সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খন্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ সুনান আবূ দাউদ (SCR uly EER) 0! SH PETE AL lt Jn Ue Mos dd) EEE BEF LAGE dt JS Ge Ss od 9 5 0) Stl od UIA USN Ce Ee bad i 0] Sell 2 blll pa E31 a i US LE A JG Staal pA LS ৪৪৪৮ । আল-বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্নিত। তিনি বলেন, বেত্রাঘাতকৃত জনৈক ইহুদীর মুখমণ্ডল কালিমালিপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তাদের ডেকে জিজ্ঞেস করলেন: যেনাকারীর এরূপ শাস্তির হুকুম তোমরা (কিতাবে) পেয়েছ নাকি? তারা বললো, হা। অতএব তিনি তাদের একজন আলেমকে ডেকে বললেন: তোমাকে সেই আল্লাহর শপথ করে বলছি যিনি মূসা (আ)-এর উপর তাওরাত কিতাব নাযিল করেছেন! তোমাদের কিতাবে যেনাকারীদের এরূপ শাস্তির কথা উল্লেখ পেয়েছ কি? সে বললো, হে আল্লাহ! না। আপনি যদি এ বিষয়ে আমাকে আল্লাহর কসম না দিতেন, তাহলে আমি অবশ্যই আপনাকে বলতাম না। আমরা আমাদের কিতাবে যেনাকারীর শাস্তি গ্জমের উল্লেখ পেয়েছি । কিন্তু আমাদের অভিজাত সমাজে যেনার বিস্তার ঘটলে আমরা কোনো মর্যাদাসম্পন্ন লোককে এই অপরাধে ধরতে পারলেও ছেড়ে দিতাম; তবে দুর্বলদের কাউকে পেলে তার উপর শাস্তি বাস্তবায়িত করতাম । অতঃপর আমরা সকলকে আহ্বান করে বললাম, চলুন, আমরা যেনার শাস্তির ব্যাপারে সকলে একমত্যে পৌছে এমন একটি সিদ্ধান্তে উপনীত হই, যাতে উচ্চ-নীচ সকল শ্রেণীর লোকদের উপর তা বাস্তবায়িত করতে পারি। অতঃপর আমরা এর শাস্তিস্বরূপ মুখমণ্ডল কালিমালিপ্ত করে অপমান করা এবং বেত্রাঘাত করাতে একমত হলাম এবং “রজম’ পরিত্যাগ করলাম । (এসব কথা শুনে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে আল্লাহ! আমিই প্রথম ব্যক্তি যে তোমার নির্দেশকে পুনজীবন দান করেছে, তারা একে প্রাণহীন (বরবাদ) করে দেয়ার পর। অতঃপর তার নির্দেশে অপরাধীকে রজম করা হয়। অতঃপর মহান আন্তাহ ইহুদীদের সম্পর্কে এ আয়াতগুলো নাযিল করেন: “হে রাসূল! তোমাকে যেন দু:খ না দেয় যারা কুফরীর দিকে দ্রুত ধাবিত হয়... তারা বলে, তোমাদেরকে এই প্রকার বিধান দেয়া হলে তোমরা তা গ্রহণ করো এবং তা না দেয়া হলে তোমরা বর্জন করো... . আল্লাহ যা নাযিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না, তারাই .কাফের- ইছুদীদের সম্পর্কে-বলা হয়েছে... আন্পাহ যা নাযিল করেছেন তদনুসারে যারা বিধান দেয়না তারাই জালেম- ইহুদীদের সম্পর্কে... আল্লাহ যা নাযিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই পাপাচারী” (সূরা মাইদা : £8১-৪৭) । তিনি বলেন, এই সমস্ত আয়াত কাফের অবাধ্যদের সম্পর্কে নাযিল হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।