তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা Kk ২৬৩ কারণেই উদ্ভাসিত হয়। তবে সাদা রেখাটি ফজরের সমুদয় ওয়াক্তের মাঝে পরিব্যাপ্ত নয়। বরং এ রেখাটি গগনকোণে উদ্ভাসিত হওয়ার সাথে সাথেই ফজ্ঞরের নামাযের ওয়াক্ত আরম্ভ হয়ে যায় এবং রোযাদার ব্যক্তির জন্য পানাহার হারাম হয়ে যায়। “তোমরা পানাহার কর-যতক্ষণ না রাত্রির কালো রেখা হৃতে ভোরের সাদা রেখা স্পষ্টর্পে তোমাদের নিকট প্রতিভাত হয়। তারপর তোমরা রোযা পূর্ণ কর সূর্যান্ত পর্যন্ত ।” যাঁরা বলেন যে, সূর্য উদিত হওয়া পর্যন্ত পানাহার বৈধ, এ আয়াতাংশ দ্বারা তাদের মতের বাতূলতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। কারণ ভোরের সাদা রেখা সুবৃহে সাদিকের প্রথম মুহূর্তেই প্রকাশ পায়। তাই আল্লাহ্‌ পাক রোযাদারের জন্য এ সময়াটকেই পানাহার ও কামাচারের বেলায় সর্বশেষ সময় নির্ধারণ করে দিয়েছেন। এ সীমা অতিক্রম করা কারো জন্য বৈধ নয়। কিন্তু রোযা রাখতে ইচ্ছুক ব্যক্তির জন্য এ সীমা অতিক্রম করা যদি কেউ বৈধ মনে করেন, তাহলে তাকে জিজ্ঞেস করা হবে যে, সকাল অথবা দুপুরে রোযাদার ব্যক্তির জন্য পানাহার আপনি বৈধ মনে করেন কি ? এ প্রশ্রের উত্তরে যদি তিনি বলেন যে, এহেন মত ও সিদ্ধান্ত মুসলিম উম্মাহ্‌র সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থা। তাহলে তাকে বলা হবে যে, আপনার মত ও আল-কুরআন এবং মুসলিম উন্মাহ্র সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থা। সুতরাং বলুন, কুরআন, সুন্নাহ্‌ এবং কিয়াসের আলোকে আপনারও তার মাঝে পার্থক্য কি যদি তিনি বলেন যে, আমার ও তার মাঝে পার্থক্য হলো, আল্লাহ্‌ তা'আল! দিনের বেলা রোযা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, রাতের বেলায় নয়। আর দিনের আগমন ঘটে সূর্য উদিত হওয়ার পরই। তাই সূর্য উদিত হওয়ার পর খানা খাওয়া বৈধ নয়। এবার তাকে বলা হবে যে, আপনার বিরোধী লোকেরা তো এ কথাই বলছে। কারণ, তাদের নিকট দিন আরম্ভ হয় ফজর প্রকাশিত হবার পর। তবে ফজর প্রকাশিত হওয়ার প্রাথমিক পর্যায়ে উদয় পূর্ণাঙ্গ হয় না; উদয় "পূর্ণাঙ্গ হয় সূযের কিরণ ছড়ানোর পর। যেমন সূর্য অস্তমিত হওয়ার শুরুতেই দিনের পরিসমাপ্তি-ঘটে। তবে, এ সময় অস্ত যাওয়া পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয় না। এ মত পোষণকারী লোকদেরকে বলা হবে যে, আপনাদের মতানুসারে দিন যদি রাতের সমুদয় অন্ধকার বিদূরিত হওয়া, সূর্য পূর্ণাঙ্গক্বপে প্রকাশমান হওয়া এবং উর্ধ্বাকাশে উঠে যাওয়ার পর সাব্যস্ত হয়, তাহলে-সূর্য অস্তমিত হওয়া, সূর্যের কিরণ বিদুরিত হওয়া এবং রাতের অন্ধকার পরিব্যাপ্ত হবার পরই রাত সাব্যস্ত হওয়া উচিত। যদি তারা বলেন, যে, হাঁ বিষয়টি এমনই, তাহলে তাদরেকে বলা হবে যে, তবে তে! পশ্চিমাকাশের শুত্রতা সাদা ভাব সূর্যের আলোর প্রভাব মিটে যাওয়া পর্যন্ত রোযা দীর্ঘায়িত হওয়া ওয়াজিব হয়ে যাবে। যদি তারা বলেন, পশ্চিম আকাশের শুপ্রতা অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত রোযাকে বিলম্ব করে রাখাই ওয়াজিব। এ কথা এমনই একটি কথা যা যুক্তি প্রমাণাদির দ্বারা Www .almodina.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।