Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) “বলো, আমি আমার প্রতিপালকের আদেশ যদি অমান্য করি, তাহলে এক ভয়াবহ দিনের আযাবের ভয় করি। সেদিন যে ব্যক্তি সেই আযাব থেকে রেহাই পাবে সে অবশ্যই আল্লাহর অনুগহ পাবে । আর ওটা হলো সুস্পষ্ট সাফল্য ৷ আপন প্রতিপালকের আদেশের ব্যাপারে রসূল (স.)-এর মনোভাব কিরূপ এবং তার আযাবকে তিনি কেমন ভয় করেন, সেটা এখানে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে, সে আযাব এতই ভয়ংকর যে, তা থেকে কেবল নিস্তার পাওয়াকেই আল্লাহর মস্ত বড় অনুগ্রহ ও বান্দার বিরাট সাফল্য হিসাবে গণ্য হয়েছে । সেই সাথে এটা সর্বকালের মোশরেকদের মনে ত্রাস সৃষ্টিকারী এক প্রচারাভিযানও বটে। এখানে কেয়ামতের ভয়াল দিনের আযাবকে এমন ভাবে অংকন করা হয়েছে যেন তা একটা শিকারী প্রাণী, সে যেন শিকারের সন্ধানে থাকে এবং তাকে ধরার জন্যে ও হামলা করার জন্যে ওৎ পেতে থাকে । এই শিকারী আযাব থেকে একমাত্র মহাশক্তিধর আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। এই দৃশ্যের কল্পনা করতে গিয়ে পাঠকের শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসে। আআলপ্পোকহীল তাওহীদ বিশ্ষাস পরের আয়াতে আলোচনা করা হয়েছে যে, বান্দা কী উদ্দেশ্যে আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে প্রভু ও অভিভাবক মানবে? কী কারণে সে শেরকের মতো নিষিদ্ধ কাজে লিপ্ত হবে এবং ইসলামের বিরোধিতা করবে? কেনইবা সে এতো বড় আযাবের ঝুঁকি গ্রহণ করবে? এর পেছনে কি দুনিয়ার জীবনের কোনো ক্ষতি থেকে আত্মরক্ষা ও কোনো উপকারিতা লাভের উদ্দেশ্য সক্রিয় রয়েছে? এই ক্ষতি ও উপকার সবই তো আন্মাহর হাতে । সারা বিশ্বের সকল উপায় উপকরণ তীরই নিয়ন্ত্রণে । বান্দাদের ওপর তিনিই পরাক্রান্ত এবং কোনো জিনিস দেয়া বা না দেয়ায় কী যুক্তি ও কল্যাণ রয়েছে, তা তিনিই ভালো জানেন। 'আল্লাহ তায়ালা যদি তোমার কোনো ক্ষতি করেন তবে তিনি ছাড়া আর কেউ তা থেকে, উদ্ধার করতে পারে না। আর তিনি যদি কোনো কল্যাণ দেন তবে আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান । তিনি তীর বান্দাদের ওপর পরাক্রমশালী এবং তিনি মহাজ্ঞানী ও মহাঁবিজ্ঞানী ৷ এ আয়াত দুটির মধ্য দিয়ে মানুষের অন্তরে যে গোপন শয়তানী প্ররোচনা লুকিয়ে থাকে যে সুপ্ত লোভ, লালসা, ভীতি, ধারণা বা সন্দেহ-সংশয় বিরাজ করে, সেগুলোর প্রতিকার করা হয়েছে। আকীদার আলো, ঈমানের কষ্টি পাথর, বিশ্বাসের স্বচ্ছতা ও আদর্শের বিশুদ্ধতা দ্বারা এ সবের নিরসন করা হয়েছে । কেননা যে বিষয়টি এখানে ও কোরআনের সর্বত্র আলোচিত হয়েছে, তা অত্যন্ত গুরুতৃপূর্ণ। অবশেষে এই পর্বের সর্বশেষ ও চূড়ান্ত বক্তব্য এসেছে সাক্ষী রাখা, সতর্ক করা এবং শেরকে অংশগ্রহণে বিরত থাকার গুরুগন্তীর ঘোষণার মাধ্যমে, “বলো, কে সবচেয়ে বড় সাক্ষী? বলো, আমার ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষী । আর এই কোরআন আমার কাছে নাধিল হয়েছে যাতে আমি তা দ্বারা তোমাদেরকে এবং আর যাদের কাছে |. তা পৌছে, তাদেরকে সতর্ক করি ।........ জার তোনাহির ইত ধরার সাত লোন সু নেই ।' (আয়াত ১৯) এখানে একই আয়াতে ছোট ছোট বাক্যে যেভাবে রকমারি ভংগিতে বক্তব্য রাখা হয়েছে তা | বড়ই বিন্ময়কর । যেন প্রতি মুহুর্তে প্রতিটি দৃশ্যের ছবি তোলা হচ্ছে এবং শ্রোতাদের মুখমন্ডলের হাবভাব ও মনের ভাবান্তরগুলোর তালে তালে কথা বলার চেষ্টা করা হচ্ছে। লালন ক্লু

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।