110010://1519111801-$/0101017535-00|) মানুষ তো নিজের জন্যেই কিছু অর্জন করে থাকে । সেই নিজকেই যখন তারা হারালো, তখন কী আর অর্জন করবে, কার জন্যে করবে? এ কথাই আল্লাহ তায়ালা আয়াতের শেষাংশে বলেছেন, যারা নিজেদেরকে হারিয়েছে, তারা ঈমান আনবে না ।' বস্তুত, তারা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলো বলেই তাদের অন্তর ঈমান আনেনি। এটি একটি বাস্তব অবস্থার নিখুত বিবরণ । ইসলামের সুগভীর ও অকাট্য প্রমাণসহ আহ্বান সত্তেও যারা ঈমান আনেনি, তারা এই আহ্বান শোনার আগেই যে তাদের ঈমান আনার জন্মগত যোগ্যতা হারিয়ে ফেলেছিলো, তাতে কোনোই সন্দেহ নেই । কোনো আহ্বানে সাড়া দেয়া এবং গ্রহণ করার জন্যে মানব সত্ত্বীয় যে সব জন্মগত সরঞ্জাম বিদ্যমান থাকে, তা হয় নষ্ট ও নিক্ক্রিয় হয়ে গিয়েছিলো, নচেত চাপা পড়ে গিয়েছিলো । এভাবেই তারা তাদের সেই মানবীয় সত্ত্বাকে হারিয়ে ফেলেছিলো, যাতে গ্রহণ ও সাড়া দেয়ার জনুগত যোগ্যতা নিহিত ছিলো । এ জন্যেই তারা ঈমান আনে না। কেননা, যে বিবেক বুদ্ধি দ্বারা ঈমান আনতে হয় তার ওপর তারা আর নিয়ন্ত্রণ ফিরে পায়নি। তাদের চার পাশে ঈমানের সপক্ষে এতো বিপুল সংখ্যক অকাট্য প্রমাণাদি থাকা সত্তেও তাদের ঈমান না আনার এটাই যথার্থ ব্যাখ্যা । আর এরই ভিত্তিতে সেদিন তাদের ভাগ্য নির্ধারিত হয়েছিলো । আর এটাই তাদের সবচেয়ে বড় ভাগ্য বিপর্যয়, যা আগে ভাগেই নিজের জন্মগত যোগ্যতাকে হারিয়ে ফেলার আকারে সংঘটিত হয়েছিলো । সৃষ্টিকুলের একমাত্র অভিত্ঞাবক ও আইনদাতা পূর্ববর্তী আয়াতে আল্লাহ তায়ালা তার সেই সব সৃষ্টির উল্লেখ করেছেন যা স্থান সংক্রান্ত । আর এ আয়াতে সময় সংক্রান্ত সৃষ্টির উল্লেখ করেছেন । এভাবে তিনি প্রমাণ করেছেন যে, এসব সৃষ্টিরও তিনিই একক মালিক এবং একমাত্র তিনিই এগুলো সম্পর্কে পুরোপুরিভাবে জানেন ও শোনেন । আল্লাহ তায়ালা বলেন, “রাত ও দিনে যা কিছু অবস্থান করেছে তিনিই সে সবের মালিক এবং তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।' | যামাখশারী তার তাফসীর গ্রন্থ 'কাশশাফে' এর ব্যাখ্যা করেছেন এভাবে যে, রাত ও দিনে যা কিছু অবস্থান করেছে এর অর্থ হলো যা কিছু দিন ও রাতকে নিজের বাসস্থান হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ এ দ্বারা সমগ সৃষ্টি জগতকেই বুঝানো হয়েছে এবং আল্লাহকে এসব কিছুর একক মালিক ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী আয়াতের বক্তব্যও ছিলো সমগ্র সৃষ্টি জগতের মালিক আল্লাহ | তায়ালা । তবে পূর্ববর্তী আয়াতে “বলো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তা কার? বলো, | আল্লাহর", এ কথা দ্বারা স্থান সংক্রান্ত সৃষ্টিকে বুঝানো হয়েছে। আর এ আয়াত “দিন ও রাতে যা কিছু অবস্থান করে..... বলে কাল সংক্রান্ত সৃষ্টিকে বুঝানো হয়েছে। এ ধরনের বাচন-ভর্থগি কোরআনে বহুল পরিচিত এবং এ দুটি আয়াতের বহুবিধ ব্যাখ্যার মধ্য থেকে এই ব্যাখ্যাকেই আমরা সত্তুষ্টচিত্তে গ্রহণ করতে পারি। আয়াতের শেষে "আন্নাহ তায়ালা সর্বশ্লোতা ও সর্বজ্ঞ" বলে যে.উপসংহার টানা হয়েছে, তার উদ্দেশ্য শুধু এ কথা বুঝানো যে, সমগ্র সৃষ্টিজগত আল্লাহর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে মোশরেকরা আল্লাহর বিভিন্ন সৃষ্টির (পূজা করার বৈধতা প্রতিপন্ন করার জন্যে তাদের) সম্পর্কে যে রকমারি কথা বলতো, তাকে প্রত্যাখ্যান করাও এর উদ্দেশ্য । মোশরেকরা আল্লাহকে সৃষ্টিজগতের একক অ্রষ্টা ও মালিক স্বীকার করা সত্তেও তাদের কল্পিত দেব-দেবীর নামে জমির ফসল, বাগানের ফলমূল, গৃহপালিত পশু ও সন্তানদের একাংশকে উৎসর্গ করতো । সূরার শেষ ভাগে এ সম্পর্কে
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।