Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) কাজে খুবই সন্তুষ্ট হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রসূল (স.), চতুষ্পদ জন্তুকে খাওয়ালেও কি আমরা প্রতিদান পাবো? তিনি বললেন, হা, যে কোনো আর্দ্র কলীজাকে (অর্থাৎ যে কোনো প্রাণীকে) তৃপ্ত করলেই প্রতিদান ।' (বোখারী, মুসলিম, মোয়াতায়ে মালেক) অপর এক হাদীসে রসূল সে.) বলেন, জনৈকা ব্যভিচারী মহিলা একবার এক রৌদ্রতপ্ত দিনে দেখলো যে, একটা কুকুর পিপাসায় জিভ বের করে হাপাচ্ছে ও একটা কুয়ার চার পাশ দিয়ে চক্কর দিচ্ছে। তখন সেই মহিলা নিজের পায়ের মোজা ভরে পানি তুলে তাকে খাওয়ালো । এতে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। | আবদুর রহমান ইবনে আবদুল্লাহ স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, আমরা এক সফরে রসূলুল্লাহ সে.)-এর সাথে ছিলাম । এক জায়গায় একটা পাখির সাথে তার দুটো বাচ্চাকে দেখতে পেলাম । আমরা বাচ্চা দুটোকে ধরলাম। সংগে সংগে তার মা এলো এবং নীচু হয়ে মাটির নিকট দিয়ে উড়তে লাগলো । এই সময় রসূল (স.) এলেন এবং জিজ্ঞাসা করলেন, কে এই পাখি মাতাকে তার সন্তানদের ধরে কষ্ট দিলো? তোমরা ওর বাচ্চাকে ওর কাছে ফিরিয়ে দাও। অন্য একদিন আমরা একটা পির্ড়ের গর্তকে পুড়িয়ে দিয়েছিলাম । তা দেখে বললেন, কে এদেরকে পুড়িয়েছে? আমরা বললাম, আমরা পুড়িয়েছি। রসুল (স.) বললেন, যিনি আগুনের প্রভু, তিনি ছাড়া আর কেউ আগুন দিয়ে শাস্তি দেবে- এটা সমীচীন নয়। (আবু দাউদ) আবু হোরায়রা রো) থেকে বর্ণিত আছে যে, রসূল (স.) বলেছেন, জনৈক নবীকে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছিলো । তিনি এ পিপড়ের গর্তটাকেই জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিলেন এবং তা জ্বালানো হলো । তখন আল্লাহ তায়ালা তাকে ওহী পাঠালেন। “একটা পিঁপড়ে তোমাকে কামড় দিয়েছিলো । তাই বলে তুমি আল্লাহর গুণগানরত একদল পিঁপড়েকেই পুড়িয়ে দিলে? (বোখারী ও মসলিম) এভাবেই রসূল (স.) তার সাহাবীদেরকে কোরআনের নির্দেশাবলী শিখিয়েছেন, যাতে তারা অন্যের প্রতি দয়া ও করুণা প্রদর্শন পূর্বক আল্লাহর দয়া ও করুণা লাভে সক্ষম হয়। আল্লাহর অগণিত দয়া থেকে একটা মাত্র দয়া ও করুণার প্রভাবেই তারা পরস্পরে প্রতি দয়া প্রদর্শন করে থাকে । মোমেনের মনে এই শিক্ষা বদ্ধমূল হলে তার চিন্তায়, চরিত্রে ও কর্মে তার এতো ব্যাপক ও গভীর প্রভাব পড়ে যে, তা পুরোপুরি বর্ণনা করা কঠিন। তবে সংক্ষেপে এর কিছুটা উন্মেখ করা জরুরী মনে হচ্ছে। বিস্তারিত আলোচনা করলে তা তাফসীরের সীমা ছাড়িয়ে গিয়ে একটা স্বতন্ত্র আলোচনার রূপ ধারণ করবে। আন্মাহর দয়া ও করুণা সংক্রান্ত এই তত্ব এভাবে অবহিত হওয়ার ফলে মোমেনের অন্তরে আপন প্রতিপালক সম্পর্কে এমন আস্থা, নির্ভরশীল, নিশ্চিন্ততা ও তৃপ্তি লাভ হয় যে, গোমরাহীতে লিপ্ত করার মতো কঠিন বিপদ মুসিবতের সময়েও তার সেই আস্থা ও নির্ভরশীলতায় ছেদ পড়ে না। সে দৃঢ় বিশ্বাস পোষণ করে যে, প্রতিটি মুহূর্তে ও প্রতিটি অবস্থায় বান্দার ওপর আল্লাহর _বহমত বর্ষিত হতে থাকে । সে বিশ্বাস করে আন্নাহ তায়ালা তার বান্দাকে যে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেন, তার অর্থ এ নয় যে, তিনি তাকে পরিত্যাগ করেছেন এবং নিজের রহমত থেকে তাকে বিতাড়িত করেছেন। আল্লাহর দয়া ও কৃপার আশা পোষণ করে এমন কাউকে তিনি তার দয়া থেকে বিতাড়িত বা বঞ্চিত করেন না। মানুষ যখন আল্লাহর প্রতি কুফরী করে, তার দয়া ও কৃপাকে প্রত্যাখ্যান করে এবং তা থেকে দূরে সরে যায়, কেবল তখনই সে নিজেই নিজেকে আল্লাহর কৃপা থেকে বঞ্চিত ও বিতাড়িত করে।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।