সূরা বাকারা ৩০৫ ‘'উকবা ইবনে আমির জুহনী (রা.) এবং সিরিয়াদের নেতা ছিলেন রাসূলুলাহ্ (সা.)-এর অপর সাহাবী EEE TR EE ENS মুসলুমানগণেরও ছিল এক বিরাট বাহিনী। এ সময় একজন মুসলিম বীর রোম সেনাদের উপর বীরত্বপূর্ণ আক্রমণ চালায় এবং তাদের ব্যুহ ভেদ করে শত্রু সৈন্যদের মধ্যে ঢুকে পড়েন। তারপর আবার মুসলিম বাহিনীর কাতারে এসে দাঁড়িয়ে যান, তখন কতিপয় লোক চিৎকার করে বলতে লাগলেন, «1 ১২, দেখ দেখ, সে তো নিজের হাতেই নিজেকে ধবংসের মধ্যে নিক্ষেপ করছে, এ কথা শুনে রাসূলুল্লাহ্ (সা.)-এর সাহাবী হযরত আবূ আইয়ুব আনসারী (রা.) দাঁড়িয়ে বললেন, তোমরা তো উপরোক্ত আয়াতের এ ভাবে ব্যাখ্যা করেছে, অথচ এ আয়াত আমাদের আনসারগণের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এরপর তিনি বললেন, আল্লাহ্ তা'আলা যখন তার দীনকে শক্তিশালী করলেন এবং যখন দীনের সাহায্যকারিগণের সংখ্যা বাড়িয়ে দিলেন, তখন আমরা রাসূলুল্লাহ্ (সা.)- কে না জানিয়ে পরস্পর বলাবলি করতে লাগলাম যে, আমাদের ধন-সম্পদ তো সব ধবংস হয়ে গেছে। যদি আমরা এসবগুলো দেখাশুনা করতাম তাহলে আমাদের এ মাল কখনো বিনষ্ট হতো না। এসময় আল্লাহ্ তা'আলা আমাদের এ চিন্তাধারাকে বাতিল করে আল-কুরআনে নাযিল করলেন, “তোমরা আল্লাহ্র পথে ব্যয় কর এবং নিজেকে নিজেদের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না”। হযরত আবূ আইয়ুব আনসারী (রা.) বলেন, এ আয়াতে জিহাদ ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ও ছেলে মেয়েকে দেখাশুনা করার প্রতি মনোযোগ দেয়াকেই মূলতঃ নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার মধ্যে পরিগণিত করা হয়েছে। সুতরাং জিহাদ চালিয়ে যাওয়াই আমাদের প্রতি আল্লাহ্ তা'আলার নির্দেশ। তাই হযরত আবূ আইয়ূব আনসারী (রা.) মহান আল্লাহ্র রাহে মৃত্যু পর্যন্ত জিহাদে রত থাকেন। ইমাম আবূ জা'ফর তাবারী (র.) বলেন, আমার নিকট dt Le SB ১ এর সঠিক ব্যাখ্যা হলো এই যে, এ আয়াতে আল্লাহ্পাক আমাদেরকে ‘ইনফাক ফী সাবী লিল্লাহ’ তথা আল্লাহ্র পথে ব্যয় .করার নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ্র পথ হলো যে পথকে আল্লাহ্ তাঁর বান্দাদের জন্য বিধিবদ্ধ এবং সুস্পষ্ট করে দিয়েছেন উপরোক্ত মতামতের প্রেক্ষিতে আয়াতাংশের সুস্পষ্ট ব্যাখ্যা হলো এই যে, তোমরা তোমাদের. শত্রু তথা তামাম কুফরী মতাদর্শের বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমে আমার বিধিবদ্ধ করা দীনকে সর্বত্র প্রতিষ্ঠা করার ব্যাপারে খরচ কর। আয়াতের দ্বিতীয়াংশে তিনি- ২1/51 /!! <১ 1১5% 2, বলে মুসলমানগণকে নিজেদের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করতে নিষেধ করে দিয়েছেন। আরবী বাক্ধারা অনুসারে এ আয়াতে কারীমার প্রয়োগ বিধি 4%, £5 21 এর মতই যা কোন কাজের প্রতি চরম আনুগত্যশীল ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এ হিসাবে হং॥/51। 4! ৮১৯ 1956 ১, এর অর্থ ধ্বংসের জন্য তোমরা Www .almodina.com
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।