তাফসীরে তাবারী শরীফ ৩য় খণ্ড
/ ৪১৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকাত্লা ২০১ sia cad ( (নিশ্চয় আমি মানত করেছি যে, আমি পরম করুণাময় আল্লাহ্‌ পাকের জন্য কথা বলা থেকে বিরত থাকবো ) ) (সূরা মারয়াম ৪ ২৬) অর্থাৎ সওম তোমাদের প্রতি এভাবে ফরয হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তিগণের জন্য ফরয করা হয়েছিল। উপরোক্ত আয়াতে করীমার ব্যাখ্যায় বিশেষজ্ঞগণ একাধিক মত প্রকাশ করেছেন। পূর্ববর্তিগণের প্রতি রোযা ফরয হওয়া ও আমাদের প্রতি রোযা ফরয হওয়া নিয়ে এখানে তুলনা করা হয়েছে। তাঁদের কেউ কেউ বলেছেন, নাসারাদের প্রতি যেরূপভাবে রোযা ফরয করা হয়েছিলো, তেমনিভাবে আমাদের প্রতিও রোযা ফরয বলে আল্লাহ্‌ তা'আলা ঘোষণা দিয়েছেন। আর তারা বলেছেন, তুলনা কর! হয়েছে সময় এবং পরিমাণ নিয়ে। যা উভয়ের ক্ষেত্রেই এক ও অভিন্ন। আজ আমাদের প্রতিও তা অবশ্য কর্তব্য। এ মতের সমর্থনে উল্লেখ্য যে, হযরত শা'বী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি আমি সারা বছর ও রোযা রাখি তবুও অবশ্যই আমি 45! ॥% (সন্দেহের দিনে) রোযা রাখবো না। শা'বান হোক বা রমযানেই হোক, সন্দেহের দিন হলে রোযা রাখবো না। এর কারণ হলো, নাসারাদের প্রতিও রমযান মাসে রোযা ফরয ছিলো, যেমন আমাদের প্রতি ফরয । তারপর তারা তা পরিবর্তন করেছে সুবিধা মত সময়ের দিকে। তারা অনেক সময় রোযা রাখতো গীন্মকালে এবং ত্রিশ দিন গুণে শুমার করতো। তারপর এমন এক সময় আসলো যে তারা নিজেরাই সিদ্ধান্ত নিলো এবং রোযা রাখলো ত্রিশ দিনের আগে একদিন এবং পরে একদিন। শেষ পর্যন্ত এ পদ্ধতিই অব্যাহত থাকলো, যা পঞ্চাশ দিন পর্যন্ত পৌছালো। আর তাই আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন- 3 553 ai - LEG ba nil le CL lLall ple < ব্যাথ্যাকারগণের মধ্যে কয়েকজন বলেছেন, নাসারাদের রোযা ছিলো আগের রাতের এশার পর থেকে পরবর্তী এশার পর পর্যন্ত । আর তা মু’মিনগণের প্রতি ফরয করেছেন আল্লাহ্‌ তা'আলা, যেমন ফরয করেছিলেন পূর্ববর্তদের প্রতি। তাদের বক্তবের সপক্ষে তারা প্রথম কথা বলেছেন। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা তার মহান বাণী-_% +15 6 513 2 দ্বারা নাসারাদের বুঝিয়েছেন। এ বক্তব্যের সমর্থনে আলোচনা ৪ হযরত সৃদ্দী (র.) থেকে বর্ণিত, উপরোক্ত আয়াতে কারীমার ব্যাখ্যায় তিনি বলেছেন, এখানে নাসারাদেরকে বুঝানো হয়েছে। নাসারাদের উপর রমযান মাসের রোযা ফরয করা হয়েছিলো। নিদ্বার পর তাদের প্রতি পানাহার নিষেধ করা হয়েছিলো। রমযানে তাদের প্রতি বিয়ে-শাদী নিষিদ্ধ ছিলো। নাসারাদের প্রতি রমযানের রোযা কষ্টদায়ক হয়ে পড়েছিলো। শীত ও গ্রীষ্মে তাদের প্রতি রোযা পরিবর্তিত হতো। এমতাবস্থায় তাদের রোযার শীত ও. গ্রীশ্মের মাঝামাঝি মওসুমে নিয়ে যেতে তারা সিদ্ধান্ত ধৃহণ করে এবং তারা বলতো আমাদের অপকর্মের কাফুফারাস্বরূপ আমরা বিশবাড়িয়ে Www .almodina.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।