110010://1519111801-$/0101017535-00|) ইনিই সেই রসূল (স.) যাকে আল্লাহর পক্ষ থেকে এরূপ আদেশ দেয়া হচ্ছে যেন আন্মাহ তায়ালা ছাড়া আর কাউকে অভিভাবক না রাখেন। আবার পরক্ষণে এই রসূলই সেই মোশরেকদের মুখোমুখি হচ্ছেন, যারা আল্লাহ তায়ালা ছাড়া অন্যদেরকে অভিভাবক মানে, সেই অন্যদের মধ্যে আল্লাহর এমন কিছু কিছু গুণাগুণ আছে বলে বিশ্বাস করে যা আল্লাহর একক গুণাগুণ । তারা রসূল (স.)-কে অনুরোধ করে যেন তিনি তাদের উক্ত বিশ্বীস ও নীতিকে মেনে নেন এবং তার বিনিময়ে তারা রসূলের আনীত দ্বীনে প্রবেশ করবে । তারা ভেবে নিয়েছিলো, ইসলাম ও শেরক যেন একই সাথে একই অন্তরে সহাবস্থান করতে পারে। এ যুগেও কিছু লোকে এরূপ ধারণা পোষণ করে থাকে যে, একজন মানুষ একাধারে মুসলমান তথা আল্লাহর কাছে আত্মসমর্পণকারীও হতে পারে। আবার আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের কাছ থেকে জীবন যাপনের নীতিমালাও গ্রহণ করতে পারে, অন্যদের অনুগতও হতে পারে, অন্যদের সাহায্যও চাইতে পারে এবং অন্যদেরকে অভিভাবক হিসাবেও গ্রহণ করতে পারে । ইনিই সে রসূল (স.), যিনি মোশরেকদের ধর্ম ও তার ধর্মের মধ্যে, তাদের শেরক ও তীর আনীত তাওহীদের মধ্যে এবং তাদের জাহেলী ব্যবস্থা ও তার আনীত ইসলামের মধ্যে পরিপূর্ণ ও সর্বাত্মক বৈপরীত্য ঘোষণা করার জন্যে তাদের মুখোমুখি হন। মুখোমুখি হন কথাও জানানোর জন্যে যে, তার ও মোশরেকদের মাঝে আপোষ রফার এক মাত্র উপায় হলো, তারা তাদের ধর্ম পরিত্যাগ করে ইসলামের শাশ্বত ও নির্ভুল ধর্মের অনুসারী হয়ে যাবে । এছাড়া অন্য কোনো উপায়ে আপোষের কোনো অবকাশই নেই । কেননা হক ও বাতিলের মাঝে প্রথম থেকেই বিরোধ, বয়কট ও ছাড়াছাড়ি সংঘটিত হয়ে রয়েছে। ইনিই সেই রসূল, যিনি মোশরেকদের সাথে প্রকাশ্য সাক্ষী অনুসন্ধানের সূচনা করছেন। আল্লাহ তায়ালা বলেন, “বলো, কে সবচেয়ে বড় সাক্ষী? অর্থাৎ এই বিশ্বজগতে কোন সাক্ষী সবচেয়ে বড়? কোন সাক্ষী এমন রয়েছে যার সাক্ষ্য আর সব সাক্ষ্যের উর্ধে? কোনো সাক্ষী এমন রয়েছে, যার সাক্ষ্য সব দ্বন্দের নিষ্পত্তি করে দেয়, ফলে তার সাক্ষ্যের পর আর কোন সাক্ষ্য থাকে না। রা সকল জিনিস যাতে প্রশ্নটির আওতায় চলে আসে এবং গোটা বিশ্ব-প্রকৃতিতে আর কোনো জিনিস অবশিষ্ট না থাকে, সে জন্যে প্রশ্নটি এভাবে করা হয়েছে, “বলো, কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী?” রসূল (.)-কে যেমন প্রশ্ন করার নির্দেশ দেয়া হয়েছে, তেমনি তীকে প্রশ্নের জবাব দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। কেননা শ্রোতাদের স্বীকারোক্তির আলোকেই হোক বা বাস্তবতার আলোকেই হোক, এখানে যে জবাব দিতে বলা হয়েছে, তা ছাড়া আর কোনো জবাব হতেই পারে না। জবাবটি হলো, “বলো, আল্লাহ! বস্তুত, আল্লাহই সবচেয়ে বড় সাক্ষী । তিনিই সত্যকে বর্ণনা করেন এবং তিনিই সবেত্তিম নিম্পত্তিকারী ৷ তিনি হচ্ছেন সেই সত্ত্বা, যার সাক্ষ্যের পর আর কোনো সাক্ষ্য নেই এবং তার কথার পর আর কোনো কথাও নেই। তাই তিনি যখন কিছু বলেন, তখন তা হয় সমস্ত কথার শেষ কথা। তখন সব কিছুর ফয়সালা চুকে যায়। তিনি যখন এই সত্য ঘোষণা করলেন যে, আন্লাহ তায়ালাই শ্রেষ্ঠতম সাক্ষী তখন তিনিই এ কথাও ঘোষণা করলে যে, তিনি রসূল (স.) ও মোশরেকদের মধ্যকার বিতর্কের সাক্ষী আছেন।
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।