তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

২০২ তাফসীরে তাবারী শরীফ দিয়েছি। তারা তাদের রোযাকে পঞ্চাশ দিনে পৌছে দেয়। নাসারা সম্প্রদায় যেরূপ অপকর্ম করতে, কিছু কিছু মুসলমান থেকেও অনুরূপ ভুলত্রুটি প্রকাশ পায়। হযরত আবূ কায়স ইবনে সিরমা রা.) ও হযরত উমার ইবনে খাত্তাব (রা.) থেকে কিছু প্রকাশ পায়। তারপর আল্লাহ্‌ তা'আলা তাদের জন্য সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রীগমন হালাল ঘোষণা করেন। হযরত রবী (র.) থেক্রে বর্ণিত, উপরোক্ত আয়াতে কারীমার অর্থে তিনি বলেন, রাতের প্রথম প্রহর থেকে (পরবর্তী রাতে) প্রথম প্রহর পর্যন্ত। অন্যান্য মুফাসসীরগণ বলেন, মহান আল্লাহ্র উপরোক্ত আয়াতে কারীমার মমার্থে আহলে কিতাবকে বুঝানো হয়েছে।" যারা এমত পোষণ করেন ৪ হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, তারা আহলে কিতাব। কোন কোন তাফসীরকার বলেন, বরং তা পূর্ববর্তী সমস্ত মানুষের উপর ফরয ছিলো। এ মতের সমর্থকগণের বর্ণনা ৪ হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত, রমযান মাসের রোযা সকল মানুষের প্রতি ফরয করা হয়েছে যেমন পূর্ববর্তী সকল মানুষের প্রতি ফরয় করা হয়েছিলো। রমযানের রোযার বিধান নাযিল হওয়ার পূর্বে আল্লাহ্‌ পাক পূর্ববর্তী মানুষের জন্য প্রতি মাসে তিন দিন রোযা ফরয করেছিলেন। হযরত কাতাদা (র.} থেকে বর্ণিত, রমযানকেই আল্লাহ্‌ তা'আলা পূর্বব্তদের উপর নিদিষ্ট করে দিয়েছেন। এসব বক্তব্যের মধ্যে বিশুদ্ধতার দিক থেকে উত্তম তাদের কথা, যারা বলেছেন আয়াতের অর্থ হলো, হে, মুমিনগণ ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তিগণকে দেয়া হয়েছিল-‘নিদিষ্ট কয়েক দিন’ । আর তা হলো, পুরো রমাযান মাস,কারণ হযরত ইবরাহীম (আ.)-এর পরবর্তিগণের উপর হমরত ইবরাহীম (আ.)-কে অনুসরণের নির্দেশ ছিল। আর এটা এ জন্য ছিল যে, আল্লাহ্‌ তা'আলা তাঁকে সকল মানুষের জন্য অনুকরণীয় আদর্শ (ইমাম) বানিয়ে ছিলেন। আল্লাহ্‌ পাক আমাদের জানিয়ে দিয়েছেন যে, তার দীন ছিল একেবারে বিশুদ্ধ ইসলাম। কাজেই আমাদের নবী করীম (সা.)-কে সে বিষয়ের নির্দেশ দিলেন যেরূপ বিষয়ের নির্দেশ তার পূর্ববর্তী আশ্বিয়া (আ.)-কে দিয়েছেন। আর উপমাটি হলো সময় বুঝাতে। অর্থাৎ আমাদের আগে যারা ছিল তাদের প্রতিও রমযান মাসই ফরয ছিল ঠিক যেমনি আমাদের উপর রমযান ফরয করা হয়েছে -একই সময়। আল্লাহ্‌ পাকের বাণী- (985: ‘যাতে তোমরা সংযমী হতে পার’ -এর ব্যাখ্যাঃ যাতে তোমরা এ সময় পানাহার ও স্ত্রী সহবাস থেকে সংযমী থাক। কেননা আল্লাহ্‌ পাক বলেন- তোমাদের প্রতি সওম এবং এমন কাজ থেকে বিরত থাকা ফরয করা হয়েছে যা তোমরা অন্য সময় করে থাক। আর তা সওম পালনকালীন সময় করলে সওমকে নষ্ট করে দেয়। Www .almodina.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।