তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২১৯ হযরত তাউস (র.) থেকে বর্নিত ‘যে, 'স্বেচ্ছায় কোন ভাল কাজ করল,’ অর্থাৎ “প্রতিদিনের জন্য কিছু সংখ্যক মিসকীন খাওয়াল তা তার জন্য উত্তম ৷’ হযরত তাউস (র.) থেকে বর্ণিত যে, 1,5 £৯৮4 ৬৯ (অর্থ যে স্বেচ্ছায় কোন ভাল কাজ করল) -এর অর্থ মিসকীন খাওয়ানো। অন্য একটি সনদে তাউস (র.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। মুহাম্মদ ইবনে বাশ্শার(র.) তাউস (র.) থেকে বর্ণনা করেন- 5 £5৮১ ০৯৯ আয়াতাংশের অর্থ মিসকীনকে খাওয়ানো। মুসান্না (র.) অন্য সনদে তাউস (র.) অনুরূপ বর্ণনা করেন। হযরত আতা (র.) থেকে বর্ণিত যে, তিনি আয়াতাংশ এভাবে পড়েন 15 $৮5 ০৯% তাশদীদ ছাড়া 6 দিয়ে। তিনি বলেন-এর অর্থ যে একজন মিসকীনের উপর বাড়ালো। (একাধিক মিসকীন খাওয়ালে!) ৷ হযরত সুদ্দী (র.) থেকে বর্ণিত যে, |) 5 +৮5 ০৯৪ এ আয়াতাংশের অর্থ, যে স্বেচ্ছায় এক জনের স্থলে দু'জন মিসকীনকে খাওয়াবে, তা তার জন্য উত্তম’ । হযরত তাউস (র.) থেকে বর্ণিত, খু 54% 145195 5% অর্থ-যে আরেকজন মিসকীনও খাওয়ায় অন্যান্য আলিমূগণ বলেন, এর অর্থ যে স্বেচ্ছায় ফিদ্ইয়া আদায় করার সাথে সাথে নিজে রোযাও পালন করল। -- এ অভিমতের পক্ষে বর্ণনা ৪ হযরত ইবনে শিহাব (র.) থেকে বর্ণিত, £1 55348 145155 ৬০% এর অর্থ, যে ব্যক্তি ফিদ্ইয়ার সাথে রোযাও পালন করে তা তার জন্য উত্তম। আবার কেউ কেউ অভিমত রাখেন যে এর অর্থ যে স্বেচ্ছা-প্রণোদিত হয়ে মিসকীনকে তার খাবারের পরিমাণ বাড়িয়ে দেয় (তা তার জন্য) উত্তম)। যারা এমত পোষণ করেন ৪ হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, যে স্বেচ্ছায় নেক আমল করার লক্ষ্যে খাবার বাড়িয়ে দেয় তা তার জন্য উত্তম। আমাদের কাছে এ প্রসঙ্গে শুদ্ধ অভিমত হলো-আল্লাহ্‌ তা'আলা বিষয়টিকে ব্যাপক Www .almodina.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।