তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২৩৫ পারে যে, একজন লোক সফর অবস্থায় রোযা রাখবে তাকে আবার গুণে গুণে এর কাযা করতে হবে, অথচ সে কঠিনতর সময়ে তা আদায় করেছিল। (এরপরও তার কাযা করতে হলে তো এটা বিরাট কষ্টের ব্যাপার, যা আল্লাহ্‌ তা'আলা চান না) ।- এরপরও যদি কোন সরল লোক ধারণা করে যে, সে ব্যক্তি যে সফরে রোযা রেখেছিল- তা তো তার উপর ফরয ছিল না, তাহলে এর উত্তরে বলব-আল্লাহ্‌ তা'আলা বিধান দিয়েছেন- ১4 ৫1৬ ০ ০% 551 "হে ম’মিনগণ ! তোমাদের উপর রোযার বিধান জারী করা হলো বা তার বাণী- clit ds J sill 5২০5, ১/5 ‘রমযান, যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে।' এ আয়াতগুলোতে বলা হয়েছে- বার মাসের মধ্যে যে মাসে প্রতিজন ম’মিনের উপর রোযা রাখা ফরয, তা রমাযান; চাই সে মুকীম হোক বা মুসাফির। কারণ, আল্লাহ্‌ তা'আলা ব্যাপকভাবে মুমিনদের সম্বোধন করেছেন। যেন তিনি বলেছেন-হে মুমিনগণ ! তোমাদের উপর রোযা ফরয করা হলো রমযান মাসে। মহান আল্লাহ্‌র বাণী- 81 0 6% 8 3 2% CEL LL 6b রযে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকবে সে অন্য সময় এ দিনগুলোর কাযা আদায় করবে। এর অর্থ, যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকবে এবং এমতাবস্থায় মহান আল্লাহ্র অনুমতি বলে রোযা ত্যাগ করলো তার উপর এ দিনগুলো হিসাব করে অন্য সময় রোযা রাখা ফরয। হযরত রাসূলুল্লাহ্‌ (সা. থেকে এ হাদীস বহুলভাবে প্রচারিত যে, তাঁকে সফরে রোযা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলতেন, ইচ্ছা করলে রোযা রাখতে পার, ইচ্ছা করলে রোযা নাও রাখতে পার’’ । এ হাদীসটিও আমাদের উপরোক্ত অভিমতের সপক্ষে এত জোরালো দলীল যে, প্রমাণের জন্য তাই যথেষ্ট ৷ হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, হযরত হামযা (রা.} হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-কে সফরের রোযা সম্পর্কে প্রশ্ন করেছিলেন-তিনি বিরতিহীনভাবে রোয। রাখতেন-তখন জবাবে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন ‘ইচ্ছা হলে রোযা রাখো, আর ইচ্ছা না হলে রোযা না রাখো। আবু কুরায়ব ও উবায়দ ইবনে ইসমাঈল আল্‌ হাবারী (র.) বর্ণনা করেন যে হামযা (রা.) হযরত রাসূল (সা. কে এ সম্পর্কে জিজেন করলে ভিনি অনুপ জবাব দেন। হযরত আবুল .আসাদ (র.) বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাহাবী হামযা আসলামী রা.) সম্পর্কে আবূ মারাবেহ্‌ (র.)- A ER (র।.)-কে আলোচনা করতে শুনেছেন যে, তিনি বলেছিলেন-হে আল্লাহ্‌র রাসূল (সা.) আমি তো বিরতিহীনভাবে রোযা রাখি। কাজেই, সফরেও কি রোযা রাখবো ? আমার কি হুকুম ? তখন হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন-তা তো মহান আল্লাহ্র পক্ষ থেকে তার বান্দাদের জন্য বিশেষভাবে অব্যাহতি । কাজেই যে এ অবস্থায় রোযা রাখবে তা উত্তম এবং সুন্দর ; আর যে ব্যক্তি তা না রাখবে তার কোন গুনাহ্‌ হবে না। তখন হযরত হাম্যা রা.) অনবরত রোযা রাখতেন। কাজেই, সফরে ও মুকীম অবস্থায়-সব Www .almodina.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।