম, ওয়া মাসজিদুর রাসুল ওয়া মাসজিদুল আকসা” অর্থাৎ “মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা এই তিন মসজিদ ব্যতীত (অন্য কোন দিকে) সফর করা যাবে না।” তথ্যসূত্র ৫- ১। বুখারী - সহীহ - খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩৯৮, হাদীস নং ১১৩২ ২। মুসলিম - সহীহ - খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০১৪, হাদীস নং ১৩৯৭ ২৯

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।