সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

৩১০ সুনান আবূ দাউদ হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম । তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব (কুরআন) পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি । জারীরের বর্ণিত হাদীসে আরো আছে, এটাই হলো আল্লাহর এ কালামের অর্থ: “যারা এ শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদেরকে ইহজীবনে ও আখেরাতে আন্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন” (সূরা ইবরাহীম : ২৭) । অতঃপর জারীর ও হান্নাদ উভয়ে একইভাবে বর্ণনা করেন । নবী (সা) বলেছেন- অতঃপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে। সুতরাং তার জন্য বেহেশতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে বেহেশতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য (তার কবর. থেকে) বেহেশতের দিকে একটা দরজা খুলে দাও । তিনি (নবী সা) বলেন, ফলে তার দিকে বেহেশতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরো বলেন, এঁ দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয় । তিনি (সা) কাফিরদের মৃত্যু প্রসঙ্গ উল্লেখ পূর্বক বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দু'জন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়! আমি কিছুই জানি না। তারপর এঁ দু'জনে আবার জিজ্ঞেস করেন, তোমার দীন কিঃ সে বলে, হায়! হায়! আমি জানি না। পুনরায় তারা জিজ্ঞেস করে, এই যে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায়! হায়! আমি জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য দোযখ থেকে একখানা বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে দোযখের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য দোযখের দিকে একটা দরজা খুলে দাও । তিনি বলেন, তারপর তার দিকে দোযখের উত্তাপ ও উত্তপ্ত বাতাস আসতে থাকে । তিনি (সা) আরো বলেন, এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার এক দিকের পীজর অপর দিকের পীজরের মধ্যে ঢুকে যায় । জারীরের হাদীসে আরো আছে, তিনি (সা) বলেছেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সাথে একটি লোহার হাতুড়ী থাকে, যাদ এ (হাতুড়ী) দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধূলায় পরিণত হয়ে যাবে। নবী (সা) বলেন, তারপর সে (ফেরেশতা) তাকে তা দিয়ে সজোরে আঘাত করতে থাকে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিশ পর্যন্ত সকল সৃষ্টি জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে বিলীন হয়ে যায়। তিনি বলেন, অতঃপর পুনরায় তাতে রূহ ফেরত দেয়া হয় (এভাবে অবিরাম শাস্তি চলতে থাকে) । Cs 2 52 < Le Lis sll 2 li Ets —£Vot oe doa JG oll tl ee Jl Eis EY EF RAP CYTE PY si ৪৭৫৪ ৷ হান্নাদ ইবনুস-সারী (র)... আল-বারাআ (রা) থেকে বর্ণিত । নবী (সা) বলেন... রাবী এই সনদ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।