সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ সুনান আবূ দাউদ হয়নি বা তার বিরুদ্ধে এমন কোন শিক্ষা নেই যা তার ভ্রান্তি প্রমাণ করে। কেনোনা অবশ্যি সুন্নাতকে এমন এক ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করেছেন, যিনি সুন্নতের বিপরীত সম্বন্ধে অবগত । আর ইবনে ফাসির তার বর্ণনায়- “তিনি অবগত ছিলেন ভুলক্রটি, অজ্ঞানতা ও গৌড়ামি সম্পর্কে” একথাগুলো উল্লেখ করেননি কাজেই তুমি নিজের জন্য এ পথ বেছে নাও যা অবলম্বন করেছেন তোমার পূর্ববর্তী মহাপুরুষগণ তাদের নিজেদের জন্য । কারণ তারা যা জানতে পেরেছেন তার পূর্ণ জ্ঞান অর্জন করেছেন এবং তিক্ষ দূরদর্শিতার সাথে বিরত রয়েছেন এবং তারা দীনের ব্যাপারসমূহে পারদর্শী ছিলেন, আর যা করতে তারা নিষেধ করেছেন, তা জেনে-শুনেই নিষেধ করেছেন । তারা দীনের অর্থ উপলব্ধির ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক মেধাবী ছিলেন। আর তোমাদের মতাদর্শ যদি সঠিক পথ হয় তাহলে তোমরা তাদেরকে ডিঙ্গিয়ে গেলে । আর যদি তোমরা বলো যে, তারা দীনের মধ্যে নতুন কথা উদ্ভাবন করেছেন তবে বলবো, পূর্বকালের লোকজনই উত্তম ছিলেন এবং তারা এদের তুলনায় অগ্রগামী ছিলেন। যতোটুকু বর্ণনা করার তা তারা বর্ণনা করেছেন, আর যতোটুকু বলা প্রয়োজন তা তারা বলেছেন। এর অতিরিক্তও কিছু বলার নেই এবং এর কমও বলার নেই । আর এক সম্পৃদায় তাদেরকে উপেক্ষা করে কিছু কমিয়েছে, তারা সঠিক পথ থেকে সরে গেছে, আর যারা বাড়িয়েছে তারা সীমা লজ্ঘন করেছে। আর পূর্ববর্তী মহাপুরুষগণ ছিলেন এর মাঝামাঝি সঠিক পথের অনুসারী । পত্রে তুমি তাকদীরে বিশ্বাস ও স্বীকার করা সম্পর্কে জানতে চেয়ে (আমাকে) লিখেছো। আল্লাহর কৃপায় তুমি এমন ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চেয়েছো যিনি এ ব্যাপারে অভিজ্ঞ । আমার জানামতে, তাকদীরে বিশ্বাসের উপর বিদ‘আতীদের নবতর মতবাদ প্রভাব বিস্তার করতে পারেনি । এটা কোন নতুন ব্যাপার নয়; জাহিলিয়াতের সময়ও এ ব্যাপারে আলোচনা হয়েছে। জাহিল বা অজ্ঞ লোকেরা তখনও তাদের আলাপ-আলোচনা ও কবিতায় এ ব্যাপারে উল্লেখ করতো এবং তাদের ব্যর্থতার জন্য তাকদীরকে দায়ী করতো । ইসলাম এসে এ ধারণাকে আরো বদ্ধমূল করেছে এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদীস উল্লেখ করেছেন। আর মুসলমানগণ তার নিকট সরাসরি শুনেছে এবং তার জীবদ্দশায় ও মৃত্যুর পরে পরস্পর আলোচনা করেছে- তারা অন্তরে বিশ্বাস রেখে, তাদের প্রভুর প্রতি আত্মসমর্পণ করে, নিজেদেরকে অক্ষম মনে করে এ বিশ্বাস স্থাপন করেছে যে, এমন কোন বস্তু নেই যা আল্লাহর জ্ঞান, কিতাব ও তাকদীর বহির্ভূত । এতদ্্যতীত তা আল্লাহর অমোঘ গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। আর যদি তোমরা বলো, কেনো আল্লাহ এ আয়াত নাযিল করেছেন এবং কেনো একথা বলেছেন, তবে জেনে রাখো! তারাও কিতাবের এসব বিষয় পড়েছেন যা তোমরা পড়ছো; উপরস্ভু তারা সেসব ব্যাখ্যা-বিশ্লেষণ সম্পর্কে অবহিত ছিলেন যা তোমরা জানো না। এতদসত্বেও তারা বলেছেন, সবকিছু আল্লাহর কিতাব ও তাকদীর অনুযায়ী সংঘটিত হয়ে থাকে । আল্লাহ যা নির্ধারণ করেছেন তা অবশ্যই ঘটবে, আল্লাহ যা চান তাই হয় এবং যা চান না তা হয় না। লাভ বা ক্ষতি কোনো কিছুই আমরা নিজেদের জন্য করতে সক্ষম নই । এরপর তারা ভালো কাজের প্রতি উৎসাহী ও খারাপ কাজের ব্যাপারে সন্ত্রপ্ত থেকেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।