রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? হাদীস নম্বর ৩১ ৪- হযরত আবদুর রাহমান বিন আবি ইয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মদিনাকে তার পুরনো নাম ইয়াসরিব বলে ডাকল, যে যেন আল্লাহ পাকের নিকট তিনবার ক্ষমা চেয়ে নেই কারণ এই শহর পবিভ্র। এ কথা রসূলুল্লাহ সাল্লাল্লাহ আরাইহি ওয়া সাল্লাম দুবার বলেছেন।” ১। হিন্দী, খন্ড নং ১, পৃষ্ঠা নং ২৬, হাদীস নং ২০ জারুরী ভাষ্য ৪- মদিনার পূর্ব নাম ছিল “ইয়াসরিব' ৷ 'ইয়াসরিব' এর অর্থ ছিল অসুখ-বিসুখ, মহামারী, ধ্বংস ইত্যাদি । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পূর্বে মদিনা অসুখ-বিসুখ এবং মহামারীর কেন্দ্রভূমি ছিল বটে, কিন্তু মহানবীর পদধূলি এবং দোয়ার বরকতে মদিনা চিরকালের জন্য অসুখ-বিসুখ- মহামারীর হাত থেকে পরিত্রাণ পেল। তাই, মদিনা থেকে যেহেতু অসুখ-বিসুখ- মহামারী দূর হয়ে গেল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাকে ইয়াসরিব' নামে সম্বোধন করতে নিষেধ করে দিলেন এবং 'ইয়াসরিব' এর পরিবর্তে “ত্বা-বাহ' বা “তয়বাহ' নামে ডাকতে আদেশ প্রদান করলেন। 'জ। মদীনা রাহমাতের শহর হাদীস নম্বর ৩২ £- হযরত সুফিয়ান ইবনে যুহাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একথা বলতে শুনেছি যে, (এমন এক সময় আসবে যখন) ইয়ামেন দেশ মুসলমানদের করতলগত হবে এবং কিছু মদীনাবাসী (সুখ-স্বাচ্ছ্যন্দের আশায়) মদীনা ত্যাগ করে স্বীয় পরিবারবর্গ ও সঙ্গীদের নিয়ে দ্রুত বেগে ইয়ামেন ছুটে যাবে । কিন্তু মদিনা তাদের জন্য অতি- উত্তম, অতি-উত্তম। হায়, যদি তাদের জ্ঞান-বুদ্ধি থাকত! এভাবে ইরাক মুসলমানদের করতগত হবে। তখন একদল লোক (সুখ-স্বাচ্ছন্দের আশায়) দ্রতবেগে মদীনা ত্যাগ করে ইরাক চলে যাবে। কিন্তু মদীনা তাদের জন্য সর্বোত্তম । হায়, যদি তাদের জ্ঞান-বুদ্ধি থাকত ! ১। বুখারী - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৬৬৩, হাদীস নং ১৭৭৬ ২। মুসলিম - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০০৮, হাদীস নং ১৩৮৮ ৩। মালিক - আল মুয়াত্তা, খন্ড নং ২, পৃষ্ঠা ৮৮৭, হাদীস নং ১৫৭৩ ১২ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ৪ । আবদুর রাজ্জাক - আল মুসান্নাফ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ২৬৫, হাদীস নং ১৭১৫৯ ৫। ইবনে হিব্বান - সহীহ, খন্ড নং ১৫, পৃষ্ঠা নং ৬৩, হাদীস নং ৬৬৭৩ । হাদীস নম্বর ৩৩ £- যখন মদীনা মুনাওয়ারায় ফল পাকতো তখন সাহাবায়ে কেরাম সর্বাথে এ পাকা ফল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে পেশ করতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তোহফা গ্রহণ করতেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতেন - “হে আল্লাহ ! আমাদের ফলসমূহে বরকত দান কর। মদীনায় বরকত দান কর । আমাদের উৎপন্ন দ্রব্যে বরকত দান কর। হে আল্লাহ ! হযরত ইবরাহীম আলাইহিস সাল্লাম তোমার বন্ধু এবং তোমার নবী ছিলেন। আমিও তোমার বান্দা এবং তোমার নবী | তিনি যেমন মক্কার জন্য দোয়া করেছিলেন, আমিও অনুরূপ বরং তার চেয়েও অধিক দিগুন মদীনার জন্য দোয়া করছি।” রাবী বর্ণনা করেন যে, এই দোয়ার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন শিশুকে ডেকে এ ফল দান করে দিতেন। তথ্যসূত্র £- ১। মুসলিম - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০০১, হাদীস নং ১৩৭৩ ২। তিরমিজি - জামেউস সহীহ, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ৫০৬, হাদীস নং ৩৪৫৪ ৩। ইবনে মাজাহ - সুনান, খন্ড নং - ২, পৃষ্ঠা নং ১১০৫, হাদীস নং ৩৩২৯ ৪ | মালিক - মুয়াত্তা, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৮৮৫, হাদীস নং ১৫৬৮ ৫ ৬ ইবনে হিব্বান - সহীহ, খন্ড নং ৯, পৃষ্ঠা নং ৬২, হাদীস নং ৩৭৪৭ বুখারী - আল আদাবুল মুফরাদ, হাদীস নং ১৩৩ হাদীস নম্বর ৩৪ $- রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি মদীনায় বিপদ-আপদের সময় ধৈর্য্য ধারণ করে, আমি এ ব্যক্তির জন্য কিয়ামতের দিন সাক্ষ্যদান করব অথবা তার জন্য শাফায়াত করব।” তথ্যসূত্র ৪- ১। মুসলিম - সহীহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১০০৪, হাদীস নং ১৩৭৭ ২। মালিক - মুয়াত্তা, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৮৮৫, হাদীস নং ১৫৭৯ ৩। আহমাদ বিন হাম্বাল - মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১১৩ ৪ | হুমাইদি - মুসনাদ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৯২, হাদীস নং ১১৬৭ ৫। বাইহাকি - শুয়াবুল ইমান, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ১২৪, হাদীস নং ৯৭২১ ১৩
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।