তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরাণ্বাকারা ২৬৫ রোযাদারের ইফতারের সময় হয়ে গিয়েছে। রফী রর.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আল্লাহ্‌ তা'আলা রোযাকে রাত পর্যন্ত ফরয করেছেন। রাত হওয়ার সাথে ইফতার করবে এখন তূমি ইচ্ছা করলে খেতে পার এবং ইচ্ছা করলে নাও খেতে পার। আবুল আলীয়া (র.) থেকে .বর্ণিত যে, একদা তিনি সওমে-বিসাল বা বিরতিহীনভাবে (রাত দিন না খেয়ে) রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসিত হবার পর তিনি বললেন, আল্লাহ্‌ তা'আলা এ উন্মতের উপর দিনের বেলায় রোযা রাখা ফরয করেছেন।রাত আগমনের পর সে ইচ্ছা করলে খেতে পারে এবং ইচ্ছা করলে নাও খেতে পারে। অন্য এক সূত্রে বর্ণিত যে, আবুল আলীয়া (র.) সওমে-বিসাল সম্পর্কে বলেছেন, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন, “এরপর নিশাপম পর্যন্ত সিয়াম পূর্ণ কর।” তাই রাত হলে রোযাদারের জন্য ইফতার জায়েয হয়ে যায়। এখন সে ইচ্ছা করলে খেতে পারে এবং নাও খেতে পারে। কাতাদা থেকে বর্ণনা করেন যে, বলেছেন, ‘আয়েশা সিদ্দীকা রা.) বলেছেন, তোমরা রাত পর্যন্ত রোযা পূর্ণ কর। এতে বোঝা যাচ্ছে যে, সওযমে-বিসাল তথা বিরতিহীন রোযা রাখাকে তিনি পসন্দ করেননি। যদি কেউ প্রশ্ব করেন যে, তাহলে যারা সওমে-বিসাল করেছেন তাঁরা কিভাবে সওমে-বিসাল করলেন ? যেমন, হিশাম ইবনে 'উরওয়া থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবায়র রা.) সাত দিন বিরতিহীনভাবে সওমে-বিসাল করতেন। বার্ধক্যে উপনীত হবার পর তিনি পাঁচ দিন সওমে-বিসাল করেছেন। এরপর চরম বার্ধক্যে উপনীত হবার পর তিন দিন বিরতিহীনভাবে সওমে--বিসাল করেছেন। আবদুল মালিক থেকে ' বর্ণিত যে, তিনি বলেছেন, ইবনে আবূ ইয়ামূর প্রতি মাসে একবার ইফতার করতেন। মালিক থেকে বর্ণিত যে, তিনি বলতেন, হযরত ‘আমর ইবনে আবদুল্লাহ্‌ ইবনে যুবায়র রমযানের ষোল ও সতের তারিখে বিরতিহীনভাবে সওমে-বিসাল পালন করতেন। মাঝে তিনি কোন ইফতার করতেন না। বর্ণনাকারী বলেন, এরপর আমি একদিন তার সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, হে আবুল হারিস, আপনার এ সওমে-বিসাল তথা বিরতিহীনভাবে রোযা রাখার -পেছনে-কোন্জিনিষে আপনাকে শক্তির-যোগান দিচ্ছে ? তিনি বললেন, আমার খাবারে ঘি থাকে এবং তা.আমার শরীরে আদ্তা আনে। আর পানি আমার শরীর থেকে বের হয়ে যায় ( এতেই আমি সওমে-বিসালের শক্তি পেয়ে থাকি )। অনুরূপ আরো বহু বর্ণনা রয়েছে, কিতাবের কলেবর বড় হয়ে যাওয়ার আশংকায় এখানে আর এগুলোকে উল্লেখ করলাম না। কেউ কেউ বলেন, মূলত সওমে-বিসাল ইবাদত হিসাবে ছিল না, বরং এ আত্মাকে দমন এবং আধ্যাত্মিক সাধনা হিসাবে ছিল। পক্ষান্তরে সওমে-বিসালকারীদের এ সাধনা ছিল হযরত উমার (রা.)-এর নিম্নবর্ণিত বাণীর অন্যতম নজীর।. তিনি বলেছেন- 2 [4১31 9 9 3৯০5 9 2h pil অর্থাৎ তোমরা শক্ত হও,- $৬৯ [yl $ 25) (১251 9 [2১১ /4| যুবক হও, ঘোড়ার পৃষ্ঠে লাফিয়ে ওঠ, ভ্রমণ কর এবং খালি পায়ে হাঁট। তার এ নির্দেশ দেয়ার মূল কারণ হল, জনগণ যাতে বিলাসপ্রবণ হয়ে সৌখিন জীবন-যাপনের প্রতি আকৃষ্ট না হয় এবং যাতে তারা বিলাসিতার প্রতি Www .almodina.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।