সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ সুনান আবু দাউদ হচ্ছে (হাদীসে বর্ণিত) সেই সম্প্রদায় । কেনোনা এরা হারামভাবে রক্ত প্রবাহিত (নরহত্যা) করছে এবং চারণভূমি থেকে মানুষের পশু লুট করছে। অতএব তোমরা (তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য) আল্লাহর নাম নিয়ে রওয়ানা হও। সালামা ইবনে কুহাইল (র) বলেন, যায়েদ ইবনে ওয়াহ্‌্ব তাদের (খারিজীদের) কাছে যাওয়ার ঘটনা পর্যায়ক্রমে আমার নিকট বর্ণনা করেন ও বলেন, অবশেষে আমরা একটি পুল অতিক্ৰম করে যখন দুই দল মুখামুখী হলাম- আর খারিজীদের দলপতি ছিল আবদুল্লাহ ইবনে ওয়াহ্ব আর-রাসিবী। সে তাদেরকে বললো, তোমরা বল্পম নিক্ষেপ করো এবং খাপ থেকে তরবারি বের করো। এমন যেনো না হয় যে, তারা তোমাদেরকে শপথ দিয়ে বলবে যেমন হারূরার দিবসে তারা শপথ দিয়েছিল । তিনি বলেন, তারপর তারা বনল্পম নিক্ষেপ করতে লাগলো ও খাপ থেকে তরবারি বের করলো এবং মুসলমানরা বল্পম নিক্ষেপ করে তাদেরকে প্রতিরোধ করলো এবং একের পর এক তারা নিহত হতে থাকলো । তিনি বলেন, এঁদিন আলী (রা)-এর পক্ষের দুই ব্যক্তি শাহাদাত বরণ করলো । আলী (রা) বলেন, তোমরা নিহতদের মধ্যে মুখদাজ (ক্ষুদ্র হাতবিশিষ্ট)-কে খৌজ করো; কিনু তারা তাকে পেলো না। রাবী বলেন, তারপর আলী (রা) নিজে উঠে পরস্পরের উপর পড়ে থাকা লাশের কাছে এসে বললেন, এদেরকে বের করো। তারা তাকে (মুখদাজকে) ভূলুষ্ঠিত অবস্থায় পেয়ে গেলে তিনি আল্লাহু আকবার উচ্চারণ করে বললেন, আল্লাহ সত্য বলেছেন এবং তার রাসূলও (সঠিক সংবাদ) দিয়েছেন। এরপর উবায়দা আস্-সালমানী তার কাছে দাড়িয়ে বললেন, হে আমীরুল মু'মিনীন! সেই আন্পাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই! আপনি কি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন? তিনি বললেন, হা, সেই আল্লাহর শপথ! যিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই । উবায়দা তিনবার শপথ করে তার নিকট জিজ্ঞেস করলে তিনিও তিনবার শপথ করে একই কথা বলেন ৷ আবু দাউদ (র) বলেন, ইমাম মালেক (র) বলেছেন, আলেম ব্যক্তির শান হলো, তার কাছে যা জানতে চাওয়া হয় তিনি তার জবাব দিবেন। Jaa oe 5 mls Gis ae 2 ae LS VIN Cd EEE sued oh GEL UG Ee ol 2 UG oh 2 EB SSS be RL Sill 4 ES YS Gh ole Ge CY ES AGG, Et se U5 ll = Slt Ba Slt Ue all 38 Uh LACE ৪৭৬৯ । আবুল ওয়াদী’ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আলী (রা) বললেন, তোমরা 'মুখদাজকে খুঁজে বের করো । অতঃপর হাদীসখানা পূর্বানুরূপ উল্লেখ করা হয়েছে। তারপর www.pathagar.com

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।