কিতাবুল হুদৃদ ১৩৯ চলো আমরা এই নবী (সা)-এর কাছে যাই । তাকে তো (ধর্মীয় বিষয়ে) সহজতর বিধান দান করে পাঠানো হয়েছে। তিনি যদি আমাদের এ ব্যাপারে রজম করার পরিবর্তে লঘু শাস্তির ফতোয়া দেন, তাহলে আমরা তা গ্রহণ করবো এবং আল্লাহর কাছে এর মাধ্যমে বাহানা দাড় করাবো এবং বলবো, হে আল্লাহ! এটা তো আপনার এক নবী প্রদত্ত ফতোয়া । রাবী বলেন, অতঃপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে ৷. এ সময় তিনি সাহাবীদের সাথে মসজিদে বসা ছিলেন। তারা বললো, হে আঘ্ুল কাসেম! যেনাকারী নারী ও পুরুষের সম্পর্কে আপনার কি অভিমত? তিনি তাদের পাঠাগারে আসার পূর্ব পর্যন্ত তাদের সাথে কথাও বলেননি । অতঃপর পাঠাগারের দরজায় দাড়িয়ে তিনি বললেন: তোমাদেরকে সেই আল্লাহর কসম দিয়ে বলছি যিনি-মূসা (আ)-র প্রতি তাওরাত কিতাব নাযিল করেছেন! বিবাহিত লোক যেনা করলে তার কী হুকুম তোমরা তাওরাতে পাচ্ছো? তারা বললো, চুন-কালিতে মুখমণ্ডল রাঙিয়ে তাজ্ববীহ করা হয় এবং বেত্রাঘাত করা হয়। তাজববীহ অর্থ হলো- যেনার অপরাধীদ্বয়কে গাধার পিঠে উঠিয়ে উভয়ের পিঠ পরস্পর মিশিয়ে এলাকা জুড়ে চক্কর দেয়া । রাবী বলেন, এ সময় এক যুবককে চুপ করে থাকতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কসম দিয়ে অনুরোধ করলে সে বললো, আল্লাহর কসম! আপনি যেহেতু আমাদের কসম দিলেন, আমরা তো তাওরাতে রজমের বিধান পাচ্ছি। অতঃপর নবী সান্তাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন: তাহলে তোমরা আল্লাহর বিধানকে এতো হালকা ভাবলে কেনো? সে বললো, আমাদের কোনো এক রাজার জনৈক নিকটাত্মীয় যেনার অপরাধী সাব্যস্ত হয়; তিনি তাকে রজমের শাস্তি থেকে অব্যাহতি দিলেন। অতঃপর সাধারণ পরিবারের জনৈক ব্যক্তি যেনা করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়াতে তিনি তাকে রজম করার ইচ্ছা করেন; কিন্তু দোষী লোকটির পক্ষের লোকেরা তাতে বাধা দিলো। তারা বললো, আপনার আত্মীয়টিকে এনে রজম না করা পর্যন্ত আমাদের এই ব্যক্তিকে রজম করা যাবে না। অতঃপর তারা এ শাস্তির উপর ফয়সালা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি' নিশ্চয়ই তাওরাতে বিদ্যমান বিধান অনুযায়ী ফয়সালা করবো । অতঃপর তার নির্দেশে তাদেরকে (নারী-পুরুষ) রজম করা হয়। যুহরী (র) বলেন, আমরা জানতে পেরেছি যে, নিম্নোক্ত আয়াত ইহুদীদের সম্পর্কে নাধিল হয়েছে: “নিশ্চয়ই আমি তাওরাত নাযিল করেছি, যাতে হেদায়াত ও আলো বিদ্যমান ছিল। আল্লাহর অনুগত নবীগণ এর মাধ্যমে ইহুদীদেরকে বিধান দিতো” (সূরা আল-মাইদা £$ 88) ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুগত নবীদের অন্তর্ভুক্ত । JUG Sl tell af 22 2 all ie CFD -tto\ al oe Sl 0 a be LAL SH Le ti oe Gaal Lig Soll Oe Hal y I2) 3 JU EA www.pathagar.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।