তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা আলহামদুলিল্লাহ্‌ । আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে তাফসীরে তাবারী শরীফের বাংলা তরজযমার তৃতীয় খন্ড প্রকাশিত হল। কুরআন মজীদ আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কালাম। ওহীর মাধ্যমে এই কালাম আল্লাহ্র রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নিকট ক্রমান্বয়ে নাযিল হয়। ওহী বাহক ফিরিশতা ছিলেন হযরত জিবরাঈল আলাহিস্‌ সালাম। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ এ সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই। মুপ্তাকীদের জন্য এ কিতাব সৎপথের দিশারী। কুরআন মজীদের . সূরা: জাছিয়ার বিশ নম্র আয়াতে ইরশাদ হয়েছে £ এ কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলীল এবং দৃঢ় বিশ্বাসী কওমের জন্য হিদায়াত'ও রহমত ৷ কুরআন মজীদের ভাষা আরবী, যে কারণে এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ হয়েছে, এর ভাষ্যও রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সমস্ত তাফসীর প্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসাবে গণ্য করা হয় . তাফসীরে তাবারী শরীফ সেগুলোর মধ্যে অন্যতম প্রধান মৌলিক সূত্রধন্থ। এ তাফসীরখানার রচয়িতা আল্লামা আবূ জা'ফর মুহাম্মদ. ইব্‌ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলায়হি (জন্মঃ ৮৩৯ খৃষ্টাব্দ/২২৫ হিজরী, মৃত্ঃ কহত খৃষ্টাব্দ/ত১০ হিজরী)। কুরআন মজীদের ভাষ্য রচনা করতে গিয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ব পেয়েছেন তা তিনি এতে সন্নিবেশিত করেছেন। ফলে এই তাফলসীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাসসিরগণের নিকট তাফসীর্‌ প্রণয়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সহায়ক ধরন্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম ৪ আল্-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন। পাশ্চাত্য দুনিয়ার পন্ডিত মহলে এঁতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত। আমরা প্রায় সাড়ে এগারো শ’ বছরের প্রাচীন এই জগদ্বিখ্যাত তাফসীর খ্রন্থখানির বাংলা তরজমা প্রকাশ করতে পারায় আল্লাহ্‌ তা'আলার মহান দরবারে জ্ঞাপন করছি অগণিত শোকর। Www .almodina.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।