সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ সুনান আবু দাউদ ছিল এবং আকরা* ইবনে হাবেস (রা) মুহাল্লিমের পক্ষ হয়ে কথা বলেন, কেননা তিনি খিনদিফদের অন্তর্ভুক্ত ছিলেন। এতে কথা কাটাকাটি হতে হতে তা ঝগড়া ও শোরগোলের রূপ নিলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -জিজ্ঞেস করলেন, হে উয়াইনা! তুমি কি দিয়াত গ্রহণ করবে না? উয়াইনা বললেন, না, আল্লাহ্র শপথ, যতোক্ষণ তাদের নারীর দুঃখভারাক্রাস্ত ও দুর্দশাগ্রস্ত না হবে- যেরূপ আমাদের নারীরা দুঃখভারাক্রান্ত ও দুর্দশাগ্রস্ত হয়েছে (ততোক্ষণ-‘দিয়াত গ্রহণ করবো না) । বর্ণনাকারী বলেন, এরপর আবার 'বাকবিতণ্ডা, ঝগড়া ও শোরগোল চরম আকার ধারণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় উয়াইনাকে উদ্দেশ্য করে বললেন, হে উন্নাইনা! তুমি কি দিয়াত গ্রহণ করবে না? উয়াইনা এবারও পূর্বানুরূপ উত্তর দিলেন। এরপর মুকাইতিল নামীয় বনী লাইস গোত্রের এক ব্যক্তি উঠে দাড়ালো, যার সাথে অন্তর ও হাতে ঢাল ছিল । তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি (মুহান্তিম) ইসলামের প্রথম যুগে যে কাজ করলো আমি তার এই উঁদাহরণ ছাড়া অন্য কিছু খুঁজে পাই না-যে, ছাগলের. একটি পাল জলাশয়ে উপনীত হলে যেটি প্রথমে এলো তার প্রতি তীর নিক্ষেপ করা হলে বাকিগুলো পালায়ন করলো ।১ (আরো একটি উদাহরণ) আজ একটি বিধান প্রণয়ন করুন এবং আগামী কাল তা পরিবর্তন করুন । ২ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: এখনই নগদ পঞ্চাশ (উট) এবং মদীনায় ফিরে গিয়ে বাকি পঞ্চাশটি পাবে। ঘটনাটি তার কোন এক সফরকালে সংঘটিত হয়েছিল। মুহাল্লিম এক দীর্ঘকায় ও বাদামী-রংবিশিষ্ট লোক ছিল । সে জনতার এক পাশে উপবিষ্ট ছিল। এমতাবস্থায় তাকে মুক্তি না দেয়া পর্যন্ত তারা চেষ্টা-তদবীর করতে থাকে। সে স্বস্থান ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সামনা সামনি বসলো, তখন তার দু'চোখ বেয়ে: অধ্রু-প্রবাহিত হচ্ছিলো । অতঃপর তিনি রললেন, হে আল্লাহর রাসূল! আমার সম্পর্কে আপনার কাছে যে অভিযোগ এসেছে- সত্যিই আমি উক্ত অভিযোগে অভিযুক্ত । আর আমি এজন্য আল্লাহর কাছে তওবা ফরছি, আপনিও আল্লাহর কাছে আমার তওবা কন্বুলের জন্য. দোয়া করুন।:তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তুমি কি ইসলামের প্রথম যুগে তোমার অস্ত্রের মাধ্যমে তাকে হত্যা করেছো? তিনি উচ্চস্বরে বললেন, হে আল্লাহ! মুহাল্লিমকে ক্ষমা করো না। আবু সালামার বর্ণনায় আরো আছে: সে (মুহাল্লিম) চাদরের আঁচল দ্বারা অশ্রু মুছতে মুছতে উঠে দাড়ালো। ইবনে ইসহাক বলেন, তার গোত্রের লোকদের ধারণা যে, রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মুহাল্লিমের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আবু দাউদ (র) বলেন, সসান-নাদর ইরনে শুমাইল বলেছেন, আল-গিয়ার অর্থ দিয়াত । চীক৯ $ খুনের ঘটনাটি:ইসলামের প্রাথমিক পর্যায়ে: ঘটেছিল। লোকজনের অভিমত ছিল, যদি হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়-তাহলে তার অমুসলিম পোত্র ইসলাম খহণ না করে একে অবজ্ঞা করে তা থেকে দূরে চলে যাবে। যেমন পানি পান রুরতে আসা মেষপালের সম্মুখভ্রগের মেষকে তীর নিক্ষেপ করা হলে পিছনেরগুলো দৌড়ে পালিয়ে যায় । বিকল্প ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা) যদি আরবের প্রাচীন প্রথা অনুসারে অপরাধীকে মৃত্যুদণ্ড না দেন তাহলে আরবরা মনে করবে যে, ইসলামে কিসাসের ব্যবস্থা নেই । অতব্রব তারা ইসলামকে ঘৃণা করে দূরে সরে যাবে (সম্পাদক) । www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।