কিতাবুল হুদূদ ১১৯ Hl Lis sis ls le Ha oe: <l ! dl Gas ly Fe ii ££. fe EE UG Dd EEE 8৪8২০ । মুহাম্মাদ ইবনে ইসহাক (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মায়েয ইবনে মালেকের ঘটনা আসেম ইবনে উমার ইবনে কাতাদার কাছে উল্লেখ করলাম । তিনি বলেছেন, এরা আসলাম গোত্রের কতক লোক যাদেরকে আমি দোষারোপ করি না এবং যাদের নিকট থেকে তুমি আমার কাছে রাসূলুন্লাহ (সা)-এর বাণী : ‘তোমরা তাকে ছেড়ে দিলে না কেন’ বর্ণনা করছো । আমি এ হাদীস হৃদয়ঙ্গম করতে পারিনি । অতএব আমি জাবের ইবনে আবদুল্লাহ (রা)-র কাছে এসে বললাম, আসলাম গোত্রের কয়েকজন লোক বর্ণনা করছে যে, পাথর নিক্ষেপের মারাত্বক চোট পেয়ে মায়েযের সন্ত্রস্ত ও হতবুদ্ধি হয়ে যাওয়ার ঘটনা রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করাতে তিনি বলেন: ‘তোমরা তাকে ছেড়ে দিলে না কেন'? অথচ আমি তো এ হাদীস সম্পর্কে জ্ঞাত নই । তিনি (জাবের) বললনে, হে ভাতিজা! এ হাদীস সম্পর্কিত ঘটনা সম্বন্ধে আমি সবচাইতে বেশী জানি। কেননা আমিও লোকটিকে পাথর মারার জন্য নিয়োজিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম । আমরা যখন. তাকে নিয়ে বেরিয়ে গিয়ে পাথর মারা শুরু করলাম তখন পাথর নিক্ষেপের মারাত্বক চোট পেয়ে সে আমাদের কাছে চিৎকার করে বলতে লাগলো, হে লোক সকল! তোমরা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়ে নিয়ে চলো । আমার আপনজনেরাই আমাকে হত্যার জন্য দায়ী। তারা আমার সাথে প্রতারণা করেছে। তারা আমাকে অবহিত করেছে যে, রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করবেন না । (এসব কথার পরও) আমরা তাকে হত্যা না করে ছাড়িনি। অতঃপর আমরা যখন ফিরে এসে রাসূলুন্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসব কথা বললাম, তখন তিনি বললেন: তোমরা তাকে ছেড়ে দিলে না কেনো এবং আমার কাছে নিয়ে এলে না কেনো? যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুতাপ কবুল করতেন । কিন্তু তিনি হদ্দ পরিত্যাগ করার জন্যে একথা বলেননি । রাবী বলেন, এবার আমি এ হাদীসের মর্ম বুঝতে পারলাম । | টাকা : ইমাম আৰু হানীফা, শাফিঈ ও আহ্মাদ ইবনে হাম্বল (র)-এর মতে, শাস্তি কার্যকর করাকালে অপরাধী পালাতে থাকলে তার পিছু ধাওয়া না করে তাকে ছেড়ে দিতে হবে। সে যদি তার স্বীকারোক্তি প্রত্যাহার করে তবে শাস্তি থেকে রেহাই পাবে। কিন্তু স্বীকারোক্তি প্রত্যাহার না করলে দণ্ডিত হবে। ইমাম মালেক (র)-এর একমত অনুযায়ী সে পালাতে থাকলেও তাকে রেহাই দেয়া যাবে না (সম্পাদক) । i Jax ie a১ ০৪ 425১2 Liisa Jal ‘wal Gis —££Y\ al sl LL চি Sela 1 ee bl Se r EPA oe sal www.pathagar.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।