110010://1519111801-$/01010175395-00|) “তিনি আমার ও তোমাদের মধ্যে সাক্ষী ।' যখন এই নীতি স্থির হলো যে, এই বিতর্কে আল্লাহকে সালিস মানা হবে, তখন ঘোষণা দিলেন যে, তার সাক্ষ্য কোরআনের অন্তর্ভুক্ত হয়েছে। এই কোরআন তিনি নাযিল করেছেন মোশরেকদেরকে এবং অন্য যাদের কাছে এই কোরআন রসূলের জীবদ্দশায় বা তার পরে পৌছবে, তাদেরকে সতর্ক করার জন্যে। এ থেকে বুঝা গেলো যে, কোরআন তার নাযিল হবার সময়কার মানব জাতির জন্যে এবং যাদের কাছে তা পৌছবে, তাদের জন্যে কার্যকর দলীল । কেননা এতে আল্লাহর এই গুরুত্পূর্ণ সাক্ষ্য বা ফয়সালা রয়েছে। এটি এমন জিনিস, যার ওপর দুনিয়া ও আখেরাত দীড়িয়ে আছে, যার ওপর গোটা বিশ্ব ও মানব জাতি টিকে আছে। “আর আমার কাছে এই কোরআন নাযিল হয়েছে যাতে আমি তা দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে কোরআন পৌছবে, তাদেরকে সতর্ক করি | বস্তুত, যাদের কাছে এই কোরআন কোনো বোধগম্য ভাষায় পৌছে, তাদের ওপর এর আনুগত্য বাধ্যতামূলক হয়ে যায়। তার কাছে সতর্কবাণী পৌছে যায় এবং এর পরও তা কেউ অস্বীকার করলে তার জন্য আযাব অবধারিত হয়ে যায়। | আল্লাহর সাক্ষ্য এই কোরআনের অন্তর্ভূক্ত হয়েছে, এ কথা যখন ঘোষণা করা হয়েছে, তখন সেই সাক্ষ্যের বক্তব্যটাও এমনভাবে ব্যক্ত করা হয়েছে যে, তার মধ্য দিয়ে মোশরেকদের প্রতি চ্যালেঞ্জ ও ক্ষোভ ছুঁড়ে দেয়া হয়েছে। কেননা তারা আল্লাহর সাক্ষ্যের ঠিক বিপরীত সাক্ষ্য দিয়েছে । এই পর্যায়ে ঘোষণা করা হয়েছে যে, রসূল (স.) তাদের সাক্ষ্যকে অগ্রাহ্য ও প্রত্যাখ্যান করেছেন, তিনি আল্লাহর একত্রে পক্ষে সাক্ষ্য দিয়েছেন এবং তাদের শেরক ভিত্তিক ধ্যান-ধারণা থেকে তিনি সম্পূর্ণ সংস্রবহীন। 'তোমরা কি এই সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য মাবুদ রয়েছে? বলো, আমি এ সাক্ষ্য দেই না। বলো, আল্লাহ তায়ালা একমাত্র ইলাহ এবং তোমাদের শেরকের সাথে আমার কোনো সংস্রব নেই।' কোরআনের এই বাক্যগুলো হৃদয়কে এমনভাবে প্রকম্পিত করে যে, মানুষের ভাষায় উচ্চারিত কোনো বাক্য তেমন করে না। পাঠকের হৃদয়ে এই বাক্যগুলোর যে প্রভাব ও প্রতিক্রিয়া হবে, তাকে আমি আমার আর কোনো মন্তব্য দ্বারা বাধাগ্রস্ত করতে চাই না। কালেমায়ে ভাউইয়েবাহ মর্মার্থ কিন্তু এই আয়াত কয়টিতে যে বিষয়টি আলোচিত হয়েছে, তা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এ আয়াতগুলোর আলোচ্য বিষয় হলো অভিভাবক গ্রহণ, তাওহীদ ও শেরকের সাথে সম্পর্কচ্ছেদ । এটা ইসলামী আদর্শের মূল কথা এবং সবেচ্চি তত্ব। মহান আল্লাহর এ বক্তব্যগুলোকে আজকের যুগের মুসলমানদের একটু দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করা প্রয়োজন । এ যুগের মুসলমানরা সারা পৃথিবীতে বিরাজমান এমন এক সর্বব্যাপী ও সর্বগ্রাসী জাহেলিয়াতের সম্মুখীন, যা কোরআন নাযিল হবার সময়ে তৎকালীন মুসলমানদের সামনেও বিরাজমান ছিলো । এ আয়াতগুলোর নিরিখে তারা যাতে নিজেদের নীতি নির্ধারণ করতে পারে এবং এর আলোকে নিজ নিজ পথে চলতে পারে, সে জন্যেই তা নাযিল হয়েছিলো । এ জন্যেই এ ,আয়াতগুলোকে নিয়ে একটা দীর্ঘ সময় চিন্তা-গবেষণা করা এবং নিবিড় নি নেয়া এ যুগের মুসলমানদেরও কর্তব্য ।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।