তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৮০ তাফসীরে তাবারী শরীফ (সা.) একটি বাগানে প্রবেশ করলেন। তিনি বাগানের সম্মুখ দ্বার দিয়ে প্রবেশ করলেন। তাঁর সাথে সাথে প্রবেশ করলেন এক ইহ্রাম করা ব্যক্তি। এ সময় পেছনের দিক থেকে এক ব্যক্তি তাকে সম্বোধন করে বলতে লাগল হে অমুক ! মুহ্‌রিম হওয়া সত্বেও তুমি এভাবে প্রবেশ করলে ? জবাবে সে বলল, আমি তো এক সাহসী পুরুষ। একথা বলার পর রাসূলুল্লাহ্‌ (সা.)-কে সম্বোধন করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ্‌ (সা.) আপনি মুহুরিম হলে আমিও মুহুরিম। আপনি সাহসী পুরুষ হলে আমিও সাহসী পূরুষ: এ ঘটনা:, পর আল্লাহ্‌ পাক এ আয়াত নাযিল করে মু’মিনদের জন্য সামনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করাকে বিধিসন্মত করে দেন। হযরত রবী (র.) থেকে মহান আল্লাহ্র- ০ 2] 640 9 4b Cre gall 50 OU ll ol ielnl 2 coll [551 9 551 এর ব্যাখ্যায় বর্ণিত, প্রাচীনকালে মদীনাবাসী এবং অন্যান্য লোকেরা ইহ্রায় বাধার পর পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করত। অর্থাৎ ইহ্‌রাম বাধার পর তারা পিছনের দিক দিয়ে প্রাচীর ডিথগয়ে গৃহে প্রবেশ করত। এ ছিল তাদের অভ্যাস, একবার নবী করীম (সা.) এক আনসারী ব্যক্তর গৃহে প্রবেশ করলেন। এ সময় এক মুহ্রিম ব্যক্তি ও তার পেছনে উক্ত গৃহে প্রবেশ করলেন, উপস্থিত লোকেরা তার এ কাজকে পসন্দ করল না। তাই তারা বলাবলি করতে লাগল যে, এ লোকটি পাপাচারী। তখন রাসূলুল্লাহ্‌ (সা.। এ লোকটিকে জিজ্ঞেস করলেন যে, কেন তুমি দরজা দিয়ে গৃহে প্রবেশ করলে ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনাকে প্রবেশ করতে দেখে আপনার পেছনে পেছনে আমিও প্রবেশ করেছি। রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, আমি তো এক সাহসী পুরুষ । বর্ণনাকারী বলেন, তৎকালে কুরায়শ গোত্রীয় লোকেরা নিজেদের বীরত্বের কথা দাবী করতো। নবী করীম (সা.)-এর কথা শুনে-আনসারী লোকটি বললেন, আপনার দীনই তো আমার দীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন, ০ cu! 530 0U Al oy ৬১৪৫৮ ‘পিছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোন পুণ্য নেই।” হযরত ইবনে জুরায়জ (র.) বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ‘আতা (র.)-কে-মহান আল্লাহ্‌র বাণী-L ৫১ ০০ ০y [535.5৬ ১41 ০! 9 এর শানে নুযূল সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, জাহেলী যুগে লোকেরা পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করতো এবং এটকে সওয়াবের কাজ বলে মনে করতো। তাদের এহেন ভ্রান্ত ধারণাকে নাকচ করে আল্লাহ্‌ পাক ইরশাদ করেন, তারা যেন সম্মুখ দ্বার দিয়ে গৃহে প্রবেশ করে। হযরত ইবনে জুরায়জ (র.) বলেন, আমাকে হযরত আবদুল্লাহ্‌ ইবনে কাছীর (র.) জানিয়েছেন যে, ‘তিনি হযরত মুজাহিদ (র.)-কে একথা বলতে শুনেছেন যে, এ আয়াত এ আনসারী লোকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যারা পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করত এবং তা সওয়াবের কাজ বলে ধারণা করত। Www .almodina.com

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।