তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ তাফসীরে তাবারী শরীফ হযরত আবুস্‌ সফ্র (রা.) থেকে বর্ণিত একবার হ্যরত আলী (রা.) ফজরের নামায আদায় করে বললেন, এ নামায আদায়ের সময় হলো, রাতের কালো রেখা হতে ভোরের সাদা রেখা সুস্পষ্ট ক্লপে প্রতিভাত হলে। যারা বলেন, রোযা রাখার সময় দিনের বেলা, রাতে নয়,তারা বলেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিন। তারা এ কথাও বলেন, ফজর প্রকাশিত হতেই যদি দিন আরম্ভ তা হলে শফক অস্তমিত হওয়া পর্যন্ত দিন বিলম্বিত হওয়া অপরিহার্য হয়ে দাঁড়ায়। অথচ সূর্যান্তের সাথে সাথেই দিনের পরিসমাপ্তির বিষয়ে ইজমা (উলামায়ে কিরামের অভিন্ন মত) প্রকাশিত। এতে পরিষ্কারভাবে বুঝা যায় যে, সূর্যোদয়ের সাথে সাথেই দিন আরম্ভ হয়ে যায়। তাই তারা বলেন, হযরত নবী করীম (সা.) ফজর প্রকাশিত হওয়ার পর সাহ্‌রী খেয়েছেন: উপরোক্ত হাদীসে আমাদের মতামতের বিশুদ্ধ তার সুস্পষ্ট দলীল বিদ্যমান রয়েছে। তারপর তাঁরা নবী করীম (সা.)-এর এ বিষয়ের হাদীসগুলো উল্লেখকরেছেন। হযরত হ্যায়ফা (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আমাকে প্রশ্ব করা হল, আপনি রাসূল (সা.)-এর সাথে সাহ্রী খেয়েছেন ? তখন তিনি বললেন, হাঁ খেয়েছি। তিনি বলেন,আমি ইচ্ছা করলে এ সময়টাকে দিনও বলতে পারি। তবে (আমি তা বলছি না, কারণ) তখনও সূর্য উদিত হয়নি। হযরত আবূ বাকর (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, 'আসিম, যির (রা.)-এর উপর মিথ্যা আরোপ করেননি এবং যির (রা.) ও হ্যায়ফা (রা.)-এর উপর মিথ্যা আরোপ করেননি। যির রা.) বলেন, আমি হুযায়ফা (রা.)-কে জিজ্ঞেস করলাম, হে আবু আবদুল্লাহ্‌ আপনি রাসূল (সা.)-এর সাথে সাহ্রী খেয়েছেন কি? তিনি বললেন হাঁ খেয়েছি। এ সময়টি ছিল দিন সাদৃশ্য । তবে তখন ও পর্যন্ত সূর্য উদিত হয়নি। হ্যরত হুযায়ফা থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, নবী করীম (সা.) এমন সময় সাহ্রী খেতেন যে, আষি তাঁর তীর পতিত হওয়ার স্থানটি পর্যন্ত দেখতে পেতাম। বর্ণনাকারী বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তা হলে কি তিনি ভোর হওয়ার পর সাহ্‌রী খেতেন ? তিনি বললেন, হাঁ তিনি সকালেই সাহ্রী খেতেন, তবে তখনও সূর্য উদিত হত না। যির ইব্ন হ্বায়শ (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, একদা প্রত্মষে আমি মসজিদের দিকে রওয়ানা করলাম। যেতে যেতে হুযায়ফা (রা.)-এর বাড়ীর দরজার নিকট পৌছলে তিনি আমার জন্য দরজা খুলে দেন। আমি ঘরে প্রবেশ করে দেখলাম, তাঁর জন্য খানা গরম করা হচ্ছে, তিনি আমাকে বললেন, বসুন কিছু খেয়ে নিন। আমি বললাম, আমি রোযা রাখার ইচ্ছা করছি। তারপর খানা পরিবেশন করা হলে তিনি এবং আমি উভয়ই খানা খেয়ে নিলাম, এরপর তিনি বাড়ীতে রাখা একটি দুধেল উদ্টির কাছে উঠে গেলেন এবং তিনি একদিকে থেকে দুগ্ধ দোহন করতে লাগলেন আর ১. 'ফজর' শদ দ্বারা সুবৃহে কাযিব ও সুবৃহে সাদিক উভয় অর্ণ বুঝায়। হযরত নবী করীম (সা.) হয় তো সুবৃহে কাযিবে সাহ্রী খেয়েছেন। Www .almodina.com

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।