তাফসীরে তাবারী শরীফ ২১০ করে গর্ভবতী যদি তার উদরের সন্তানের ব্যাপারে আশঙ্কা করে এবং দুগ্ধবতী তার সন্তানের অনিষ্ট আশঙ্কা করে তাহলে তাদের বেলায়ও এ বিধান বহাল থাকবে। | (35: 5১১1 ০2 3 এ আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে হযরত বরী (র.) থেকে বর্ণিত, বৃদ্ধ ও বৃদ্ধারা রমযানের সওম পালনে সক্ষম অবস্থায় আল্লাহ্ তা'আলা তাদের জন্য রোয়া না রাখার অনুমতি দেন। ইচ্ছা করলে তারা তা ছেড়ে দিতে পারবে। তবে প্রতিদিনের জন্য একজন মিসকীনকে খাওয়াতে হবে। এরপর আল্লাহ্ তা'আলা নাযিল করেন £১ he SDA cs Jy Gl UE Lt Ap যারা (৬৮! (2। = তিলাওয়াত করেন তাদের কেউ কেউ এ মত পোষণ করেন যে, এ আয়াত ব৷ আয়াতের বিধান রহিত হয়নি ; বরং নাযিল হবার পর থেকে কিয়ামত পর্যন্ত এ আয়াতের বিধান বলবত থাকবে। তাঁরা বলেন-এ আয়াতের ব্যাখ্যা হবে, “যারা তাদের যৌবন ও কম বয়সে এবং তাদের স্বাস্থ্য শক্তি থাকা অবস্থায় যদি অসুস্থ হয়ে পড়ে এবং কোন বৃদ্ধ যদি বার্ধক্যের কারণে রোযা পালনে অক্ষম হয়ে পড়ে, তাহলে মিসকীন খাওয়ায়ে ফিদ্ইয়া দিবে। কারণ, তখন রোযা রাখার সক্ষম ব্যক্তিদেরকে ফিদ্ইয়া আদায় সাপেক্ষে রোযা না রাখার অনুমতি দেয় হয়েছিল। এ অভিমতের পক্ষে আলোচনা ৪ হযরত সৃদ্দী (র.) থেকে এ আয়াতের ব্যাখ্যা এভাবে বর্ণিত, যারা রোযা পালনে অক্ষম ছিল তাদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যার রোযা পালনে কষ্ট হওয়া সত্বেও রোযা রাখা আরম্ভ করল। তারপর তাৱ্র ব্যথ! ক্ষুৎ-পিপাসা ও দীর্ঘস্থায়ী রোগের সম্মুখীন হল। এ অক্ষমদের মধ্যে স্তন্যদায়ী মায়েরাও শামিল। এ ধরনের অক্ষম ব্যক্তিদের উপর প্রতিটি রোযার পরিবর্তে একজন মিসকীন (হত দরিদ)-কে খাওয়ানো কর্তব্য। কাজেই, যদি সে মিসকীন খাওয়ায় এটা তার জন্য ভাল, আর যদি কষ্ট করে রোযা পালন করে যায় তাও উত্তম। হযরত ইবনে আব্বাস (রা.} বলেন, যদি গর্ভবতী নিজের জানের আশঙ্কা করে, অথব৷ স্তন্যদায়ী মা এ আশঙ্কা করে যে রোযা পালন করলে তার শিশুর স্বাস্থ্যহানি হতে পারে তাহলে তার! রোযা রাখবে না এবং প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাওয়াবে। তারপর আর কাযা করবে না। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি তার একজন বাদীকে গর্ভবতী বা দুগ্ধবতী অবস্থায় দেখে তাকে বলেন, ভূমি হলে সে ব্যক্তির পর্যায়ে যাকে রোযা! পালনে সাতিশয় কষ্ট দেয়। তোমার কর্তব্য হলো প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাওয়ানে।। তারপর কাযা করতে হবে না। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে গর্ভবতী ও স্তন্যদায়িনীর বেলায়, ভিন্ন আরেকটি সূত্রে অনুরূপ বর্ণনা করেন। Www .almodina.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।