সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুস সুন্নাহ ২৭৭ তারপর তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রা) আমার কাছে বর্ণনা করেছেন- একদা আমরা রাসুলুল্লাহ সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম, এমন সময় সাদা ধবধবে কাপড় পরিহিত ও মিশমিশে কালো চুলধারী এক ব্যক্তি আমাদের কাছে আত্মপ্রকাশ করলেন । তার মধ্যে (পথিকের ন্যায়) ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিলো না, আবার আমাদের মধ্যকার কেউ তাকে চিনতেও পারছে না তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের: কাছে এসে বসলেন । অতঃপর তার (নবী সা) দুই হাটুর সাথে নিজের দুই হাটু মিশিয়ে এবং নিজের দুই হাত তার দুই উক্লুর উপর রেখে বললেন, হে মুহাম্মাদ! আমাকে বলুন ইসলাম সম্বন্ধে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম এই যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা) তার রাসূল- এ ঘোষণা করবে, নামায কায়েম করবে, যাকাত দিবে, রমযানের রোযা রাখবে এবং বাইতুল্লাহর হজ্জ করবে- যদি তোমার সেখানে পৌছার সামর্থ্য থাকে। তিনি বললেন, ঠিক বলেছেন । তিনি (উমার রা) বলেন, তার আচরণে আমরা বিস্মিত হলাম, কারণ (অজ্ঞের ন্যায়) তিনি প্রশ্ন করছেন আবার (বিজ্ঞের ন্যায়) নিজেই তার সমর্থন করছেন । পুনরায় তিনি বলেন, আমাকে বলুন ঈমান কি? তিনি বললেন, আপনি আল্লাহর উপর, তীর ফেরেশতাগণে, তীর কিতাবসমূহে, তার নবী-রাসূলগণে ও পরকালে ঈমান আনবেন এবং তাকদীরের ভালো-মন্দের উপর বিশ্বাস করবেন তিনি (আগস্তুক) বললেন, হা, ঠিক বলেছেন। এবার আমাকে বলুন ইহসান কি । তিনি বললেন, “আল্লাহর ইবাদত এরূপ নিষ্ঠার সাথে করবেন যেন আপনি তাকে দেখছেন। আর যদি আপনি তাকে দেখতে নাও পান তবুও মনে করবেন যে, তিনি আপনাকে দেখছেন। এরপর তিনি বললেন, কিয়ামত কবে হবে তা আমাকে বলে দিন। তিনি বললেন: এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি জিজ্ঞেসকারীর চেয়ে অধিক জানেন না । তিনি এবার বললেন- তবে তার (কিয়ামতের) নিদর্শনসমূহ আমায় বলে দিন। তিনি (মহানবী সা) বললেন- দাসী আপন মনিবকে প্রসব করবে এবং (এক কালের) নাঙ্গা পা বস্তরহীন শরীর দরিদ্র মেষ চারকদেরকে (পরবর্তী কালে) দালানকোঠা নিয়ে গর্ব করতে দেখবে ৷ তিনি (উমর রা) বলেন, তারপর লোকটি চলে গেলেন এবং এরপর আমি তিন দিন কাটালাম । তৎপর তিনি (নবী সা) আমাকে বললেন, হে উমার! তুমি কি জানো, প্রশ্বকারী কে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত । তিনি বলেন, তিনি হচ্ছেন জিবরীল (আ), তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেয়ার জন্য তোমাদের কাছে এসেছিলেন। টীকা £ “দাসী আপন মনিবকে প্রসব করবে” এর দু'টি অর্থ হতে পারে- (ক) মনিব তার বাদীর সাথে যেক্সপ ব্যবহার করে, সস্তানগণ তাদের মাতাদের সাথেও অনুরূপ ব্যবহার করবে এবং মাতার অবাধ্য হবে। (খ) বড়ো লোকেরা অধিক বাদী-দাসী রাখতে আরম্ভ করবে, বাদীর প্রসবিত সন্তানরা বাপের কুল পাবে বলে মাতারা তাদের দাসীশ্বরূপ এবং তারা মাতাদের মনিবস্বরূপ হবে (অনুবাদক) । eg or fessor rf oer #0 প“ee erage ti- # পণ Loader isu nH lis ss Lassa —-£1AN www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।