সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুস সুন্নাহ ৩০৭ ee oss sod PAE EE DLE a an Eo 0 UG LL nt Ad 3 নদা সমলৰ Lili Las He FLf ore পা EL ao aP ad e“ 8 COE OAS roe e“ gep ede e bee JL bl Mite EE RS PO A Sa hn sh Bas nl le 0 U2 i EEE SUE HE esi AR MG 6 B03 ওয়াসাল্লাম বনী নাজ্জার গোত্রের একটি খেজুর বাগানে প্রবেশ করে একটা শব্দ শুনে শঙ্কিত হলেন । তিনি জিজ্ঞেস করলেন, এ কবরগুলোর অধিবাসী কারা? তারা বললেন, হে আল্লাহর রাসূল! এরা সেসব লোক যারা জাহিলী যুগে মারা গেছে। তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে দোযখের আযাব থেকে ও দাজ্জাল সৃষ্ট বিপর্যয় থেকে আশ্রয় প্রার্থনা করো তারা বললেন, হে আল্লাহর রাসূল! তা কি জন্য? তিনি বললেন, যখন কোন মু'মিন ব্যক্তিকে তার কবরে রাখা হয় তখন তার কাছে একজন ফেরেশতা এসে তাকে বলে, তুমি কার ইবাদত করতে? যদি আল্লাহ তাকে পথ দেখান তাহলে সে বলে, আমি আল্লাহর ইবাদত করতাম । অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি এ ব্যক্তি (নবী সা) সম্বন্ধে কি বলতে? সে বলে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল! এরপর আর তার কাছে অন্য কিছু জিজ্ঞেস না করে তাকে নিয়ে এমন একটি ঘরে যাওয়া হয় যা তান্ন জন্য দোযখে (তৈরী) ছিল । অতঃপর তাকে বলা হয়, এ হলো তোমার ঘর যা দোযখে তোমার জন্য ছিল। কিন্তু আল্লাহ তোমাকে এ থেকে রক্ষা করেছেন এবং দয়া করে এর পরিবর্তে তোমার জন্য বেহেশতে একখানা ঘরের ব্যবস্থা করেছেন। তখন সে বলে, আমাকে একটু ছেড়ে দিন, আমি আমার পরিবার-পরিজনকে এ সুসংবাদটি দিয়ে আসি । তাকে বলা হবে, তুমি এখানে বসবাস করো । আর যখন কোনো কাফের ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে একজন ফেরেশতা এসে তাকে ধাক্কা দিয়ে বলবে, তুমি কার ইবাদত করতে? সে বলবে, আমি জানি না। অতঃপর তাকে বলা হবে, তুমি জানতে চাওনি এবং (মুমিনদের) অনুসরণও করোনি । পুনরায় জিজ্ঞেস করা হবে, এ ব্যক্তি (মুহাম্মাদ সা) সম্বন্ধে তুমি কি বলতে? সে বলবে, অন্যান্য লোক যা বলতো আমিও অনুরূপ বলতাম । তখন তার দুই কানের মধ্যস্থলে লোহার হাতুড়ী দিয়ে সজোরে আঘাত করা হয়। এতে সে এমন জোরে চিৎকার করে যে, মানুষ ও জিন জাতি ছাড়া অন্য সকল সৃষ্টিজীব তা শুনতে পায়। lia Jha clase Gis ll aa GS —tvoy পপ Pd www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।