কিতাবুল ফিতান ৬৫ #-oso oR LENA 1 eye “ee ya Gly sil GE bi CAT, SUL Bef a LG vl sor Gee ee Ow sr ofr EA WE EES NCO COT als le lt dnt JUG gk ald S32 Ce J Ls Sri lait bY call as sh pL slo di Jy) lia kis SiG. Sr U3 ssa Les ৪৩২৬ । ফাতেমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি শুনতে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক ঘোষণা করছে যে, নামাযের জন্য সমবেত হও । অতএব আমি বের হয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়লাম । নামায শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে মিম্বারে উঠে বসে বললেন: প্রত্যেকেই নিজ নিজ স্থানে বসে থাকো । পুনরায় বললেন: তোমরা কি জানো, কেনো আমি তোমাদের একত্র করেছি? উপস্থিত সকলেই বললো, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন। তিনি বললেন: কোনো ভয়-ভীতি বা কোনো কাঙ্ক্ষিত বস্তুর জন্য আমি তোমাদের সমবেত করিনি; বরং তোমাদের একত্র করেছি এজন্যে যে, তামীম আদ-দারী খৃষ্টান ছিল। সে এসে বাইআত করে মুসলমান হয়েছে, আর আমাকে দাজ্জাল সম্পর্কে এরূপ একটি ঘটনা শুনিয়েছে, আমি তোমাদের কাছে সে সম্পর্কে যা বলেছি, তারই অনুরূপ । সে বলেছে যে, একদা সে ‘লাখ্ম ও জুযাম’ গোত্রের তিরিশজন লোকের সাথে সমুদ্রযানে ভ্রমণ করছিল । এসময় সমুদ্র তরঙ্গ তাদের নিয়ে একমাস পর্যন্ত খেলাধূলা করে (ঝড়ের কবলে পড়ে) সূর্যাস্তের সময় উপকূলের দ্বীপে ভিড়িয়ে দেয় । অতঃপর তারা জাহাজের কাছেই কতোক্ষণ বসে থেকে দ্বীপের অভ্যন্তর ভাগে প্রবেশ করে। সেখানে তারা ঘন-লম্বা লোমবিশিষ্ট এক জত্তুর সাক্ষাত পেয়ে বললো, তোমার জন্য দুঃখ হয়! তুমি কি (বা কে)? সে বললো, আমি জাসসাসা, তোমরা এই মন্দিরের লোকটির কাছে যাও, কেননা সে তোমাদের খবরের প্রতি খুবই আগ্রহী । তিনি (তামীম) বলেন, যখন সে একটি লোকের নাম বলে দিলো, তখন সে পিশাচী শয়তান কিনা এই ভয়ে ভীত হয়ে আমরা দ্রুতগতিতে চলতে লাগলাম । অতঃপর মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম বিরাট বপুর অধিকারী এক ব্যক্তি, সেরূপ মযবুত গড়ন এবং কঠিন ও কদাকার আকৃতির লোক ইতিপূর্বে আমরা আর কখনো দেখিনি । তার দু’টি হাত ঘাড়ের সাথে দৃঢ়ভাবে বাধা । অতঃপর তিনি হাদীস বর্ণনা করেন যে, সে তাদের কাছে ‘বাইসান’-এর খেজুর বাগান ও যুগার ঝর্না সম্পর্কে, আর উন্মী (নিরক্ষর) নবীর আবির্ভাব প্রসঙ্গে জিজ্ঞেস করে বললো, আমিই মসীহ (দাজ্জাল) । www.pathagar.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।