তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ 416
📝 Text 📖 PDF

আমাদের কথা কুরআনুল করীম আল্লাহ্‌ তা'আলার কালাম। ইসলামের প্রাথমিক যুগেই এর তাফসীর রচনার ইতিহাস সূচিত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে "আল্-জামিউ'ল বায়ান ফী তাফসীরিল কুরআন” কিতাবখানি তাফসীরে তাবারী শরীফ নামে মশহুর হয়েছে। মূল কিতাবখানি ত্রিশ খন্ডে সমাপ্ত। আরবী ভাষায় রচিত এই পবিত্র ধন্ধ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ একটি প্রকল্প ধহণ করেছে। দেশের বিখ্যাত আলিম ও মুফাসসির মাসিক আল-বালাগ সম্পাদক হযর্যত মাওলানা মোহাস্মদ আমিনুল ইসলাম সাহেবকে সভাপতি করে দেশের কয়েকজন আলিম ও বিদ্বজ্জন নিয়ে একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়। এ পরিষদের তত্বাবধানে বিশিষ্ট আলিমদের দ্বারা গ্রন্থখানি তরজমা করানো হচ্ছে এবং পরিষদ তা সম্পাদনা করে যাচ্ছেন। আমরা উক্ত সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত বর্তমান খন্ডখানি কম্পিউটার প্রক্রিয়ায় অফসেট মুদ্বণে প্রকাশ করতে পারায় খুবই আনন্দিত। আমরা আশা করি একে একে সব খন্ডগুলোর বাংলা তরজমা বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ্‌ আমি এর অনুবাদকবৃন্দ, সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের-এর অনুবাদ ও সংকলন বিভাগের সর্ধশ্নষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ, এর প্রকাশনায় সামান্যতম অবদানও যাঁদের আছে, তাঁদের সকলকে মুবারকবাদ_জানাই। তাফসীরে তাবারী শরীফ আল্লামা আবূ জা'ফর মুহাম্মদ ইব্‌ন জারীর তাবারী (র.)-এর এক বিশেষ অবদান। কুরআন মজীদের ব্যাখ্যা জানা এবং উপলব্ধি করার জন্য এই কিতাবখানি অন্যতম প্রধান মৌলিক সূত্ররূপে বিবেচিত হয়ে আসছে। বাংলা ভাষায় কুরআন মজীদ চায় এবং ইসলামী জীবন দর্শনের বিভিন্ন শাখায় গবেষণা কর্মে এই তাফসীর মূল্যবান অবদান রাখবে। আমরা এই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিতাবখানির আরো একটি খন্ড প্রকাশ করতে পারায়, আল্লাহ্‌ রাব্বুল আলামীনের মহান দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। আনল্লাহ্‌ আমাদের সবাইকে কুরআনী যিন্দেগী নির্বাহের তাওফীক দিন। আমীন। ইয়া রাব্বাল আলামীন। ১৬ই মুহর্রম, ১৪১৩ হিজরী মোঃ মনসুরুল হক খান তরা শ্রাবণ, ১৩৯৯ বাংলা মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ Www .almodina.com

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.