Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 আলোচনা আসছে। এজন্যে এখানে তাদের কাছ থেকে পৃথিবীর সকল জিনিসে আল্লাহর নামে যে সব জিনিস বরাদ্দ করে, তার যৌক্তিকতা চ্যালেঞ্জ করতে পারেন । অনুরূপভাবে, আল্লাহর একক মালিকানা প্রতিষ্ঠিত করা দ্বারা পরবর্তী আয়াতে যে আল্লাহকে একক অভিভাবক হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে, তার ভূমিকা করা হয়েছে। অর্থাৎ তিনি যখন সব কিছুর মালিক, স্থান-কাল নির্বিশেষে সকল জিনিসের ওপর যখন তার আধিপত্য বিরাজমান, তিনি যখন সব কিছুই জানেন ও শোনেন, এমনকি তীর সম্পর্কে যা কিছু বলা হয় তাও জানেন, তখন বিশ্ব জগতের অভিভাবক তিনি ছাড়া আর কে হতে পারে? আল্লাহ তায়ালাই একমাত্র জষ্টা ও মালিক- এই শর্মে স্বীকারোক্তি আদায়ের পর এখন আল্লাহ | তায়ালা ছাড়া অন্য কারো সাহায্য চাওয়া, অন্য কারো দাসতৃ করা অন্য কারো অভিভাকত্ব মেনে নেয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ তত্তের পরিপন্থী এবং এটা সুস্পষ্ট শেরক, যা আত্মসমর্পণের সাথে একত্রে অবস্থান করতে পারে না। এই সাথে আল্লাহর কয়েকটি গুণের বর্ণনা দেয়া হচ্ছে। সেগুলো হচ্ছে, আকাশ ও পৃথিবীর র্টা, জীবিকাদাতা ও খাদ্যদাতা ক্ষতি ও উপকারকারী, মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী ৷ এর পাশাপাশি আল্লাহর ভয়ংকর আযাবেরও উল্লেখ করা হয়েছে । এভাবে গোটা পরিবেশকে ভয়াল ও গালতীর্পুর্ণ করে তোলা হয়েছে। আন্লাহ তায়ালা বলেন, বলো, আমি কি আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করবো? (আয়াত ১৪ - ১৮) বস্তুত এ দন্দুটা হলো একমাত্র আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করা সংক্রান্ত । ওলী শব্দটার সকল অর্থই এখানে প্রযোজ্য । অর্থাৎ একমাত্র আল্লাহকে প্রভু ও মনিব হিসাবে এবং সার্বভৌমত্বের একক অধিকারী উপাস্য হিসাবে গ্রহণ করা। অতপর একনিষ্ঠ ভাবে শুধু তারই শুধুমাত্র তাকেই একক সাহায্যকারী রূপে গ্রহণ করা । শুধু তার কাছেই সাহায্য চাওয়া, তার সাহায্যের ওপর নির্ভর করা এবং বিপদ মুসীবতে শুধু তার কাছেই আত্মনিবেদন করা । বস্তুত এ সমস্যাটা আসলে আকীদা ও বিশ্বাসগত সমস্যা । উল্লেখিত সকল অর্থে একমাত্র আল্লাহকে ওলী হিসাবে গ্রহণ করার নামই ইসলাম । আর এর কোনো একটিতেও আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে শরীক করার নামই শেরক, যা কোনো মুসলমানের অন্তরে একই সাথে ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সহাবস্থান করতে পারে না। এ আয়াতগুলোতে এই বিষয়টি আরো শক্তিশালী ও প্রভাবশালী ভংগিতে তুলে ধরা হয়েছে। যেমন ১৪ নং আয়াতটিতে আল্লাহ তায়ালা বলেন, “বলো, আমি কি আন্মাহ ছাড়া আর কাউকে ওলী হিসাবে গ্রহণ করবো, যিনি আকাশ ও তুলে ধরা হয়েছে । একক ভাবে কাকে ওলী বা অভিভাবক হিসাবে গ্রহণ করা হবে? আকাশ ও পৃথিবীকে যিনি সৃষ্টি করলেন তাকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করা না হয়, তবে আর কাকে করা হবেঃ আকাশ ও পৃথিবীর অধিবাসীদের যিনি খাদ্য ও জীবিকা দেন এবং কারো কাছে খাদ্য চান না, তাকে নয় তো কাকে অভিভাবক হিসাবে গ্রহণ করা

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।