রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? তাবলীগী জামায়াতের শীর্ষস্থানীয় স্কলার আনওয়ার শাহ কাশ্মীরী লিখেছেন. “এবং আমার মতে জাগ্রত অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাত প্রাপ্তি সম্ভব। বহু বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ পাক এই সৌভাগ্য প্রদান করেছেন। যেমন ইমাম জালালুদ্দিন সুযুতি রাহমাতুল্লাহি আলাইহি বাইশ বার জাগ্রত অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাত লাভ করেছেন। তাঁরা কিছু হাদীস সম্পর্কে জানতে চাইলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঠিক ব্যাখ্যা প্রদান করেন এবং সে অনুসারে, তাঁরা সংশোধন করে নেন।” তথ্যসূত্র ৪- ফায়জুল বারী - আনওয়ার শাহ কাশ্মীরী - খন্ড নং ১ - পৃষ্ঠা নং ২০৪। জাগ্রত অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাত লাভ যে সত্য, সেটা কট্টর বিরোধীগণও স্বীকার করেছেন। শীর্ষস্থানীয় বিরোধী স্কলার মাওলানা মুহিউদ্দিন খাঁন লিখেছেন - “অনেক প্রখ্যাত সাধকের এমন বর্ণনা পাওয়া যায় যে, তাঁরা জাগ্রত অবস্থাতেই হুজুরে আকরাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাক্ষুষ শাইখ সফীউদ্দিন ইবনুল মানসু*র প্রমুখ অনেক বিশিষ্ট বুজুর্ণের লেখা গ্রন্থসমুহকে এ ধরনের বিরল অভিজ্ঞতার কথা উল্লেখিত হয়েছে। “মাওয়াহেবে - লাদুন্নিয়াতে' ইবনে আবু হুমায়রার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা উল্লেখ করে বলা হয়েছে যে, আগের যুগ এবং আমাদের এ যুগের বহু বুযুর্ণের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনায় দেখা যায় যে, তাঁরা আলোচ্য হাদীস খানার বাস্তব প্রমান নিজেদের জীবনেই প্রত্যক্ষ করেছেন। এমনকি এঁদের অনেকেই এর প প্রত্যক্ষ সাক্ষাতে স্ব স্ব পেরেশানির কথা নিবেদন করতে হুযুর রাহমাতুল্লাহি আলাইহি তাঁদের সে বস সমস্যা থেকে মুক্তিলাভের উপায় পর্যন্ত বলে দিয়েছেন ।” তথ্যসূত্র £- স্বপ্নযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহিউদ্দিন খাঁন, পৃষ্ঠা নং ২০৪। মাওলানা মুহিউদ্দিন খাঁন আরও লিখেছেন যে, “উক্ত কিতাবেই শাইখ আবুস - সাউদ রাহমাতুল্লাহি আলাইহির এ মর্মের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে যে আমি শায়খ আবুল আব্বাস সহ সম-সাময়িক কালের বহু বুযুর্গের সাক্ষাত লাভ বিটি টিউন রই রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? করার পর সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে একে বারে মগ্নতার মধ্যে ডুবে গেলাম । এর পর থেকে আধ্যাত্স জগতের এক একটি বড়ো অর্গল আমার সামনে উম্মুক্ত হতে শুরু করে । একদা আমি শায়খ আবুল আব্বাসকে “দরবারে নববীতে" উপস্থিত দেখতে পেলাম । হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষে আমার সাথে মোসাহাফা করলেন। শায়খ আবুল আব্বাস হারবান বর্ণনা করেন - একদা আমি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়ে দেখতে পেলাম, তিনি সমকালীন ওলী আউলিয়াগণের নামে বিভিন্ন ধরনের ফরমান লিখাচ্ছেন। আমার এক ভাইয়ের নাম ছিল মুহাম্মদ । তাঁর নামীয় একটা ফরমানও লিখিত দেখতে পেলাম । আমি আরয করলাম ইয়া রসুলুল্লাহ ! আমার নামে তো কোন ফরমান লিখিত হলো না। জবাব দিলেন, তোমার স্থান এসবের উর্দে।” তথ্যসূত্র ৪- স্বগ্নযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - মুহিউদ্দিন খাঁন -পৃষ্ঠা নং ৯-১০। মাওলানা মুহিউদ্দিন খাঁন আরও লিখেছেন যে, “হযরত সৈয়দ নুরুদ্দিন আল-হাই নামক এক জন বুযুর্গ সম্পর্কে এরূপ বর্ণিত রয়েছে যে, কবর শরীফ যিয়ারত করার সময় অনেক বারই তিনি সালামের জবাবে এরূপ শব্দ শুনতে পেয়েছেন যে, “তোমার প্রতিও সালাম হে বৎস।” “মাওয়াহেবে লাদুনিয়াতে' এমন আরও অনেকগুলো কাহিনী বর্ণিত রয়েছে, এদ্বারা স্পষ্ট প্রমান হয় যে, প্রিয়নবীজির সাক্ষাত লাভ স্বপ্নযেগে এবং জাগ্ধত অবস্থাতেই হতে পারে ।” তথ্যসূত্র & স্বগ্নযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - মুহিউদ্দিন খাঁন -পৃষ্ঠা নং ১০। মাওলানা মুহিউদ্দিন খাঁন আরও লিখেছেন যে, “মাওয়াহেবে লাদুনিয়ার' লেখক হুজুর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাত লাভ সম্পর্কিত বহু মাশায়েখের বক্তব্য সম্বলিত ঘটনাবলি উদ্ধৃত করার পর শায়খ বদরুদ্দিন হাসান ইবনে আহরাল রাহমাতুল্লাহি আলাইহির এ সম্পর্কে একটি বর্ণনা নকল করেন যে, সম্পূর্ণ সচেতন ও জাগ্ত অবস্থায় প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাতলাভ সম্পর্কিত ওলী আউলিয়াগনের প্রত্যক্ষ বর্ণনা এত অধিক যে, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ পোষন করার অবকাশ নেই।” চি রি উড ই
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।