Rouza Sharif Jiarot ( 2)
/ 48
📝 Text 📖 PDF

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? হাদীস নম্বর ৩৫ £- হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, এক গ্রাম্য ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত হয়ে তাঁর হাতে ইসলাম গ্রহন করল। দ্বিতীয় দিন সে জ্রাক্রান্ত অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত হয়ে স্বীয় দীক্ষা ফেরৎ প্রদানের দাবি জানাল । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কথা প্রত্যাখ্যান করলেন। এরূপ তিনবার তার কথা প্রত্যাখ্যান হল । অতঃপর এ ব্যক্তি স্বীয় গ্রামে প্রত্যাবর্তন করল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “মদীনা কর্মকারের অগ্নি-চুলার ন্যায়। সে অসৎ লোককে বহিষ্কৃত করে দেয় এবং সৎ লোকেরাই সেখানে থেকে যায়।” তথ্যসূত্র ৫- ১। বুখারী - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৬৬৬, হাদীস নং ১৭৮৪ মুসলিম - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০০৬, হাদীস নং ১৩৮৩ ৷ তিরমিজি - জামেউস সহীহ, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ৭২০, হাদীস নং ৩৯২০ আহমাদ বিন হাম্বল - মুসনাদ, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৩০৬, ৩০৭ মালিক - মুয়াত্তা, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৮৮৬, হাদীস নং ১৫৭০ ইবনে হিব্বান - সহীহ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ৫০, হাদীস নং ৩৭৩২ আবু ইয়ালা - মুসনাদ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ২০, হাদীস নং ২০২৩ হাদীস নম্বর ৩৬ £- হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মদিনায় রমজান অন্যান্য শহরের রমজানের চেয়ে হাজার গুন বেশী উত্তম এবং মদীনায় জুমা অন্য কোন শহরের জুমার চেয়ে হাজার গুন বেশী উত্তম ।” তথ্যসূত্র ৫- ১। তাবারানী - আল মুয়জামুল কাবীর, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩৭২, হাদীস নং ১১৪৪ ২। দাইলামী - আল ফিরদৌস, খন্ড নং ২, পৃষ্টা নং ২৭৫, হাদীস নং ৩২৭৮ ৩। মানজারী - আত্‌ তারগীব অত তারহীব, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৪১, হাদীস নং ১৮৩৭ 72 2৮০০৩ 4৮ হাদীস নম্বর ৩৭ ৪- হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার এই মসজিদে এক ১৪ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ওয়াক্তের নামাজ পাঠ করা মসজিদে হারম ব্যতীত অন্যান্য মসজিদে পাঠ করা হাজার নামাজের চেয়ে উত্তম । তথ্যসূত্র ৫- ১। বুখারী - সহীহ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩৯৮, হাদীস নং ১১৩৩ ২। মুসলিম - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০১২, হাদীস নং ১৩৯৪ ৩। নাসাঈ - সুনান, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ১৫১, হাদীস নং ২৫৯৮ ৪ । তিরমিজি - জামেউস সহীহ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩৫৭, হাদীস নং ৩২৫ ৪ । ইবনে মাজাহ - সুনান, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৮৫, হাদীস নং ১৪০৫ হাদীস নম্বর ৩৮ ৪- হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির স্বীয় গৃহে সম্পাদন করা নামাজ এর জন্য আছে একটি নামাজের সওয়াব | পাড়ার মসজিদে আছে পচিশটি নামাজের সওয়াব । জুমার মসজিদে আছে পচিশো নামাজের সওয়াব । মসজিদে আকসাতে আছে পঞ্চাশ হাজার নামাজের সওয়াব । অনুরূপ আমার মসজিদে সম্পাদন করা নামাজের জন্যও আছে পঞ্চাশ হাজার নামাজের সওয়াব এবং মসজিদে হারমে সম্পাদন করা নামাজের জন্য আছে এক লাখ নামাজের সমপরিমান সওয়াব |” তথ্যসূত্র ৪- ১। ইবনে মাজাহ - সুনান, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৪৫৩, হাদীস নং ১৪১৩ ২। তাবারানী - আল মুয়জামুল ওয়াসেতা, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ৭, হাদীস নং ৭০০৪ ৩। দাইলামী - আল ফিরদৌস, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৩৯০, হাদীস নং ৩৭২৩ ৪ | মানজারী - আত তারগীব, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৪০, হাদীস নং ১৮৩৩ হাদীস নম্বর ৩৯ ৪- হযরত হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ওজু করে আমার মসজিদে নামাজ পাঠ করার উদ্দেশ্যে রওনা হল এবং আমার মসজিদে এসে নামাজ পাঠ করল সে হজের সমান সওয়াবের অধিকারী বলে বিবেচিত হবে ।” তথ্যসূত্র ৪- ১। ইবনে মাজাহ - সুনান, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৪৫৩, হাদীস নং ১৪১৩ ২। বুখারী - তারীখুল কাবীর, খন্ড নং ৮, পৃষ্ঠা নং ৩৭৮, হাদীস নং ৩৩৮৯ ৩। মানজারি - আত তারগীব, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৪২, হাদীস নং ১৮৪৩ ১৫

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.