রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? হাদীস নম্বর ৪০ ৪- হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার মসজিদে নিরবিচ্ছিন্ন ভাবে চণ্লিশ (দিন) নামাজ পাঠ করবে তার জন্য (জাহান্নামের) আগুন, (আখেরাতের) শাস্তি এবং নিফাক থেকে মুক্তি লিখে দেওয়া হয়।” তথ্যসূত্র ৪- ১। আহমাদ বিন হাম্বাল - মুসনাদ, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ১৫৫ ২। তাবারানী - মুয়জামুল আত্তসাত, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ৩২৫, হাদীস নং ৫৪8৪ হাদীস নম্বর ৪১৪- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যেভাবে সাপ নিজস্ব গর্তে ঢুকে যায়, সেভাবে ইমানও নিশ্চয় মদীনায় ফিরে আসবে ।” তথ্যসূত্র ৫- ১। বুখারী - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৬৬৩, হাদীস নং ১৭৭৭ ২। মুসলিম - সহীহ, খন্ড নং ১, পৃষ্ঠা ১৩১, হাদীস নং ১৪৭ ৩। ইবনে মাজাহ - সুনান, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০৩৮, হাদীস নং ৩১১১ ৪ । আহমাদ বিন হাম্বল - আল মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ২৮৫ ৫। ইবনে হিব্বান - সহীহ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ৪৬, হাদীস নং ৩৭২৮ হাদীস নম্বর ৪২ £- হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রারস্তে ইসলাম যেরপ গরীব ছিল শেষেও অনুরূপ গরীব হবে এবং অন্তিম যুগে ইসলাম দুই মসজিদে (কাবা এবং মসজিদে নবাবী) এরূপ ভাবে ফিরে আসবে যে ভাবে সাপ স্বীয় গর্তে ফিরে আসে ।” তথ্যসূত্র ৪- ১। মুসলিম - সহীহ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ১৩১, হাদীস নং ১৪৬ ২। আহমাদ বিন হাম্বল - মুসনাদ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ১৮৪ ৩। আবু ইয়ালাহ - মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৯৯, হাদীস নং ৭৫৬ ৪ বাইহাকী - দালায়েলুল নাবুয়াহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ২২০ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ৮9555505854 হাদীস নম্বর ৪৩ ৪- হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“যে ব্যক্তির পক্ষে মদীনায় মৃত্যুবরন করা সম্ভব, তার মদীনাতেই মৃত্যুবরন করার সৌভাগ্য অর্জন করা উচিত কারন যার মৃত্যু-রবন মদীনায় ঘটবে আমি তার জন্য শাফায়াত করব ।” তথ্যসূত্র ৪- ১। তিরমিযী - জামেউস সহীহ, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ৭১৯, হাদীস নং ৩৯১৭ ২। ইবনে মাজাহ - সুনান, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০৩৯, হাদীস নং ৩১১৬ ৩। আহমাদ বিন হাম্বল - মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০৪ ৪ | ইবনে হিব্বান - সহীহ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ৫৭, হাদীস নং ৩৭৪১ ৫। ইবনে আবি শাইবাহ - মুসান্নাফ, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ৪০৫, হাদীস নং ৩২৪২১ হাদীস নম্বর 8৪ ৪- রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তির পক্ষে মদীনায় এসে মৃত্যুবরন করা সম্ভব সে যেন মদীনায় এসে মৃত্যুকে আলিঙ্গন করে । যে ব্যক্তি মদীনায় মৃত্যুবরন করে, আমি অবশ্যই কিয়ামতের দিন তার ইমানের সাক্ষ্য প্রদান করব অথবা তার জন্য শাফায়াত করব ।” তথ্যসূত্র ৪- ১। নাসাঈ - সুনানুল কুবরা, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৮৮, হাদীস নং ৪২৮৫ ২। ইবনে হিব্বান - সহীহ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ৫৮, হাদীস নং ৩৭৪২ ৩। বাইহাকী - শুয়াবুল ইমান, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৪৯৭, হাদীস নং ৪১৮৫ ৪ । তাবারানী - আল মুয়জামুল কাবীর, খন্ড নং ২৪, পৃষ্ঠা নং ৩৩১, হাদীস নং ৮২৬ হাদীস নম্বর ৪৫ ৪- উম্মুল মুমীনীন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে, তাঁর পিতা খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করেন, “হে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার সুযোগ আমাকে দান কর এবং আমার মৃত্যু তোমার রসূলুল্লাহ সান্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শহরে (পবিত্র মদিনায়) অনুষ্ঠিত কর। তথ্যসূত্র ৫- সহীহ বুখারী - হাদীস নং ৯৭০, বাংলা ইসলামিক ত্যাকাডেমী, দেওবন্দ থেকে প্রকাশিত সহীহ বুখারী বাংলা অনুবাদ অনুযায়ী । ১৭
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।