২০৮ সুনান আবূ দাউদ Aly 2 Lo Vf UG ls le dn Le ul te 42 Jl) oe mall dl AS ices Jal Sa 8৪৫৬৪.। আমর ইবনে গু'য়াইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা এবং তার দাদার সূত্রে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলক্রমে হত্যার অপরাধে গ্রামের অধিবাসীদের উপর চার শত দীনার বা স্বর্ণমুদ্রা ধার্য করতেন অথবা এর সম-পরিমাণ আট হাজার রৌপ্য মুদ্রা ধার্য করতেন । আর তিনি মুদ্রার সংখ্যা নির্ধারিত করতেন উটের মূল্যকে ভিত্তি করে। অতএব উটের মূল্য বৃদ্ধি পেলে দিয়াতের পরিমাণও বৃদ্ধি পাবে আর যখন তার দাম সস্তা হবে তখন কিসাসের (মুদ্রামানও) বৃদ্ধি পেতো । আর উটের বাজার দর নিমগামী হলে দিয়াতের পরিমাণও কমে যেতো । এ (মান বেড়ে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণমুদ্রা চার শত থেকে আট শত পর্যন্ত উঠানামা করেছে এবং এর বিকল্প মূল্য অনুরূপভাবে রৌপ্য মুদ্রা আট হাজার পর্যন্ত পৌছেছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সান্তাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মালিকদের জন্য দুই শত গরু এবং ছাগলের মালিকদের জন্য দুই হাজার ছাগল দিয়াত হিসেবে ধার্য করেছেন। বর্ণনাকারী আরো বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তির দিয়াত তার উত্তরাধিকারীদের মধ্যে মীরাস হিসেবে গণ্য বলে সিদ্ধান্ত দেন এবং আত্বীয় সম্পর্কের ভিত্তিতে অর্থাৎ প্রথমে. যাবিল ফুরূয ও তাদের নির্ধারিত অংশ দেয়ার পর বাদবাকি আসাবাগণ পাবে বলে হুকুম দেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ দেন যে, নাকের দিয়াত হলো- যদি তা (সম্পূর্ণ) কেটে বিচ্ছিন্ন করা হয় তাহলে পূর্ণ দিয়াত, আর যদি নাকের সম্মুখভাগ বা আংশিকভাবে কাটা হয় তাহলে পূর্ণ দিয়াতের অর্ধেক পঞ্চাশটি উট অথবা তার মূল্য হিসেবে স্বর্ণমুদ্রা অথবা রৌপ্য মুদ্রা অথবা এক শত গরু অথবা এক হাজার ছাগল । আর যদি হাত কেটে ফেলা হয় তাহলে পূর্ণ দিয়াতের অর্ধেক এবং পা কাটার জন্যও অনুরূপ অর্ধেক দিয়াত । আর আঘাত মস্তি পর্যন্ত পৌছলে এজন্য এক-তৃতীয়াংশ দিয়াতস্বরূপ তেত্মিশটি উট এবং একটি উটের মূল্যের তিন ভাগের একভাগ অথবা দিয়াতের বিনিময় মূল্য- স্বর্ণ বা রৌপ্য বা গরু অথবা ছাগাল-দিয়ে আদায় কৱতে হবে। আর আঘাত যদি পেটের অভ্যন্তরে পৌছে তাহলেও অনুরূপ (এক-তৃতীয়ধাশ) দিয়াত ধার্য হবে। আর প্রতিটি আঙ্গুলের দিয়াত দশটি উট এবং প্রতিটি দাতের দিয়াত পাচটি করে উট । রাসূলুল্লাহ সান্পাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে, মহিলাদের অপরাধের দিয়াত তার সেই সকল আসাবা আদায় করবে যারা যাবিল ফুরূযের অংশ দেয়ার পর সম্পূর্ণ সম্পদের উত্তরাধিকারী হয়, যেমন পুত্র, পিতা, চাচা, ভাই ইত্যাদি । আর যদি কোনো মহিলা নিহত হয় তাহলে তার রক্তমূল্য তার উত্তরাধিকারীগণ পাবে অথবা তারা তার হত্যাকারীকে হত্যা করবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: হত্যাকারী নিহত ব্যক্তির (সম্পত্তির) কোনো কিছুই পাবে না । যদি তার কোনো যাবিল ফুরূয উত্তরাধিকারী না থাকে তাহলে তারপর যারা আত্মীয় সম্পর্কের দিক থেকে নিকটতর (অর্থাৎ আসাবা) তারা উত্তরাধিকারী www.pathagar.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।