Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://1519111801-$/0101017535-00|) ইসলাম যে দিন পৃথিবীতে এসেছিলো, কালের আবর্তনে সেই দিন আবার ফিরে এসেছে। রসূল (স.)-এর কাছে কোরআন নাধিল হবার দিন যে ধরনের পরিস্থিতি বিরাজ করছিলো, আজও সেদিন মানব জাতির কাছে ইসলামের অভ্যুদয় ঘটেছিলো তার সর্ববৃহৎ মূলনীতি আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নাই এই সাক্ষ্য দানের ভিত্তিতে । আন্নাহ তায়ালা ছাড়া আর কোনো মা'বুদ নেই এই সাক্ষ্য দানের মর্ম কী, পারসিক বাহিনীর সেনাপতি রুস্তমের কাছে মুসলিম বাহিনীর সেনাপতির দূত রাব্য়ী ইবনে আমের (রা.) তার চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। রুস্তম তাকে জিজ্ঞাসা করেছিলো, তোমাদের নবী তোমাদের কাছে কী দাওয়াত নিয়ে এসেছেন? এর জবাবে তিনি বলেছিলেন, আমরা মুসলিম জাতিকে আল্লাহ পৃথিবীতে আবির্ভূত করেছেন এ জন্যে যে, যাকে যাকে তিনি চাইবেন, তাকে আমরা বান্দার গোলামী থেকে বের করে এনে একমাত্র আল্লাহর গোলামীর দিকে ফিরিয়ে আনবো, দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়া ও আখেরাতের প্রশস্ততায় ফিরিয়ে আনবো এবং অন্যান্য ব্যবস্থার যুলুম-নিপীড়ন থেকে ইসলামের সুবিচারের দিকে ফিরিয়ে আনবো ।” তিনি জানতেন যে, রুস্তম ও তার জাতি পারস্য সম্রাটকে বিশ্বের সৃষ্টিকর্তা মনে করে পূজা করতো না এবং তার সামনে আনুষ্ঠানিক এবাদাত করতো না। কিন্তু তার কাছ থেকে আইন গ্রহণ করতো ও তার হুকুম পালন করতো । এই অর্থেই তারা তার এবাদাত ও গোলামী করতো । আর এটাই ইসলামের পরিপন্থী । তাই তিনি তাকে জানালেন যে, যে সব মানব রচিত মতবাদ ও ব্যবস্থার অধীন মানুষ মানুষের বা অন্য কোনো সৃষ্টির গোলামী ও আনুগত্য করে এবং তাদের জন্য খোদায়ী গুণাবলী তথা সার্বভৌমত্ব, আইন রচনা ও এই আইন ও সার্বভৌমত্বের আনুগত্য করা (বিভিন্ন ধর্ম ও ব্যবস্থা) থেকে বের করে এনে একমাত্র আল্লাহর আনুগত্যে ও ইসলামের ইনসাফপূর্ণ ব্যবস্থায় ফিরিয়ে আনাই মুসলমানদের উদ্দেশ্য । ইসলাম যেদিন প্রথম 'লাইলাহা ইল্লাল্লাহ” বাণী ঘোষণা করে মানব জাতির কাছে এসেছিলো, সেদিনকার মত পরিস্থিতি আবার দেখা দিয়েছে। মানুষ আবার মানুষের গোলামীতে নিয়োজিত হয়েছে এবং হরেক রকমের মানব রচিত বিধি ব্যবস্থার আওতায় নিম্পেষিত হচ্ছে। “লাইলাহা ইল্লাল্লাহ'র প্রকৃত মর্মবাণী তারা ভুলে গেছে। কিছু লোক যদিও মসজিদের মিনার থেকে ' লাইলাহা ইল্লাল্লাহ" ঘোষণা করে চলেছে, কিন্তু তারা তার মর্মার্থ জানে না, বোঝে না এবং সেই অর্থে তা ঘোষণা করেও না। সার্বভৌমত্‌ দাবী করা আর খোদায়ী দাবী করা একই কথা । অথচ এক দল বান্দা সার্বভৌমতৃ দাবী করছে এবং অন্যরা তা মেনে চলছে। যারা এ দাবী করছে, তারা ব্যক্তি, সংস্থা বা জাতি- যাই হোক, মাবুদ নয়, মাবুদ যখন নয় তখন তাদের সার্বভৌমত্‌ তথা আইন রচনার অধিকার থাকতে পারে না । আসলে মানব জাতি জাহেলিয়াতে প্রত্যাবর্তন করেছে। “লাইলাহা ইন্লাল্লাহ' থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বান্দাদেরকে খোদার আসনে বসিয়েছে এবং তাওহীদ থেকে পশ্চাদপসরণ করেছে। যারা “লাইলাহা ইন্রাল্লাহ' মিনার থেকে ঘোষণা করছে, তারা কেয়ামতের দিন আরো বেশী গুনাহগার ও আরো বেশী আযাব ভোগকারী হবে। কেননা তাদের কাছে হেদায়াতের পথ স্পষ্টভাবে জানা থাকা সত্তেও তারা বান্দার গোলামীতে লিপ্ত হয়ে আল্লাহর দ্বীন থেকে ফিরে গেছে। তাই আজকের মুসলমানদের এ আয়াতগুলো নিয়ে চিন্তা-ভাবনা করা আরো বেশী দরকার । বিশেষত এ আয়াতটি নিয়ে, “বলো, আল্লাহ ছাড়া কি অন্য কাউকে আমি অভিভাবক হিসাবে গ্রহণ করবো

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।