8 তাফসীরে তাবারী শরীফ হযরত ইবরাহীম (আ.)-এর আদর্শ ও ধর্মের উপর প্রতিষ্ঠিত আছেন ? আপনি আপনার পূর্ববর্তী কিবলার দিকে প্রত্যাবর্তন করুন তা’ হলে আমরা আপনার অনুসরণ করবো এবং আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবো। বস্তুত তারা নবী করীম (সা.)-কে তাঁর ধর্ম থেকে বিজ্রান্ত করতে চেয়েছিল। অতএব আল্লাহ্ তা'আলা তাদের সম্পর্কে এই আয়াত নাযিল করেন যে,- - Ue GE oll pels bo LAC nll ba Ulf UL এই আয়াত থেকে ১৯ ০% %। «ze le Al bas U১] 5 এর শেষ পর্যন্ত অবতীর্ণ হয়। বারা (রা.) বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) বায়তুল মুকাদ্দাসের দিকে সতের মাস নামায পড়েছেন। আর তিনি আশাপোষণ করতেন-যেন কা'বার দিকে কিবলা প্রত্যাবর্তিত হয়। বর্ণনাকারী বলেন, ইত্যবসরে আমরা নামায পড়তে ছিলাম তখন আমাদের নিকট দিয়ে এক ব্যক্তি অতিক্রম করতে ছিলেন, তিনি বললেন সাবধান ! আপনারা কি অবগত আছেন যে, নবী (সা.)-এর কিবলা (বায়তুল মুকাদ্দাস থেকে) কা'বার দিকে প্রত্যাবর্তিত হয়েছে ? বর্ণনাকারী বলেন যে, আমরা তখন সে দিকে ফিরে দু’রাকাআত এবং এদিকে (কা'বার দিকে) ফিরে দু’রাকাআত নামায পড়লাম। আবু কুরায়ব বললেন, তাঁকে যেন কেউ বলল-এর মধ্যে কি আবূ ইসহাক ছিলেন ? তখন তিনি চুপ রইলেন। বারা (রা.}) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন আমরা নবী করীম (সা.)-এর মদীনা আগমনের পর বায়তুল মুকাদ্দাসের দিকে সতের মাস নামায পড়েছি। বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে, আমি নবী করীম (সা.)-এর সংগে বায়তুল মুকাদ্দাসের দিকে ষোল মাস, কিংবা সতের মাস নামায পড়েছি। বর্ণনাকারী সুফিয়ান (রা.) সন্দেহসূচক বর্ণনা করেছেন যে, ষোল মাস কিংবা সতের মাস। এরপর অমরা কাবার দিকে ফিরে গেলাম। বারা (রা.) থেকে অন্য সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (সা.) সর্ব প্রথম মদীনায় আগমন করে তাঁর আনসারগণের মধ্যে নানা কিংবা মামাদের নিকট অবস্থান করেন। ইত্যবসরে তিনি বায়তুল মুকাদ্দাসের দিকে ষোল মাস নামায পড়েন। বায়তুল্রাহ্র দিকে কিবলা পরিবর্তিত হওয়া তাঁর পসন্দনীয় ছিল। একবার তিনি আসরের নামায পড়লেন এবং তাঁর সঙ্গে অনেক মুসন্লী ছিল। এরপর তাঁর সঙ্গে নামায পড়েছেন এমন এক মুসন্লী বের হয়ে গেলেন। তিনি এক মসজিদের নিকট দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন যে, মুসল্লিগণ রুকূরত অবস্থায় আছে। তখন তিনি বললেন-আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ্ (সা.)-এর সঙ্গে মন্ধার (বায়তুল্লাহ্র) দিকে ফিরে নামায় পড়ে এসেছি। অতএব, তাঁরা যে দিক ফিরে নামায পড়তে ছিলেন-সে দিক থেকে বায়ত্ন্রাহ্র দিকে ঘুরে গেলেন। বায়তুল্লাহূর দিকে কিবলা প্রত্যাবর্তিত হওয়া নবী করীম (সা.)-এর পসন্দনীয় ছিল। আর ইয়াহুদী এবং আহুলে কিতাবদের নিকট বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূলুল্লাহ্ (সা.) নামায পড়ুক-তা অধিক পসন্দনীয় ছিল। সুতরাং তিনি যখন বায়তুল্লাহ্র দিকে Www .almodina.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।