110010://1519111801-$/010101535-00|) বলো, যে আল্লাহ তায়ালা এই গুণাবলীর অধিকারী, তাকে বাদ দিয়ে কি অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করবো? কোনো যুক্তি আন্রাহ তায়ালা ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করার অনুমতি দেয়? কাউকে যদি সাহায্যের জন্যে অভিভাবক হিসাবে গ্রহণ করতে হয়, তাহলে আল্লাহ তায়ালাই সে ব্যাপারে শ্রেয়। কেননা তিনি আকাশ ও পৃথিবীর শ্রষ্টা বিধায় সারা বিশ্বজগতে তীর সর্বময় ক্ষমতা ও প্রতিপত্তি রয়েছে। আর যদি খাদ্য ও জীবিকার জন্যে কাউকে অভিভাবক রূপে গ্রহণ করতে হয়, তবে সে দিক দিয়েও আল্লাহ তায়ালাই শ্রেয় । কেননা তিনি আকাশ ও পৃথিবীর অধিবাসীদের জীবিকা ও খাদ্য সরবরাহকারী । তাহলে আর কোন জিনিস পাওয়ার জন্যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে হবে, যার না আছে সাহায্য করার ক্ষমতা ও প্রতিপত্তি আর না আছে জীবিকা ও খাদ্য দেয়ার মুরোদ? “বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমিই প্রথম ইসলাম গ্রহণকারী অর্থাৎ আত্মসমর্পণকারী হই এবং কখনো মোশরেক হয়ো না। বস্তুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ও আল্লাহর সাথে কাউকে শরীক না করা উভয়ের সুনির্দিষ্ট অর্থ হলো আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক না মানা, তা সে যে অর্থেই হোক না কেন, সুস্পষ্ট শেরক ৷ আর শেরক কখনো ইসলাম হতে পারে না। বিষয়টি সুস্পষ্ট ও অকাট্য। এতে কোনো নমনীয়তা বা আপোষের অবকাশ নেই। হয় এককভাবে শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে, একমাত্র তার আদেশ ও নিষেধ শুনতে ও মানতে হবে, একমাত্র তীর কাছে সাহায্য চাইতে হবে, এই সব বিষয়ের প্রত্যেকটিতে আল্লাহর একক ও নিরংকুশ সার্বভৌমতৃ স্বীকার করতে হবে। অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করার আহবান কেউ জানালে তা প্রত্যাখ্যান করতে হবে এবং আনুষ্ঠানিক এবাদাতে ও আইন কানুনে মনের ও বাহ্যিক অংগ-প্রত্যংগের মনিব, প্রভু ও অভিভাবক একমাত্র আল্লাহকে বানাতে হবে এবং এটাই প্রকৃত ইসলাম, অন্যথায় আল্লাহর কোনো বান্দাকে তার সাথে শরীক করতে হবে (নাউযুবিল্লাহ) এবং এটাই শেরক। এই শেরক কারো মনে ইসলামের সাথে একত্রে বাস করতে পারে না। রসূল সে.)-কে আদেশ দেয়া হয়েছে তিনি যেন শেরকের বিরুদ্ধে এই ক্ষোভ ও অসন্তোষকে মোশরেকদের মুখের ওপরই প্রকাশ করেন। তারা তাকে আপোষ ও নমনীয়তার নীতি অবলম্বনের দাওয়াত. দিচ্ছিলো । তারা চেয়েছিলো, তিনি যেন ইসলামে তাদের দেব দেবীর একটা সম্মানজনক স্থান সংরক্ষণ করেন। তাহলে তারা ইসলাম গ্রহণ করবে । তারা তাকে অনুরোধ করেছিলো যেন তিনি ওই সব দেব-দেবীর কিছু কিছু খোদা সুলভ গুণ আছে বলে স্বীকৃতি দেন, যাতে তাদের সম্মান, মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন থাকে । তনধ্যে প্রথম খোদায়ী গুণটি হলো, কিছু জিনিসকে হালাল, কিছু জিনিসকে হারাম ঘোষণা করার প্রচলিত রেওয়ায ৷ এটা তিনি মেনে নিলে তারা আর তীর বিরোধিতা করবে না। তাকে তাদের নেতা বানাবে, তার জন্যে বিপুল সহায় সম্পদ সংগ্রহ করবে এবং তাকে সবচেয়ে সুন্দরী স্ত্রী এনে দেবে । একদিকে তারা তাকে কষ্ট দিতো, তার সাথে যুদ্ধ করা ও তাকে লাঞ্থিত করার হুমকি দিতো । আবার অপরদিকে আপোষ ও নমনীয়তার প্রস্তাব এবং প্রলোভনও দিতো । এরপ দ্বিমুখী অভিযানের মুখেই রসূল সে.)-কে আদেশ দেয়া হলো যে, তিনি যেন তাদের বাতিল আকীদা বিশ্বাসকে সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাতে কোনো রকম আপোষের অবকাশ না রাখেন। এই সাথে তাকে এ আদেশও দেয়া হয় যে, তিনি যেন তার দায়িত্র কঠোরতা, তার প্রতিপালকের শাস্তির ভয় এবং ইসলাম ও তাওহীদের আদেশ লংঘনের শোচনীয় পরিণতির উল্লেখ
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।