Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) হবে। বিশ্বাস রাখতে হবে যে জাহেলিয়াতের অনুসারী যতো বড় প্রভাবশালী ও আগ্রাসী হোক না কেন, তারা মশা-মাছির চেয়েও দুর্বল এবং মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তা উদ্ধার করার ক্ষমতাও তাদের নেই। মনে রাখতে হবে যে তারা আল্লাহর ইচ্ছা ব্যতীত কারো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আল্লাহ তায়ালা যা করতে চান, তা তিনি করেই ছাড়েন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না । মুসলমানদের এ ব্যাপারেও দৃঢ় প্রত্যয় রাখতে হবে যে, তারা যতোক্ষণ সমকালীন জাহেলিয়াতের বিরুদ্ধে ও সত্যের পক্ষে আপোষহীন অবস্থান গ্রহণ না করবে, বাতিল শক্তির মুখের ওপর সত্য কথা না বলবে, জাহেলিয়াতকে চূড়ান্তভাবে বয়কট না করবে এবং তাকে ভীতি প্রদর্শন না করবে, ততোক্ষণ তারা আল্মাহর সাহায্য পাবে না এবং পৃথিবীতে তাদেরকে বিজয়ী ও আধিপত্যশীল বানানোর যে ওয়াদা আল্লাহ তায়ালা করেছেন, তা কখনো পূরণ হবে না। ইতিহাসের কোনো বিশেষ যুগে বিরাজমান কোনো অবস্থার মোকাবেলা করার জন্যে কোরআন আসেনি । সে এসেছে এমন একটা বিধান নিয়ে যা স্থান ও কালের বন্ধন থেকে মুক্ত । যে পরিস্থিতিতে কোরআন নাধিল হয়েছিলো সেই ধরনের পরিস্থিতিতে পতিত হলে মুসলমানরা এই বিধানকে পুরোপুরি ভাবে মেনে চলবে । আজকে তারা ঠিক সেই ধরনের পরিস্থিতিতেই পতিত । কোরআন নাযিল হবার সময় যে অবস্থা বিরাজ করছিলো সেই অবস্থা আজও বিরাজিত। সে এসেছে পুনরায় পরিপূর্ণভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে । কাজেই ইসলামের মর্ম ও তাৎপর্য সম্পর্কে তাকে যথাযথ উপলব্ধি, আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস ও বাতিলের সাথে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে আল্লাহর সাহায্যের শর্ত পূর্ণ করতে হবে।

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।