তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩০৪ তাফসীরে তাবারী শরীফ হযরত উবায়দা '(রা.) থেকে অন্য সূত্রে বর্ণিত, তিনি বলেছেন, পাপীদের মহান আল্লাহ্র দয়া হতে নিরাশ হয়ে যাওয়াই ধ্বংস হওয়া । হযরত 'উবায়দা আস্সালমানী থেকে বর্ণিত, এ আয়াত এঁ ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়েছে যে পাপ কার্যে লিপ্ত হবার পর আনুগত্য স্বীকার করে পুনরায় আমার জন্য কোন তওবা নেই এ কথা বলে নিজেকে ধবংসের মধ্যে নিক্ষেপ করে দেয়। হযরত উবায়দা (রা.) থেকে বর্ণিত,এ আয়াত ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যে মহা অপরাধ করার পর ধ্বংস হয়ে গেছে মনে করে নিজেকে নিজের হাতে ধবংসের মধ্যে নিক্ষেপ করে দেয়৷. কোন কোন তাফসীরকার বলেন, উপরোক্ত আয়াতের অর্থ, তোমরা মহান আল্লাহ্র পথে ব্যয় কর, এবং মহান আল্লাহ্র পথে জিহাদ করা কখনো ছেড়ে দিও না। এ মতের সমর্থনে বক্তব্য ৪ ইমরানের পিতা আসলাম (র.} থেকে বর্ণিত, আমরা কন্সট্যান্টিনোপলের যুদ্ধ করেছি, এ যুদ্ধে মিসরীয়দের নেতা ছিলেন হযরত 'উকবা ইবনে আমির (রা.) এবং (মুসলমানদের) অন্য দলের নেতা ছিলেন, আবদুর রহমান ইবনে খালিদ ইবনে ওয়ালীদ (রা.)। এ যুদ্ধে আমরা দুই কাতারে সারিবদ্ধ হয়ে ছিলাম। দৈৰ্খ্য-প্রস্থে এত বড় কাতার আমি জীবনে আর কখনো দেখেনি। রোমীয় সৈন্যরা এ শহর ঘেরা প্রাচীরের সাথে ঘেষে দাঁড়িয়ে ছিল তখন। এ সময় আমাদের এক ব্যক্তি কাফির সৈন্য বাহিনীর উপর বীরত্বপূর্ণ আক্রমণ চালান এবং তাদের ব্যুহ ভেদ করে শত্রু সৈন্যদের মধ্যে ঢুকে পড়েন। তখন কিছু লোক বললেন, ২ }1 ]/ 9 এ ব্যক্তি নিজেই নিজেকে ধবংসের মধ্যে নিক্ষেপ করছে। হযরত আবূ আইয়ূব আনসারী (রা. এ কথা শুনে বললেন, শাহাদাতের কামনায় শত্রু সৈন্যদের উপর আক্রমণ করা ও তাদের বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ করাকে তোমরা নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দেয়া বলে মনে করছ এবং আয়াতের ব্যাখ্যাও এ ভাবেই করছ, অথচ এ আয়াত আমাদের আনসারগণের ব্যাপারেই নাযিল হয়েছে (এবং আমরাই জানি এর সঠিক ভাবার্খ)। আল্লাহ্‌ পাক যখন তাঁর নবীকে সাহায্য করলেন এবং ইসলামকে জয়যুক্ত করলন তখন আমরা আনসারগণ একদা একত্র হয়ে রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে লুকিয়ে এ কথা পরামর্শ করি যে, অনেক দিন যাবত আমরা আমাদের পরিবারবর্গ, অর্থ-সম্পদ দেখা শুনা করতে পারিনি। এখন যেহেতু আল্লাহ্‌ তা'আলা তাঁর নবীকে সাহায্য করেছেন, তাই এখন আমাদের ধন-সম্পদ ও পারিবারিক ব্যাপারে মনোযোগ দেয়া উচিত৷ তখন অবতীর্ণ হয়- ২৫% 10১০ 08% % এ (4, 55108481 9 কাজেই জিহাদ ছেড়ে দিয়ে ছেলে-মেয়ে ও ব্যবসা-বাণিজ্যের প্রতি মনোযোগ দেয়া যেন নিজের হাতে নিজেকে ধবংসের মুখে ঠেলে দেয়ারই শামিল। বর্ণনাকারী আবু ইমরান বলেন, হযরত আবূ আইয়ুব আনসারী (রা.) সবদা জিহাদের কাজেই ব্যাপৃত ছিলেন, অবশেষে কন্সট্যান্টিনোপলে তার সমাধি রচিত হয়। তাজিবের আযাদকৃত গোলাম ইমরানের পিতা আসলাম (র.) থেকে বর্ণিত, কন্সট্যান্টিনোপলের যুদ্ধে আমরা শরীক ছিলাম। এ যুদ্ধে মিসরীয়দের নেতা ছিলেন রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাহাবী হযরত Www .almodina.com

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।