111113://1919171601-/010101695-0017 ” আমাদের জানা দরকার যে, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী । মূল আয়াতে যে “ওলী* শব্দটি রয়েছে তার অর্থ হলো, যার আনুগত্য করা হয়, যার সাহায্য চাওয়া হয় ইত্যাদি! এসব অর্থে কাউকে “ওলী” বা অভিভাবক মানা সম্পূর্ণ শেরক, যা উৎখাত করতে ইসলাম এসেছিলো । আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে ওলী হিসাবে গ্রহণ করার পয়লা আলামত হলো তার সার্বভৌমত মেনে নেয়া বা তদনুসারে কার্যত জীবন পরিচালনা করা। অথচ আজকের যুগের গোটা বিশ্বেই এই গায়রুল্লাহর পূজা চলছে। আমাদের জানা দরকার যে, মুসলমানদের আজকের লক্ষ্য হওয়া উচিত সারা বিশ্বের মানুষকে বান্দার গোলামী থেকে বের করে আল্লাহর গোলামীতে প্রতিষ্ঠিত করা । মনে রাখতে হবে, আজ আমাদের সামনে অবিকল সেই জাহেলিয়াত ফিরে এসেছে, যা রসূলুল্লাহ (স.)-এর আমলে এই আয়াত নাযিল হবার সময় বিরাজমান ছিলো । তাই এ জাহেলিয়াতের মোকাবেলা করার জন্যে ৷ আমাদের নিম্নের আয়াতগুলোর বিষয়বস্তু অন্তরে বদ্ধমূল করার প্রয়োজন অপরিসীম । “বলো, আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে এক কঠিন দিনের আযাবের আশংকা করি......... ৷ (আয়াত ১৬-১৯) তাই যে ব্যক্তি সমকালীন জাহেলিয়াতের সীমাহীন স্বৈরাচার, আগ্রাসন, অত্যাচার, একগুয়েমি, অবজ্ঞা, অবহেলা, দ্ুনীতি, অরাজকতা ও চক্রান্তের মৌকাবেলা করে, তার হৃদয়ে যে সমস্ত তত্র, তথ্য ও অনুভূতি বদ্ধমূল ও জাগরূক রাখা অত্যন্ত জরুরী, তাহলো, আল্লাহর নাফরমানী, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ ও অবাধ্য লোকদের জন্যে নির্ধারিত ভয়াবহ আযাবের ভয় ও শংকা, আর এই বিশ্বাস যে, ক্ষতি বা উপকার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। আল্লাহ তায়ালা তীর বান্দাদের ওপর পরাক্রান্ত, তাই তার সিদ্ধান্তকে পশ্চাতে নিক্ষেপ করার কেউ নেই এবং তার ফায়সালাকে রদ করারও কেউ নেই। যার অন্তরে এই সমস্ত তত্ব ও এই সমস্ত অনুভূতি সদা জাগ্ত থাকে না, সে আগ্রাসী জাহেলিয়াতের সামনে নতুন করে ইসলামকে প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। এ দায়িত্ব এত কঠিন যে, পাহাড়ও এর ভারে নুয়ে পড়তে : চায়। আজকের পৃথিবীতে প্রকৃত মোমেনদের করণীয় ও দায়িতু কী তা উপলনি করতে হবে এবং যে আদর্শের প্রতি তারা মানব জাতিকে দীওয়াত দেয়, সে আদর্শের প্রকৃত দাবী ও চাহিদা যে একমাত্র আল্লাহকেই নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ, সেটা সুস্পষ্টভাবে বুঝে নিতে হবে। উল্লেখিত দায়িত্ব ও দায়িত্ে চাহিদা বুঝে নেয়ার পর এবং এই উপলব্ধি ও অনুভূতিকে অন্তরে জাগরূক রাখার পর মোমেনদের যে কাজটা করা অত্যাবশ্যক তা হলো প্রাচীন জাহেলিয়াতের ন্যায় এ যুগের জাহেলিয়াতের অনুসৃত, শেরকের বিরুদ্ধে আপোষহীন অবস্থান গ্রহণ করতে হবে। অতপর রসূল (স.)-কে যে কথা বলার আদেশ দেয়া হয়েছিলো, জাহেলিয়াতের মুখের ওপর তিনি যেভাবে তাদের আদর্শকে আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেভাবে ফেলে দিতে হবে এবং তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে ও বর্জন করতে হবে । কেননা এটাই করার আদেশ আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে ১৯ নং আয়াতে: “বলো, সবচেয়ে বড় সাক্ষী কে? আজকের পৃথিবীকে জাহেলিয়াতের যে সয়লাব বয়ে যাচ্ছে, তার মোকাবেলায় মুসলমানদের উপরোক্ত ভূমিকা অবলম্বন করা অপরিহার্য হয়ে পড়েছে । এই জাহেলিয়াতের মুখের ওপর প্রকৃত সত্য কথা আপোষহীন ও দ্যর্থহীন কণ্ঠে বলে দিতে হবে এবং বলে দিয়ে জাহেলিয়াতকে কাপিয়ে দিতে ও প্রবলভাবে ঝাকুনি দিতে হবে। তারপর সর্বশক্তিমান ও পরাক্রান্ত আল্লাহর শরণাপন্ন হতে বিলাল ভষ্ভ ১৩
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।