৮ মানার জন্য কুরআন পড়ন কুরআন মজীদ বুঝা ও হৃদয়ংগম করার জন্যে তফসীর পড়া জরুরি । কুরআন সম্পকে বিশেষজ্ঞগণ সেই প্রাথমিক যুগ থেকে এ যাবত বহু তফসীর গ্রন্থ প্রণয়ন করেছেন । যিনি কুরআনের তফসীর করেন বা লিখেন, তাঁকে বলা হয় মুফাসূসির । ম্লফাসূসিরগণ কুরআনের আলোকে কুরআনের ব্যাখ্যা করেছেন, হাদীস ও সুরবতে রসুলের আলোকে ব্যাখা করেছেন, সাহাবায়ে কিরামের বাণী ও আছারের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন । সুতরাং তফসীরের সাহায্যেই কুরআন বৃঝা সহজ । আধুনিক কালের বৈজ্ঞানিক গবেষণা ও আবিস্কারের ফলে কুরআনে বণিত প্রাকৃতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান সহ বহু বিষয়ে মানুষ এখন স্বচ্ছ ধারণা লাভ করছে। কুরআনের এ সংক্রাতত আয়াতগওলোর সঠিক ব্যাখ্যা ও মর্ম উপলব্ধি জ্ঞান-বিজ্ঞানের সবশেষ তথ্য ও বাত্তবতাকে আল কুরআনের বিভিন্ন আয়াতের অকাট্য সত্যতার প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেছেন। ফলে আধুনিক শিক্ষিতদের জন্যে এসব তফসীরের মাধ্যমে কুরআন বুঝা আরো সহজ হয়ে উঠেছে । স্বাভাবিক ভাবেই কুরআনের সবার্ধিক তফসীর লেখা হয়েছে আরবি ভাষায় । তাছাড়া উদু; ইংরেজি, ফাসি, বাংলাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় তফসীর লেখা হয়েছে। আমাদের ভাষা বাংলা । আমাদের অধিকাংশ লোকই শুধু বাংলা ভাষা বুঝেন । আলহামদুলিল্লাহ, এ যাবত আরবি ও উদূর্ থেকে বহু তফসীর বাংলা ভাষায় অনুদিত হয়ে প্রকাশ হয়েছে । যারা বাংলা তফসীর পড়তে চান, তাদের জন্য পরামর্শ হলো, আপনি প্রথমত বাংলায় অনুদিত নিয়োক্ত তফসীর ওলোর কোনো একটিকে নিজের পাঠা বানিয়ে নিন ১. তফসীরে তাবারি - মুহাম্মদ ইবনে জরীর আত তাবারি ( আরবি থেকে অনুবাদ) ২. তাফহীয়ুল কুরআন - সাইয়েদ আরুল আ'লা মওদুদী ( উদ থেকে অনুবাদ) । ৩. ফী যিলালি কৃরআন - সাইয়েদ কুতুব শহীদ ( আরবি থেকে অনুবাদ) । ৪. তফসীরে ইবনে কাসীর - ইসমাঈল ইবনে কাসীর ( আরবি থেকে অনুবাদ) । ৫. তফসীরে উসমানি - সাব্বীর আহমদ উসমানি ( উদর থেকে অনুবাদ) । ৬. মা'আরিফুল কুরআন - মুহাম্মদ শফি ( উদূ থেকে অনুবাদ) । ৭. বয়ানুল কুরআন বা তফসীরে আশরাফি - আশরাফ আলী থানবি (উন থেকে)। যারা সরাসরি আরবি, উদূর্ ও ইংরেজি তফসীর পড়তে চান, তাদের জন্যে উপরোক্ত তফসীরঙলো ছাড়াও আরো কয়েকটি তফসীর পড়ার পরামর্শ রইলো । সেঙলো হলোঃ www.pathagar.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।