Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আল্লাহর রহমত ও কৃপার ওপর এই নির্ভরশীলতা ও আস্থা তার হৃদয়কে ধৈর্য, স্থিরতা, আশা - শান্তি ও নিরাপত্তা বোধ দ্বারা পরিপূর্ণ করে দেয় । সে এক পরম দয়াময়ের নিরাপদ আশ্রয়ে অবস্থান করে। যতক্ষণ সে নিজে তা থেকে দূরে সরে না যায়, ততোক্ষণ তার সুশীতল ছায়া তাকে আড়াল করে রাখে। এ তত্তুটি সম্পর্কে এরূপ জ্ঞান লাভের ফলে মোমেনের মন আল্লাহর প্রতি লজ্জাবনত থাকে । আল্লাহর দয়া ও ক্ষমা লাভের আশা তার মনে পাপ কাজ করার ধৃষ্টতা ও দুঃসাহস জন্মাতে পারে না, বরং মহামহিম ক্ষমাশীল ও দয়াময় আল্লাহর প্রতি লজ্জা শরমে পরিপূর্ণ করে । আর যার হৃদয়ে আল্লাহর রহমতের আশা থাকে না তাকে পাপকাজে দুঃসাহসী করে তোলে, তার হৃদয় ঈমানের স্বাদ পায় না। তাই আমি এক শ্রেণীর তাসাওফপন্থীদের মুখ দিয়ে উচ্চারিত এই কথাটা বুঝতেও পারি না, মানতেও পারি না, যে, তারা আল্লাহর দয়া, ক্ষমা ও সহনশীলতার স্বাদ উপভোগ করার জন্যেই গুনাহর কাজে নিমজ্জিত হয়ে থাকেন। আল্লাহর দয়া ও কৃপার মোকাবেলায় এ বক্তব্য অনুরূপভাবে এই তত্ত্ব হৃদয়ে বদ্ধমূল হলে তা মোমেনের চরিত্রে অটুট প্রভাব বিস্তার করে । একদিকে সে অনেক গুনাহগার হওয়া সত্তেও নিজকে আল্লাহর দয়া, কৃপা ও করুণার সমুদ্রে হাবুডুবু খেতে দেখে, অপরদিকে সে আল্লাহর মহৎ গুণাবলী অর্জনের নির্দেশ প্রত্যেক মোমেনকে দেয়া হয়েছে, একথাও সে জানে । এতে করে সে শিখবার সুযোগ পায় কিভাবে মানুষকে দয়া ও ক্ষমা করতে হয়, যেমন এই মহান তত্বের আলোকে সাহাবীদের শিক্ষা দিতে স্বয়ং রসূল (সে.)-কেও দেখেছি। এ আয়াত থেকে এ কথাও জানা যায় যে, কেয়ামতের দিন সকল মানুষকে একব্রিত করাও আল্লাহর সেই দয়া ও কৃপার ফল, যা তিনি নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন। এটা বান্দাদের ওপর আল্লাহর অনুগ্বহ যে, তিনি তাদেরকে একত্রিত করবেন । কেননা তিনি তাদেরকে একটা কাজের জন্যে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে তাদেরকে নিজের খলীফা বা প্রতিনিধি নিয়োগ করেছেন। তাদেরকে নিরর্৫থকও সৃষ্টি করেননি এবং উদ্দেশ্যহীনভাবেও ছেড়ে দেননি। তাদেরকে বরং কেয়ামতের দিন একত্রিত করবেন। এদিন তাদের জীবনের চূড়ান্ত পরিণতি লাভের দিন ও দুনিয়ার কৃতকর্মের ফল লাভের দিন। কাজেই তাদের কোনো কর্ম বা কর্মফল বৃথা যাবে না। কেবল কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিদান দেয়া হবে। এতেও আল্লাহর দয়া ও কৃপার প্রকাশ ঘটেছে, যেমন ঘটেছে এক অপরাধের এক শাস্তি ও এক সৎকাজের দশ পুরস্কার দেয়ার মধ্য দিয়ে এবং যাকে ইচ্ছা আরো বেশী প্রতিদান দেয়া ও যাকে ইচ্ছা ক্ষমা করার মধ্য দিয়ে । বস্তুত এ সবই আল্লাহর অসীম দয়ার স্বাক্ষর । জাহেলী যুগে, যখন আল্লাহ তায়ালা আরবদেরকে ইসলামের ন্যায় অমূল্য সম্পদ দিয়ে অনুগ্বহীত করেননি, তখন তারা কেয়ামতকে অস্বীকার করতো । এ ক্ষেত্রে তাদের সাথে এ যুগের বৈজ্ঞানিক' জাহেলিয়াতের চমতকার মিল রয়েছে। এ জন্যেই সর্বোচ্চ তাকীদ বা নিশ্যয়তাসূচক ভাষায় বলা হয়েছে যে, “তিনি তোমাদেরকে অবশ্য অবশ্যই কেয়ামতের দিন সমবেত করবেন, এতে কোনোই সন্দেহ নেই।' আর এই কেয়ামতের দিনে তারাই ক্ষতিগ্রস্ত হবে, যারা পৃথিবীতে ঈমান আনেনি । তারা যে কিছু হারাবে ও কিছু পাবে তা নয়। বরং তারা সব কিছুই হারাবে । যেহেতু তারা স্বয়ং নিজেদেরকেই হারিয়েছে, তাই তারা আর কিছুই অর্জন করতে সক্ষম হবে না। বিলাল ভষ্ঠ ১২

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।