Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের দর্শন প্রাপ্তির সৌভাগ্য অর্জন করেছেন। এ সম্পর্কে প্রমান্য দলীল রয়েছে। হাদীস নম্বর ৫৪ £- হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, শীঘ্রই সে আমাকে জাগ্ত অবস্থায় দেখবে এবং শয়তান আমার আকার ধারন করতে পারে না।' তথ্যসূত্র ৪- ১। বুখারী - সহীহ, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ২৫৬৭, হাদীস নং ৬৫৯২। ২। মুসলিম - সহীহ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ১৭৭৫, হাদীস নং ২২৬৬। ৩। ইবনে মাজাহ - সুনান, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৩৪১, হাদীস নং ৩৯০৪। ৪ | আহমাদ বিন হাম্বল - মুসনাদ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৪০০। ৫। বাজ্জার - মুসনাদ, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ২০১, হাদীস নং ২৭৭৩। ১। শাইখ আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহ -র সাক্ষ্য ৫- মুসলিম বিশ্বে অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হলেন শাইখ আবদুল কঁদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহ । বিরোধীদের সর্বশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়াও তাঁকে নিজের 'শিক্ষক' বলে সম্বোধন করেছেন । (তথ্যসূত্র - মাজামা ফাতাওয়া - ইবনে তাইমিয়া ।) জাগ্রত অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দর্শন লাভ সম্পর্কে সাইয়িদি শাইখ আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহ বলেছেন - “আমি জোহর নামাজের পূর্বে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দর্শন প্রাপ্ত হলাম । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার পুত্র ! তুমি কথা বল না কেন ? আমি বললাম, হে আব্বাজান ! আমি অনারব। তাই বাগদাদের স্কলারবর্ণের সামনে কিভাবে মুখ খুলি ? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশ দিলেন, “নিজের মুখ খোল" । আমি স্বীয় মুখ খুললাম । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাতবার আমার মুখে নিজের পবিত্র থুথু লাগালেন এবং বললেল, “এখন থেকে লোকজনের সামনে ভাষন দান কর এবং হিকমত ও সদুপোদেশ দ্বারা তাদেরকে আল্লাহর রাস্তার দিকে 2০০ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? আহ্বান কর। এরপর আমি জোহর নামাজ পাঠ করলাম ।” তথ্যসূত্র ৫- ১। জালালুদ্দিন সুযুতি - আল হাবিল ফাতাওয়া, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৪৩ | ২। শাইখ আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহ-র আরও সাক্ষ্য ৪- সাইয়িদি শাইখ আবদুল কাদির জিলানী রাহিমাতুল্লাহি আলাইহ আরও বলেন, “আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত ততক্ষন পর্যন্ত নিই নি, যে পর্যন্ত না রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বিবাহ করার নির্দেশ প্রদান করেছেন।” তথ্যসূত্র ৪- ১। শাইখ সাহাবুদ্দিন সোহরওয়াদি - আওয়ারিফুল মাঅরিফ। ৩। সাইয়িদি শাইখ আবদুল কাদির জিলানীর সাক্ষ্য সম্পর্কে শীর্ঘস্থানীয় বিরোধী ক্কলারের স্বীকারোক্তি ৪- জাত অবস্থায় শাইখ আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ সম্পর্কে “বাহজাতুল - আসরার নামক কিতাবের লেখক শায়খ আবুল হাসান আলী ইবনে ইউসুফ শাফেয়ীর রাহমাতুল্লাহি আলাইহ শায়খ এবং হযরত গাউসুল আজাম শাইখ আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহ এর মধ্যে কালের ব্যবধান খুবই সামান্য ।” তিনি শায়খ আবদুল্লাহ আজাহারী হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহ থেকে বর্ণনা করেন, আমি হযরত শায়খ আবদুল কাদির জিলানী (রাহমাতুল্লাহি আলাইহ) একটা মজলিসে উপস্থিত ছিলাম । অন্তত দশ হাজার লোক নিবিষ্ট মনে তাঁর ওয়াজ শ্রবন করছিল । শায়খের ঠিক সামনেই বসে ছিলেন শায়খ আলী ইবনে হাইতী রাহমাতুল্লাহি আলাইহ । এই স্থানটিই তাঁর বসার জন্য নির্ধারিত ছিল। এক সময় দেখা গেল, শায়খ আলী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। তন্দ্রাচ্ছনন শায়খ আলীর ওপর দৃষ্টি পড়ার সাথে সাথেই শায়খ জিলানী রাহমাতুল্লাহি আলাইহ উপস্থিত লোকদের লক্ষ করে বলেছেন - খামোশ । সঙ্গে সঙ্গে মজলিস একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শ্বাস-প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোন আওয়াজই শোনা যাচ্ছিল না। অতঃপর হযরত শাইখ জিলানী রাহমাতুল্লাহি আলাইহ মিম্বর থেকে নেমে আসলেন এবং শায়খ আলীর সামনে নিতান্ত আদবের সঙ্গে ২৩

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।